গাজায় ইসরাইলের কর্মকাণ্ড নিয়ে জার্মান সরকারে মতবিরোধ

আপডেট : ২৬ জুলাই ২০২৫, ০২:০২ পিএম

গাজায় ফিলিস্তিনি বেসামরিক নাগরিকদের ‘অমানবিক হত্যাকাণ্ডের' নিন্দা জানিয়ে ২৮টি পশ্চিমা দেশ বিবৃতিতে স্বাক্ষর করলেও জার্মানি তাতে যোগ না দেয়ার সিদ্ধান্ত নেয়।

ডয়চে ভেলে খবরে বলা হয়, জার্মান চ্যান্সেলারি মন্ত্রী থর্স্টেন ফ্রাই বুধবার ইসরাইলের বিষয়ে জার্মান জোট সরকারের অবস্থান নিয়ে মতবিরোধের বিষয়টি উড়িয়ে দেন।

চ্যান্সেলর ফ্রিডরিশ ম্যার্ৎসের শীর্ষ সহযোগী ফ্রাই জার্মান টেলিভিশন চ্যানেল জেডডিএফকে বলেছেন, নির্দিষ্ট লক্ষ্যে পৌঁছানোর উপায় এবং পথ সম্পর্কে ভিন্নমত থাকতেই পারে। তবে এ নিয়ে কোনো বিভেদ নেই বলেও জানিয়েছেন তিনি।

মঙ্গলবার জোট সরকারের অন্যতম শরিক মধ্য-বামপন্থি দল এসপিডির নেতৃস্থানীয় রাজনীতিবিদেরা সরকারের বড় শরিক দল মধ্য-ডানপন্থি সিডিইউকে এই বিবৃতিতে যোগ দেয়ার আহ্বান জানিয়েছিলেন।

ফ্রান্স, ইটালি এবং যুক্তরাজ্যসহ ২৮টি দেশের পাশাপাশি ইউরোপীয় কমিশনও এই যৌথ ঘোষণায় স্বাক্ষর করেছে।

বিবৃতিতে গাজায় যুদ্ধ অবিলম্বে বন্ধের আহ্বান এবং ইসরাইলের কর্মকাণ্ডের নিন্দা জানানো হয়েছে। জার্মানি ঘোষণায় স্বাক্ষর করতে অস্বীকৃতি জানিয়েছে।

তবে, সরকারের অবস্থানের পক্ষে কথা বলেছেন ফ্রাই। তিনি বলেছেন, বিবৃতিটিতে ঘটনার ক্রমানুসারের স্পষ্টতার অভাব রয়েছে। তিনি বলেন, এটা স্পষ্ট করে বলা উচিত যে, এই যুদ্ধের সূচনা হয়েছিল ২০২৩ সালের ৭ অক্টোবর হামাসের আক্রমণের ফলে এবং হামাস এখনও জিম্মিদের আটকে রেখেছে।

জার্মানি ইসরাইলি সরকারের সঙ্গে ‘যোগাযোগের অনেক চ্যানেল’ চালু রেখেছে বলেও জানিয়েছেন তিনি।

ফ্রাই অবশ্য বলছেন, ‘গাজার মানবিক পরিস্থিতির পরিবর্তন হওয়া উচিত’ এবং ইসরাইলের আত্মরক্ষার অধিকার থাকলেও বেসামরিক নাগরিকদের রক্ষা করা ‘আন্তর্জাতিক আইনের অধীনে একটি আইনি বাধ্যবাধকতা’ রয়েছে।

একাত্তর/আরএ
ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা ভূখণ্ডের পয়ঃনিষ্কাশন ব্যবস্থা এক অভূতপূর্ব ও নজিরবিহীন সংকটের মুখে পড়েছে। ফিলিস্তিনি ওয়াটার অথরিটির বরাত দিয়ে জাতীয় সম্প্রচারমাধ্যম 'প্যালেস্টাইন টিভি' জানিয়েছে,...
ফিলিস্তিনের গাজা উপত্যকায় প্রতি রাতে কমপক্ষে ‘৩০ থেকে ৪০ জন’ ফিলিস্তিনিকে চিহ্নিত করে হত্যা করার প্রকাশ্য আহ্বান জানিয়েছেন ইসরাইলের চরমপন্থি জাতীয় নিরাপত্তা মন্ত্রী ইতামার বেন-গভির। শুধু তাৎক্ষণিক...
বেলজিয়ামের ইতিহাসে এ যাবতকালের সবচেয়ে ভয়াবহ দাবানলের মুখোমুখি হয়েছে দেশটি। দেশটির পূর্বঞ্চলের প্রাকৃতিক সংরক্ষিত বনাঞ্চল 'হাই ফেন্স'-এ সৃষ্ট এই আগুনে ইতোমধ্যে ৩,০০০ হেক্টরেরও বেশি (প্রায় ২৭...
ফিলিস্তিনের গাজা উপত্যকার নিয়ন্ত্রক সংগঠন হামাসকে নিরস্ত্র করার বিষয়ে সমঝোতা হয়েছে বলে জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
সনাতন ধর্মাবলম্বীদের আরাধ্য ভগবান শ্রীকৃষ্ণের শুভ জন্মতিথি ও জন্মাষ্টমী শুক্রবার। ন্যায়নীতি, সত্য ও সুন্দরকে প্রতিষ্ঠা এবং দুষ্টের দমন করে মানবজাতির কল্যাণের লক্ষ্যে ভাদ্র মাসের কৃষ্ণপক্ষের এই...
বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) বাতিল হওয়ার কারণে খেলোয়াড়দের আয়ের সুযোগ কমে যাওয়ার বিষয়টি বিবেচনায় নিয়ে ঘরোয়া ক্রিকেটের ম্যাচ ফি দ্বিগুণ করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)-এর পরিবর্তে ‘স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন’ (এসআরবি) নামে পুলিশের একটি নতুন বিশেষায়িত ইউনিট গঠনের লক্ষ্যে জাতীয় সংসদে একটি বিল উত্থাপন করা হয়েছে।
২০৩৪ সালের মধ্যে বাংলাদেশকে ট্রিলিয়ন ডলারের অর্থনীতিতে পরিণত করার লক্ষ্যকে কোনো স্লোগান নয়, বরং একটি সুনির্দিষ্ট পরিকল্পনা হিসেবে উল্লেখ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর