জিম্মিদের ফেরাতে তেল আবিবে আবারও বড় বিক্ষোভ

আপডেট : ১৭ আগস্ট ২০২৫, ০৭:৪৭ পিএম

গাজায় হামাসের কাছে জিম্মিদের ফিরিয়ে আনার দাবিতে ইসরাইলের তেল আবিব শহরে শনিবার আবারো বিক্ষোভ করেছেন দেশটির হাজারো জনগণ। বিক্ষোভ থেকে রোববার দেশব্যাপী ধর্মঘটের ডাক দিয়েছে জিম্মিদের পরিবারগুলো। এনিয়ে গেল কয়েক সপ্তাহে শহরটিতে বেশ কয়েকটি বিক্ষোভ হলো।

ইসরায়েলি দৈনিক হারেৎজ জানিয়েছে, জেরুজালেমের প্যারিস স্কয়ার, হাইফার হোরেভ সেন্টার, দক্ষিণের বিয়ারশেবা ও উত্তরের নাহারিয়ার মতো গুরুত্বপূর্ণ মোড়ে জড়ো হন হাজারো বিক্ষোভকারী। এদিন সবচেয়ে বড় সমাবেশ হয় তেল আবিবে প্রতিরক্ষা মন্ত্রণালয়ের সামনে ও রথসচাইল্ড স্ট্রিটের হাবিমা স্কয়ারে।

এসব স্থানে গাজার বন্দিদের স্বজনরা বক্তব্য দেন। তারা সরকারকে হামাসের সঙ্গে দ্রুত বন্দি বিনিময় চুক্তি করার আহ্বান জানান। বন্দিদের পরিবার ও ইসরাইলি বিরোধী দলগুলোর অভিযোগ, প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু রাজনৈতিক কারণে ইচ্ছাকৃতভাবে আলোচনায় বাধা দিচ্ছেন। তাদের মতে, তিনি বন্দি মুক্তির বদলে নিজের জোট সরকার টিকিয়ে রাখাকে অগ্রাধিকার দিচ্ছেন।

গাজায় হামাসের হাতে জিম্মিদের পরিবার ও ইসরাইলি বিরোধী দলগুলোর অভিযোগ, প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু রাজনৈতিক কারণে ইচ্ছাকৃতভাবে আলোচনায় বাধা দিচ্ছেন। তাদের মতে, তিনি বন্দি মুক্তির বদলে নিজের জোট সরকার টিকিয়ে রাখাকে অগ্রাধিকার দিচ্ছেন।

সরকারি হিসাব অনুযায়ী, বর্তমানে গাজায় প্রায় ৫০ জন ইসরায়েলি বন্দি রয়েছেন, যাদের মধ্যে ২০ জন জীবিত বলে ধারণা করা হচ্ছে। অন্যদিকে ইসরাইলি কারাগারে বন্দি আছেন ১০ হাজার ৮০০-এর বেশি ফিলিস্তিনি। মানবাধিকার সংগঠনগুলো বলছে, এসব কারাগারে ব্যাপকভাবে নির্যাতন, খাবার সংকট ও চিকিৎসা অবহেলার কারণে অসংখ্য বন্দি মারা গেছেন।

এআরএস
ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা ভূখণ্ডের পয়ঃনিষ্কাশন ব্যবস্থা এক অভূতপূর্ব ও নজিরবিহীন সংকটের মুখে পড়েছে। ফিলিস্তিনি ওয়াটার অথরিটির বরাত দিয়ে জাতীয় সম্প্রচারমাধ্যম 'প্যালেস্টাইন টিভি' জানিয়েছে,...
ফিলিস্তিনের গাজা উপত্যকায় প্রতি রাতে কমপক্ষে ‘৩০ থেকে ৪০ জন’ ফিলিস্তিনিকে চিহ্নিত করে হত্যা করার প্রকাশ্য আহ্বান জানিয়েছেন ইসরাইলের চরমপন্থি জাতীয় নিরাপত্তা মন্ত্রী ইতামার বেন-গভির। শুধু তাৎক্ষণিক...
ফিলিস্তিনের গাজা উপত্যকার নিয়ন্ত্রক সংগঠন হামাসকে নিরস্ত্র করার বিষয়ে সমঝোতা হয়েছে বলে জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
যুদ্ধবিধ্বস্ত গাজা উপত্যকায় যুদ্ধবিরতি কার্যকর থাকলেও ইসরাইলি হত্যাযজ্ঞ থামেনি। সবশেষ দখলদারদের ড্রোন হামলা ও গুলিবর্ষণের ঘটনায় শিশুসহ অন্তত সাত ফিলিস্তিনি নিহত হয়েছেন।
চিকিৎসা ও অন্যান্য প্রয়োজনে কলকাতাগামী বাংলাদেশি নাগরিকদের দেশ ছাড়ার আগেই হোটেল বুকিং নিশ্চিত করার পরামর্শ দিয়েছে কলকাতায় অবস্থিত বাংলাদেশ উপহাইকমিশন।
ভারত সরকার উত্তর-পূর্বাঞ্চলীয় রাজ্যগুলোর সাথে দেশের মূল ভূখণ্ডের যোগাযোগ সুদৃঢ় করার পাশাপাশি কৌশলগত নিরাপত্তা জোরদারে ‘শিলিগুড়ি করিডোর’ বা তথাকথিত 'চিকেন্স নেক' অঞ্চলে একটি নতুন চার লেনের মহাসড়ক...
রংপুর, ময়মনসিংহ, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং রাজশাহী ও ঢাকা বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে...
অর্থঋণ আদালতের মাধ্যমে বিচারিক নিলামে ক্রয় করা স্থাবর সম্পত্তির মূল্যের ওপর ১৫ শতাংশ মূল্য সংযোজন কর (ভ্যাট) দিতে হবে না বলে রায় দিয়েছে হাইকোর্ট।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর