‘বিপদে পড়লেই দলগুলোকে ডেকে ঐক্য দেখানোর চেষ্টা প্রধান উপদেষ্টার’

আপডেট : ২৩ জুলাই ২০২৫, ০৭:০৯ পিএম

গোপালগঞ্জ সংঘর্ষ  ও মাইলস্টোন ট্র‍্যাজেডির পর দেশে চরম বিশৃঙ্খলা দেখা দিলে প্রধান উপদেষ্টা বৈঠক করেন অনেকগুলো রাজনৈতিক দলগুলোর সঙ্গে। তবে প্রধান উপদেষ্টার ‘বিশেষ এই বৈঠক’ ভিন্নভাবে দেখছেন কয়েকটি রাজনৈতিক দলের নেতারা।

তারা বলছেন, বিপদে পরলেই রাজনৈতিক দলগুলোকে ডেকে প্রধান উপদেষ্টা দেশে ঐক্য দেখানোর চেষ্টা করেন। অন্তর্বর্তী সরকার বিশেষ একটি দলকে পৃষ্টপোষণ করছে বলেও অভিযোগ জানান নেতারা। এমনকি সুষ্ঠুভাবে নির্বাচন দিতে না পারলে প্রধান উপদেষ্টাকে পদত্যাগের পরামর্শও দিয়েছে কেউ কেউ।  

বুধবার (২৩ জুলাই) প্রধান উপদেষ্টার সঙ্গে ১৩ রাজনৈতিক দলের বৈঠকের পর এ মন্তব্য করেন কয়েকটি দলগুলোর নেতারা। 

তারা বলেন, সরকার সঙ্কটে পড়লেই রাজনৈতিক দলগুলোকে ডেকে এক ধরনের ঐক্য দেখানোর চেষ্টা করে।

সরকার একটি দলকে বিশেষ সুবিধা দেওয়ার অভিযোগ তুলে তারা জানান, কিন্তু অপারপর রাজনৈতিক দলগুলোর সঙ্গে বৈষম্যমূলক আচরণ করা হচ্ছে। সুষ্ঠু নির্বাচন দিতে না পারলে প্রফেসর ইউনূসকে ক্ষমতা ছাড়ার পরামর্শ দেন কেউ কেউ। 

এসময় অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান ও প্রধান উপদেষ্টার প্রেস উইং কথা না বলতে পেরে ফিরে যান।

এর আগে বৈঠকে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস বলেন, মতপার্থক্য ও প্রতিদ্বন্দ্বিতা থাকলেও ফ্যাসিবাদের বিরুদ্ধে রাজনৈতিক দলগুলোর ঐক্যকে আরও দৃশ্যমান করা দরকার। তা না হলে তারা এটিকে সুযোগ মনে করছে।

তিনি বলেন, জুলাই অভ্যুত্থানের এক বছরে আমাদের আয়োজন ছিল সব রাজনৈতিক দলকে একসঙ্গে নিয়ে অতীতকে স্মরণ করা, সেজন্য কর্মসূচি গ্রহণ করেছিলাম। এতে করে ফ্যাসিবাদের বিরুদ্ধে নিজেদের মধ্যে ঐক্যটা দৃশ্যমান হতো। কিন্তু এক বছর যেতে না যেতেই পরাজিত শক্তির নানা ষড়যন্ত্রের লক্ষণ দেখা যাচ্ছে।

বৈঠকে অংশ নেন- রাষ্ট্র সংস্কার আন্দোলনের প্রচার ও প্রকাশনা বিষয়ক-সমন্বয়ক সৈয়দ হাসিব উদ্দিন হোসেন, গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জোনায়েদ সাকি, এবি পার্টির চেয়ারম্যান মজিবুর রহমান মঞ্জু , নাগরিক ঐক্যের সাধারণ সম্পাদক শহীদুল্লাহ কায়সার, গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নূর, এলডিপি’র মহাসচিব রেদোয়ান আহমেদ, খেলাফত মজলিসের মহাসচিব ড. আহমদ আবদুল কাদের, বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক, জাতীয় সমাজতান্ত্রিক দল-জেএসডির সিনিয়র সহসভাপতি তানিয়া রব, ১২ দলীয় জোটের মুখপাত্র শাহাদাত হোসেন সেলিম, বাংলাদেশ সমাজতান্ত্রিক দলের (বাসদ) সাধারণ সম্পাদক বজলুর রশীদ ফিরোজ, বাংলাদেশের কমিউনিস্ট পার্টির (সিপিবি) সাধারণ সম্পাদক রুহিন হোসেন (প্রিন্স) এবং গণফোরাম সেক্রেটারি ডা. মিজানুর রহমান।

একাত্তর/এসি
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নিরপেক্ষতা বজায় রাখতে অন্তর্বর্তী সরকার কঠোর অবস্থানে রয়েছে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। তিনি স্পষ্ট করেছেন, মাঠ প্রশাসনে রদবদলের ক্ষেত্রে ‘লটারি’...
অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসকে ফুলের তোড়া পাঠিয়ে শুভেচ্ছা জানিয়েছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান।
অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে সপরিবারে সৌজন্য সাক্ষাৎ করেছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান।
অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করবেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) বিকেলে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় এ সৌজন্য সাক্ষাৎ...
প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা ও বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী বলেছেন, বহুদলীয় গণতন্ত্র এবং মুক্তকণ্ঠে কথা বলার অধিকার প্রতিষ্ঠার লক্ষ্যেই বিএনপির জন্ম হয়েছে এবং দলের...
২০২৭ সালের হজযাত্রীদের জন্য সরকারি ও বেসরকারি হজ প্যাকেজ ঘোষণা করেছে ধর্ম বিষয়ক মন্ত্রণালয়।
সম্প্রতি শেষ হওয়া আন্তর্জাতিক ফুটবল টুর্নামেন্টকে ঘিরে বিশ্বের শীর্ষস্থানীয় প্রযুক্তি প্রতিষ্ঠান শাওমি বাংলাদেশে তাদের স্মার্ট টিভি সিরিজের বিক্রিতে ও ক্রেতাদের আগ্রহে ব্যাপক সাড়া পেয়েছে।
মন্ত্রিসভার কোনো সদস্য বা উপদেষ্টার কার্যক্রমে সন্তুষ্ট না হলে প্রধানমন্ত্রী যেকোনো সময় তার দায়িত্ব পুনর্বণ্টন কিংবা নতুন কাউকে যুক্ত করার সিদ্ধান্ত নিতে পারেন বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর তথ্য ও...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর