ইরাকে ক্লোরিন গ্যাস লিকেজে হাসপাতালে ছয় শতাধিক মানুষ

আপডেট : ১১ আগস্ট ২০২৫, ০৩:০৮ পিএম

ইরাকের একটি পানি পরিশোধন কেন্দ্রে ক্লোরিন গ্যাস লিকের কারণে ৬০০ জনেরও বেশি তীর্থযাত্রী অসুস্থ হয়ে পড়েছেন। গ্যাসের তীব্রতায় শ্বাসকষ্টে ভোগা ওই তীর্থযাত্রীদের হাসপাতালে ভর্তি করা হয়েছে।

স্থানীয় কর্তৃপক্ষ জানিয়েছে, ইরাকের মধ্য ও দক্ষিণাঞ্চলীয় শিয়া অধ্যুষিত শহর নাজাফ ও কারবালার মধ্যবর্তী এক এলাকায় ওই দুর্ঘটনা ঘটেছে। সংবাদমাধ্যম আলজাজিরা রোববার এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে।

ইরাকের স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, কারবালায় ক্লোরিন গ্যাস লিকের ঘটনায় ৬২১ জনের শ্বাস কষ্টে ভোগার তথ্য নথিভুক্ত করা হয়েছে। সবাই প্রয়োজনীয় চিকিৎসা পেয়েছেন এবং সুস্থ অবস্থায় হাসপাতাল ছেড়েছেন।

তীর্থযাত্রীদের নিরাপত্তার দায়িত্বে থাকা আইনশৃঙ্খলাবাহিনী বলেছে, কারবালা-নাজাফ সড়কের একটি পানি সরবরাহ কেন্দ্রে ক্লোরিন গ্যাস লিকের কারণে ওই দুর্ঘটনা ঘটেছে।

দুর্নীতির কারণে ইরাকের অবকাঠামো ব্যবস্থা অত্যন্ত ভঙ্গুর অবস্থায় রয়েছে। দেশটিতে অবকাঠামো নির্মাণে নিরাপত্তা মানদণ্ড মেনে চলাও অনেক কঠিন।

দশকজুড়ে যুদ্ধ, অভ্যন্তরীণ সংঘাত ও দুর্নীতির কারণে ইরাকের অবকাঠামো মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত। নিরাপত্তা মানদণ্ডে অবহেলার ঘটনাও সেখানে নিত্যদিনের বিষয়।

এর আগে গত জুলাই মাসে পূর্বাঞ্চলীয় শহর কুট-এ একটি শপিং সেন্টারে অগ্নিকাণ্ডে ৬০ জনেরও বেশি মানুষ নিহত হন, যাদের অনেকেই শৌচাগারে শ্বাসরুদ্ধ হয়ে মারা যান বলে জানায় কর্তৃপক্ষ।

আরবিএস
পারস্য উপসাগরের ভূ-রাজনীতিতে এক নাটকীয় পরিবর্তন লক্ষ করা যাচ্ছে। হরমুজ প্রণালীকে সম্পূর্ণ অবরুদ্ধ করার অবস্থান থেকে সরে এসে ইরান এখন এই গুরুত্বপূর্ণ জলপথের ওপর একচ্ছত্র নিয়ন্ত্রণ বা 'কন্ট্রোল...
ইরাকি নিরাপত্তা বাহিনীর সূত্রমতে, মঙ্গলবার ভোরে বাগদাদের বিভিন্ন এলাকা থেকে শহরের মার্কিন দূতাবাস লক্ষ্য করে রকেট এবং কমপক্ষে পাঁচটি ড্রোন নিক্ষেপ করা হয়েছে। গত ২৮ ফেব্রুয়ারি ইরান-ইসরাইল ও...
মধ্যপ্রাচ্যের যুদ্ধ এখন শুধু আর আকাশপথে সীমাবদ্ধ নেই; এটি এখন সমুদ্রের নীল জলকে তেলের কালচে কালো আর আগুনের লাল রঙে রাঙিয়ে দিচ্ছে। বৃহস্পতিবার ইরাকি জলসীমায় ইরানের আত্মঘাতী নৌযানের আঘাতে দুটি বিশাল...
ইরাকের রাজধানী বাগদাদের আন্তর্জাতিক বিমানবন্দরে সাময়িকভাবে বিমান চলাচল বন্ধ করে দেওয়া হয়েছে।
২০২৬ ফিফা বিশ্বকাপ জয়ের ২৪ ঘণ্টার মধ্যেই ফুটবলের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা ফিফার সদ্য প্রকাশিত পুরুষদের র‍্যাঙ্কিংয়ে বড় পরিবর্তন এসেছে। বিশ্বচ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জনের পাশাপাশি র‍্যাঙ্কিংয়ের...
ভারতের নয়াদিল্লিতে বাংলাদেশ হাইকমিশনের প্রেস মিনিস্টার হিসেবে সাংবাদিক মো. সাইদুর রহমানকে চুক্তিভিত্তিক নিয়োগ দিয়েছে সরকার।
ইংল্যান্ড ও লিভারপুলের কিংবদন্তি ফুটবলার কেভিন কিগান আর নেই। ক্যান্সারের সাথে দীর্ঘ লড়াই শেষে ৭৫ বছর বয়সে মারা গেছেন ফুটবল ইতিহাসের অন্যতম সেরা এই তারকা। সোমবার এক পারিবারিক বার্তার মাধ্যমে তাঁর...
যুক্তরাজ্যের রাজনীতিতে বড় পরিবর্তন। স্যার কিয়ার স্টারমারের পদত্যাগের পর লেবার পার্টির নতুন নেতা হিসেবে নির্বাচিত হয়ে দেশটির ৫৯তম প্রধানমন্ত্রী হতে যাচ্ছেন অ্যান্ডি বার্নহ্যাম। ‘কিং অব দ্য নর্থ’...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর