গুলশানে ৩৯০ বোতল বিদেশি মদ ও গাড়িসহ দুইজন গ্রেপ্তার

আপডেট : ০৯ আগস্ট ২০২৫, ০৭:১৮ পিএম

রাজধানীর গুলশানে ৩৯০ বোতল বিদেশি মদ ও গাড়িসহ দুইজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। 

শনিবার (৯ আগস্ট) রাতে গুলশান-২ এর ১১১ নম্বর সড়কে অভিযান পরিচালনা করে তাদের গ্রেপ্তার করা হয়। ডিএমপির উপ-পুলিশ কমিশনার (মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভা) মুহাম্মদ তালেবুর রহমান এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য নিশ্চিত করেছেন। 

গ্রেপ্তাররা হলেন- আবব্দুল কুদ্দুস আলী (২৮) ও জাহিদ বালি ওরফে অপু (৪০)।

গুলশান থানা সূত্রে জানা যায়, শুক্রবার রাতে থানার একটি টহল টিম গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে গুলশান-২ এর ১০৮ নম্বর সড়কের একটি বাসা থেকে বিপুল পরিমাণ বিদেশি মদের চালান গুলশানের বাইরে নিয়ে যাওয়া হবে। এ তথ্যের ভিত্তিতে টহল পুলিশ ওই সড়কে কৌশলগত অবস্থান নেয়। 

রাত আনুমানিক ৩টা ১০ মিনিটে একটি প্রাইভেটকার ও একটি জিপ সন্দেহজনক বাসা থেকে বের হলে পুলিশ গাড়ি দুটিকে থামার নির্দেশ দেয়। এসময় প্রাইভেটকারটি পুলিশের সিগন্যাল অমান্য করে কৌশলে পালিয়ে গেলেও পুলিশ ১১১ নম্বর সড়কে জিপটি থামাতে সক্ষম হয়। পরবর্তীতে জিপগাড়ি তল্লাশি করে গাড়ির ব্যাকডালা এবং সিটের নিচে বিশেষ কায়দায় রক্ষিত ৫৮টি কার্টনে বিভিন্ন ব্র্যান্ডের ৩৯০ বোতল বিদেশি মদসহ গাড়িতে থাকা কুদ্দুস ও অপুকে গ্রেপ্তার করে। এছাড়া অবৈধ মাদক পরিবহনে ব্যবহৃত জিপ গাড়িটি ও জব্দ করা হয়।

পুলিশ জানায়, এ ঘটনায় গ্রেপ্তার দুইজনসহ পলাতক কয়েকজনের বিরুদ্ধে ডিএমপির গুলশান থানায় একটি নিয়মিত মামলা করা হয়েছে।

আরবিএস
রাজধানীর শেরেবাংলা নগর এলাকায় নবনির্মিত ‘জুলাই গণ–অভ্যুত্থান স্মৃতি জাদুঘর’-এর সামনের সড়কে চলন্ত সিএনজি অটোরিকশা লক্ষ্য করে ককটেল বিস্ফোরণের এক অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটেছে। এতে এক সিএনজি অটোরিকশাচালক...
রাজধানীর মিরপুর ও পল্লবী এলাকায় সাম্প্রতিক নাশকতা, বিশৃঙ্খলা, ব্যবসাপ্রতিষ্ঠান দখল ও নৈরাজ্য কঠোর হাতে দমন করতে গভীর রাতে এক বিশাল সাঁড়াশি ও চিরুনি অভিযান পরিচালনা করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।
রাজধানীর ধানমন্ডিতে ফুটপাতে শহীদ আবদুল্লাহ আল মাসুদ ওরফে মাসুদ রানা (৪৮) নামে এক ব্যক্তিকে চর-থাপ্পড় মারা ও কান ধরে ওঠবস করানোর ঘটনায় খালিদ হাসান নামে এক যুবককে ১৫ দিনের সশ্রম কারাদণ্ড দিয়েছে আদালত।
রাজধানী ঢাকা শহরে সম্পূর্ণ অনিয়ন্ত্রিতভাবে চলা ব্যাটারিচালিত অটোরিকশাগুলোকে এবার একটি সুনির্দিষ্ট নীতিমালার আওতায় এনে চলাচলের অনুমতি দেয়া হবে বলে জানিয়েছেন সড়ক, রেলপথ ও নৌ পরিবহনমন্ত্রী শেখ রবিউল আলম।
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ‘প্রতিবন্ধী ব্যক্তিদের জীবনযাত্রার মান উন্নয়নে সরকার তাদের ভাতা আরও বাড়ানোর উদ্যোগ নেবে। রাষ্ট্রের আর্থিক সক্ষমতা বিবেচনায় নিয়ে আগামীতে এ ভাতা বাড়ানো হবে, যাতে...
ম্যাচের শুরুটা হয়েছিল দারুণ এক ঝড় দিয়ে, কিন্তু শেষ পর্যন্ত সেই ঝড় এসে থামলো এক অচেনা ও করুণ ধ্বংসস্তূপে! ত্রিদেশীয় সিরিজে দুর্দান্ত বোলিং প্রদর্শনী দেখিয়ে বাংলাদেশকে এক কথায় উড়িয়ে দিয়েছে...
শারদীয় দুর্গোৎসবের আনন্দ মুহূর্তেই পরিণত হলো গভীর শোকে। ভারতের কলকাতার একটি জনপ্রিয় পূজামণ্ডপে অতিরিক্ত ভিড় ও বৃষ্টির জেরে সৃষ্ট পদদলনে ঘটনায় অন্তত ১৭ জনের মর্মান্তিক মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত...
কক্সবাজারের উখিয়ার ইনানী পাটোয়ারটেক সৈকতসংলগ্ন এলাকায় কাঠের তৈরি তিনতলা টুপটুপ রিসোর্ট অ্যান্ড রেস্তোরাঁয় সংঘটিত ভয়াবহ আগুনে ১০ জন পর্যটকের মর্মান্তিক মৃত্যুর ঘটনায় চাঞ্চল্যকর সব তথ্য সামনে এসেছে।...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর