নেতানিয়াহুর সমালোচনায় অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী আলবানিজ

আপডেট : ১২ আগস্ট ২০২৫, ০৯:৪২ পিএম

ইসরাইলি হামলায় গাজা উপত্যকায় সৃষ্ট মানবিক সঙ্কটের বিষয়টি দেশটির প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু বারবার অস্বীকার করছেন বলে সমালোচনা করেছেন অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী অ্যান্থনি আলবানিজ। একদিন আগে ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেয়ার ঘোষণার পর মঙ্গলবার তিনি এমন মন্তব্য করলেন।

আলবানিজ বলেন, গাজা ইস্যুতে নেতানিয়াহু তার মিত্রদের কথা শুনতে সব সময় অনীহা প্রকাশ করেছেন। আর এটিই ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দিতে অস্ট্রেলিয়াকে অনুপ্রাণিত করেছে। তিনি বলেন, এ যুদ্ধে ইসরাইলি এবং ফিলিস্তিনি উভয় পক্ষেরই অনেক নিরীহ মানুষের মৃত্যু হচ্ছে।

অস্ট্রেলিয়ার সরকার প্রধান বলেন, এসময় গাজার বর্তমান সঙ্কটের জন্য নেতানিয়াহুর সমালোচনা করেন আলবানিজ। গাজায় প্রায় দুই বছর ধরে আগ্রাসন চালাচ্ছে ইসরাইল। সেখানে কয়েক মাস ধরে অবরোধ জারি করে রাখার কারণে তীব্র খাদ্য সঙ্কট দেখা দিয়েছে।

রাষ্ট্রীয় সম্প্রচারমাধ্যম এবিসি-কে আলবানিজ বলেন, গত বৃহস্পতিবার নেতানিয়াহুর সঙ্গে ফোনালাপে তিনি গাজার মানবিক সংকটের কথা তুলেছিলেন। সেই আলাপে নেতানিয়াহু আবারও তার আগের কথাই পুনরায় বলেছেন। নিরপরাধ মানুষের ওপর যে ভয়াবহ পরিণতি নেমে আসছে, তা নেতানিয়াহু অস্বীকার করেছেন।

সোমবার আলবানিজ ঘোষণা দিয়ে জানিয়েছিলেন, আগামী মাসে জাতিসংঘ সাধারণ পরিষদে ফিলিস্তিনকে রাষ্ট্রের স্বীকৃতি দেবে অস্ট্রেলিয়া। অস্ট্রেলিয়ার স্বীকৃতি দেয়ার সিদ্ধান্ত শর্তসাপেক্ষ। ভবিষ্যৎ ফিলিস্তিন রাষ্ট্রে হামাসের কোনও সম্পৃক্ততা থাকবে না, এমন প্রতিশ্রুতি দিয়েছে ফিলিস্তিনি কর্তৃপক্ষ।

আলবানিজ জানান, ত্রাণ আটকে রাখা হয়েছে এবং খাদ্য ও পানি সংগ্রহের লাইনে দাঁড়িয়ে থাকা মানুষজনের প্রাণহানি ঘটছে, তা একেবারেই অগ্রহণযোগ্য- এমন বলার পরও নেতানিয়াহু বলেছেন, নিরপরাধ মানুষের জন্য ঘটতে থাকা পরিণতি তিনি স্বীকার করছেন না।

গত সপ্তাহান্তে এক সংবাদ সম্মেলনে নেতানিয়াহু বলেন, অস্ট্রেলিয়াসহ যে দেশগুলো ফিলিস্তিন রাষ্ট্রকে স্বীকৃতি দিয়েছে, তা লজ্জাজনক। তারা জানে, যদি মেলবোর্ন বা সিডনির পাশে এমন ভয়াবহ হামলা হতো, তারা অন্তত আমাদের মতোই প্রতিক্রিয়া জানাতো।

হামাস-নিয়ন্ত্রিত স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্যমতে, ৭ অক্টোবরের পর থেকে ইসরায়েলের সামরিক অভিযানে এখন পর্যন্ত ৬১ হাজারেরও বেশি মানুষ নিহত হয়েছে। ওই দিনের হামাস-নেতৃত্বাধীন হামলায় ইসরাইলে প্রায় ১,২০০ জন নিহত এবং ২৫১ জনকে জিম্মা করা হয়েছিল।

এআরএস
যুদ্ধবিধ্বস্ত গাজা উপত্যকায় যুদ্ধবিরতি কার্যকর থাকলেও ইসরাইলি হত্যাযজ্ঞ থামেনি। সবশেষ দখলদারদের ড্রোন হামলা ও গুলিবর্ষণের ঘটনায় শিশুসহ অন্তত সাত ফিলিস্তিনি নিহত হয়েছেন।
ইরানের ওপর মার্কিন-ইসরাইলি যৌথ আগ্রাসনের পর থেকে ইসরাইলে ইরান-সংশ্লিষ্ট সাইবার হামলা উল্লেখযোগ্যভাবে বেড়েছে বলে দাবি করেছে দেশটির ন্যাশনাল সাইবার ডিরেক্টরেট।
ইরান-যুক্তরাষ্ট্র চুক্তি নিয়ে যখন ইসরাইলের রাজনৈতিক অঙ্গনে তোলপাড় চলছে, ঠিক সেই সময় মধ্যপ্রাচ্যের ‘কসাই’ খ্যাত বেনিয়ামিন নেতানিয়াহুকে ক্ষমতাচ্যুত করার আহ্বান জানালেন দখলদারদের সাবেক যুদ্ধমন্ত্রী...
যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যকার সম্ভাব্য চূড়ান্ত শান্তি চুক্তির শর্তাবলীতে নিজের আখের গুছিয়ে নেয়ার পাশাপাশি ট্রাম্প প্রশাসনকে প্রভাবিত করতে পর্দার আড়ালে এক নতুন চাণক্য নীতি গ্রহণ করেছেন ইসরাইলের...
মেটলাইফ স্টেডিয়ামের সেই স্নায়ুক্ষয়ী মহাকাব্যিক ফাইনালে আর্জেন্টিনাকে ১-০ গোলে গুঁড়িয়ে দেওয়ার রাতে বিশ্বমঞ্চের সর্বোচ্চ ব্যক্তিগত সম্মানের মুকুট মাথায় তুললেন স্পেনের অধিনায়ক রদ্রি।
মেটলাইফ স্টেডিয়ামে আর্জেন্টিনার আক্রমণভাগকে পুরো ম্যাচ জুড়ে বোতলবন্দি করে স্পেনের বিশ্বকাপ জয়ের রাতেই টুর্নামেন্টের সেরা গোলরক্ষকের মুকুট মাথায় তুলেছেন উনাই সিমন। পুরো টুর্নামেন্টে প্রতিপক্ষের...
মেটলাইফ স্টেডিয়ামে আর্জেন্টিনার বিশ্বজয়ের স্বপ্ন চূর্ণ করে স্পেনের ট্রফি উদযাপনের রাতেই বিশ্বমঞ্চে রচিত হলো আরও এক সোনালী ইতিহাস। রোববারের সেই রক্তক্ষয়ী ফাইনালে আলবিসেলেস্তেদের ১-০ গোলে হারিয়ে...
নিউ জার্সির স্টেডিয়ামে ফুটবল ইতিহাসের সবচেয়ে বড় ও দীর্ঘতম মহাযজ্ঞের অবসান ঘটল এক চরম নাট্যমঞ্চের মধ্য দিয়ে। বর্তমান বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনাকে অতিরিক্ত সময়ের স্নায়ুক্ষয়ী লড়াইয়ে ১-০ গোলে গুঁড়িয়ে...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর