ইকুয়েডরে পানশালায় বন্দুকবাজিতে ১৭ জনের প্রাণহানি, জখম ১৪

আপডেট : ২৯ জুলাই ২০২৫, ০১:৫৩ পিএম

ইকুয়েডরের একটি পানশালায় বন্দুকধারীদের গুলিতে ১৭ জন নিহত হয়েছেন। হামলায় আরও অন্তত ১৪ জন আহত হয়েছেন। বিবিসি এক প্রতিবেদনে জানিয়েছে, গুয়ায়াস প্রদেশের এল এমপালমে শহরের লা ক্লিনিকা নামের একটি বারে এই হামলার ঘটনা ঘটে। 

দেশটির অ্যাটর্নি জেনারেলের দপ্তর জানিয়েছে, নিহতদের মধ্যে ১২ বছর বয়সী এক শিশুও রয়েছে। স্থানীয় পুলিশ জানিয়েছে, দুইটি পিকআপে করে আসা বন্দুকধারীরা পিস্তল ও রাইফেল দিয়ে বারে উপস্থিত সবাইকে লক্ষ্য করে গুলি ছোড়ে। এরপর পালিয়ে যাওয়ার সময় আরও একটি দলের ওপর গুলি চালায় তারা। 

পুলিশ কর্মকর্তা মেজর অস্কার ভ্যালেন্সিয়া বলেন, দুইটি গাড়িতে করে আসা বন্দুকধারীরা পিস্তল ও রাইফেল দিয়ে পানশালায় থাকা সবাইকে লক্ষ্য করে গুলি ছোড়ে। পালিয়ে যাওয়ার সময় আরও একটি দলের ওপর গুলি চালায় তারা। নিহত শিশুটি গুলিবিদ্ধ অবস্থায় এক কিলোমিটার দৌড়েছিল। পরে রাস্তায় তার মৃত্যু হয়।

ধারণা করা হচ্ছে মাদক পাচারের রুট নিয়ন্ত্রণ নিয়ে স্থানীয় একটি সন্ত্রাসী গ্যাংয় এই হামলা চালাতে পারে।  ভ্যালেন্সিয়া বলেন, প্রত্যক্ষদর্শীদের ভাষ্য অনুযায়ী, হামলাকারীরা ‘অ্যাকটিভ উলভস’ বলে চিৎকার করেছিল- যা স্থানীয় একটি সন্ত্রাসী গ্যাংয়ের নাম হতে পারে, যারা মাদক পাচারের রুট নিয়ন্ত্রণে প্রতিদ্বন্দ্বিতা করছে।

গুয়ায়াস অঞ্চলটি মাদক চোরাকারবারিদের সহিংসতার অন্যতম কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে। এক সপ্তাহ আগেই একই প্রদেশের প্লায়াস শহরে একটি বারে পুল খেলার সময় ৯ জন নিহত হন। পুলিশ বলেছে, ওই ঘটনায় নিহতরা মূলত আশপাশের নিরীহ মানুষ, তারা আসল লক্ষ্য ছিল না।

সাংগঠনিক অপরাধ দমনে যুদ্ধ ঘোষণা করে ইকুয়েডরের প্রেসিডেন্ট ড্যানিয়েল নোবোয়া গত বছর অভিযান শুরু করেন। এরপর থেকে দেশটি লাতিন আমেরিকার অন্যতম সহিংস দেশে পরিণত হয়। ২০২৪ সালে দেশটিতে প্রতি লাখে হত্যার হার ছিল ৩৮ জন। 

সরকারি তথ্যে বলা হয়েছে, ২০২৫ সালের প্রথম পাঁচ মাসে ইকুয়েডরে ৪ হাজার ৫১টি হত্যাকাণ্ড ঘটেছে। একই সাথে বিশ্বের প্রায় তিন-চতুর্থাংশ কোকেন ইকুয়েডর হয়ে পাচার হয় বলেও জানিয়েছে সরকারি সংস্থাগুলো।

এআরএস
যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া অঙ্গরাজ্যের সান ডিয়েগোর একটি ইসলামিক সেন্টারে দুই কিশোর বন্দুকধারীর গুলিবর্ষণের ঘটনা ঘটেছে। হামলায় মসজিদের বাইরে থাকা একজন নিরাপত্তা কর্মীসহ তিন ব্যক্তি নিহত হয়েছেন।...
ব্ল্যাঞ্চ বলেন, এটা স্পষ্ট যে, সে (সন্দেহভাজন হামলাকারী) প্রকৃতপক্ষে প্রশাসনে কর্মরত ব্যক্তিদের, সম্ভবত প্রেসিডেন্টসহ বাকিদের লক্ষ্যবস্তু করার উদ্দেশ্যেই এসেছিলেন। 
যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন ডিসিতে হিলটন হোটেলে হোয়াইট হাউসে কাজ করা সাংবাদিকদের সংগঠন- হোয়াইট হাউস করেসপন্ডেন্টস অ্যাসোসিয়েশন' ডিনারে সিক্রেট সার্ভিস এজেন্টের ওপর হামলার ঘটনা আমেরিকার রাজনৈতিক নেতাদের...
যুক্তরাষ্ট্রের রাজধানী ওয়াশিংটন ডিসির হিলটন হোটেলে 'হোয়াইট হাউস করেসপন্ডেন্টস ডিনার' চলার সময় লঙ্কাকাণ্ড ঘটানো বন্দুকধারীর পরিচয় মিলেছে। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী জানিয়েছে, আটক ব্যক্তির নাম কোল...
প্রধানমন্ত্রী তারেক রহমান দীর্ঘদিন ধরে রাজপথে ফ্যাসিবাদ বিরোধী যুগপৎ আন্দোলনে শরিক নেতাদের উদ্দেশ্য বলেছেন, আমরা অতীতে একসাথে ছিলাম, আছি এবং একসাথেই থাকবো।
স্বাক্ষরিত জুলাই সনদ অক্ষরে অক্ষরে পালন করবে বিএনপি সরকার। যুগপৎ আন্দোলনের শরিকদের এমনটিই জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
বিশ্বকাপের ফাইনালে আর্জেন্টিনার বিরুদ্ধে স্পেনের মহাকাব্যিক জয় শুধু একটি ঐতিহাসিক ট্রফি অর্জন আর রূপকথার গল্প নয়, এটি ছিল ফুটবলের এক প্রজন্ম থেকে অন্য প্রজংশে ব্যাটন হস্তান্তরের স্মারক। ফুটবল...
২০২৬ ফিফা বিশ্বকাপের রোমাঞ্চকর ফাইনালে আর্জেন্টিনার বিরুদ্ধে ইনজুরি টাইমে ফেরান তোরেসের অবিশ্বাস্য গোল স্প্যানিশ ফুটবলে নতুন ইতিহাস লিখেছে। ২০১০ সালে আন্দ্রেস ইনিয়েস্তার সেই ঐতিহাসিক জয়ের পর দেশকে...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর