সব উপদেষ্টার চেয়েও জুলাই আহতদের বেশি দেখতে গেছেন সেনাপ্রধান: সারজিস

আপডেট : ২৭ জুলাই ২০২৫, ০১:১৭ পিএম

গত বছরের গণঅভ্যুত্থানে আহতদের চিকিৎসা, আর্থিক সহযোগিতা ও পুনর্বাসনের জন্য সেনাবাহিনী ও সেনাপ্রধান ওয়াকার উজ জামানের প্রশংসা করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম। সেনাপ্রধান ওয়াকার উজ জামান যতবার জুলাই আহতদের দেখতে গেছেন তা সব উপদেষ্টার চেয়েও বেশি বলে মন্তব্য করেছেন তিনি।

রোববার (২৭ জুলাই) সকালে নিজের ফেসবুক পেজে সারজিস আলম লিখেছেন, ২০২৪ সালের ৫ আগস্টের পর থেকে আজ অবধি সেনাপ্রধান প্রতি শনিবার সিএমএইচে গিয়ে জুলাইয়ে আহতদের দেখতে গেছেন। ব্যতিক্রম কয়েকটি সপ্তাহ ছাড়া এই ধারাবাহিকতা বজায় রয়েছে, যা উপদেষ্টাদের সম্মিলিত ভিজিট সংখ্যার চেয়েও বেশি।

তিনি আরো উল্লেখ করেন, ঢাকা সিএমএইচেই সবচেয়ে গুরুতর আহতদের মানসম্মত চিকিৎসা ও ব্যয়বহুল সেবা নিশ্চিত করা হয়েছে, যেখানে প্রতিটি ব্যক্তির চিকিৎসা ব্যয়ে সর্বোচ্চ বরাদ্দ হয়েছে।

জুলাই শহিদ স্মৃতি ফাউন্ডেশন এবং স্বাস্থ্য মন্ত্রণালয়ের পাশাপাশি বাংলাদেশ সেনাবাহিনী ও সেনাপ্রধানই আহত এবং শহিদ পরিবারদের আর্থিক সহায়তা ও পুনর্বাসনে সবচেয়ে বেশি ভূমিকা রেখেছেন বলেও দাবি করেন সারজিস।

একাত্তর/আরএ
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভূঁইয়ার বিরুদ্ধে আওয়ামী লীগের প্রোপাগান্ডা সেল থেকে প্রচারিত গুজবকে অভিযোগ হিসেবে গ্রহণের মাধ্যমে দুর্নীতি দমন কমিশনের (দুদক) পেশাদারিত্ব,...
দিল্লির তোষণনীতি ও আওয়ামী লীগের সঙ্গে কথিত আঁতাতের মাধ্যমে বিএনপি-জামায়াত-এনসিপির ঐতিহাসিক ঐক্যে ফাটল ধরানোর জন্য বিএনপিকে সরাসরি দায়ি করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেতারা। দলটির শীর্ষ...
আইনি নোটিশে দাবি করা হয়েছে, কোনো ধরনের তদন্ত বা সুনির্দিষ্ট প্রমাণ ছাড়াই আসিফ মাহমুদের বিরুদ্ধে দুদকের জনসংযোগ কর্মকর্তার ওই বক্তব্যের কারণে তাকে ঘিরে ব্যাপক মিডিয়া ট্রায়ালের পরিস্থিতি তৈরি হয়।
জনগণ থেকে বিচ্ছিন্ন হয়ে সরকার দেশকে আবারও পেছনের দিকে নিয়ে যাওয়ার মিশনে নেমেছে এবং আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি না ঘটিয়ে দলীয়করণের কাজ করছে বলে অভিযোগ করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি)...
সরকার নির্ধারিত কিলোমিটারে ১৭ পয়সার চেয়ে এক পয়সাও বেশি ভাড়া আদায় করা হলে সংশ্লিষ্ট পরিবহনের রুট পারমিট বাতিল করা হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী শেখ রবিউল আলম। তিনি জানিয়েছেন,...
রাশিয়ার দিক থেকে ক্রমাগত বাড়তে থাকা সামরিক হুমকির প্রেক্ষাপটে সাধারণ নাগরিকদের নিরাপদ সরিয়ে নেয়ার বিশেষ পরিকল্পনা গ্রহণ করেছে বাল্টিক দেশ- লিথুনিয়া। তবে, রাশিয়ার কোনো ধরনের আক্রমণাত্মক পদক্ষেপ...
লক্ষ্মীপুর পৌর শহরের জুয়েলার্সের দোকান থেকে কাস্টমারকে দেখানোর কথা বলে ২২ ভরি স্বর্ণালঙ্কার নিয়ে উধাও হওয়া এক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে পুলিশ। লক্ষ্মীপুরের জুয়েলার্স ব্যবসায়ীদের তৎপরতা ও জেলা...
জ্বালানি তেলের মূল্য বৃদ্ধির প্রেক্ষাপটে দূরপাল্লা এবং ঢাকা ও চট্টগ্রাম মহানগরে বাস ও মিনিবাসের ভাড়া প্রতি কিলোমিটারে ১৭ পয়সা করে বাড়ানো হয়েছে। 
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর