চলতি বছর ডেঙ্গু শনাক্ত ২৭ হাজার ছাড়ালো

আপডেট : ১৯ আগস্ট ২০২৫, ০৬:২৬ পিএম

গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন আরো ৩৫৭ জন। ফলে চলতি বছরের জানুয়ারি থেকে মোট ডেঙ্গু শনাক্ত ২৭ হাজার ছাড়ালো। এ সময়ে মৃত্যু হয়েছে ১০৫ জনের।

শেষ ২৪ ঘণ্টায় ডেঙ্গু নিয়ে হাসপাতালে ভর্তি হওয়াদের মধ্যে ৪৬ জন বরিশালের, ৫৫ জন চট্টগ্রামের, ঢাকার ১৯৩ জন, খুলনার ২৬, ময়মনসিংহের ১৫, রাজশাহীর ২৬ ও সিলেটের ২ জন।

সোমবার ৩৮০ রোগী শনাক্তের সংবাদ দিয়েছিল স্বাস্থ্য অধিদপ্তর। মঙ্গলবার ডেঙ্গু বিষয়ক প্রতিবেদনে স্বাস্থ্য অধিদপ্তর জানায়, এদিন ডেঙ্গু নিয়ে হাসপাতালে ভর্তি হওয়াদের মধ্যে ২১৯ জন পুরুষ ও ১৩৮ জন নারী।

চলতি বছরের ১ জানুয়ারি থেকে ১২ আগস্ট পর্যন্ত ডেঙ্গু আক্রান্ত হয়েছেন ২৭ হাজার ১১৫ জন। তাদের মধ্যে ঢাকার বাসিন্দা ৯ হাজার ৭৩৮ জন। ঢাকার বাইরের হাসপাতালগুলোতে ভর্তি হয়েছেন ১৭ হাজার ৩৭৭ জন।

২০২৪ সালে ডেঙ্গুতে মৃত্যু হয়েছে ৫৭৫ জনের। একইসময়ে আক্রান্ত হয়েছিলেন এক লাখ এক হাজার ২১৪ জন।

দেশের ইতিহাসে ২০২৩ সালে সবচেয়ে বেশি মানুষ ডেঙ্গুতে আক্রান্ত হয়েছেন ও মৃত্যুবরণ করেছেন। বছরের বিভিন্ন সময়ে ডেঙ্গু আক্রান্ত হন তিন লাখ ২১ হাজার ১৭৯ জন। এর মধ্যে এক হাজার ৭০৫ জনের মৃত্যু হয়।

২০২২ সালে ডেঙ্গুতে দেশে ২৮১ জন মারা যান। ওই বছর ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হন ৬২ হাজার ৩৮২ জন।

২০২০ সালে করোনা মহামারিকালে ডেঙ্গু সংক্রমণ তেমন একটা দেখা না গেলেও ২০২১ সালে সারাদেশে এডিস মশাবাহী এই রোগে আক্রান্ত হন ২৮ হাজার ৪২৯ জন। সে বছর ডেঙ্গু আক্রান্ত হয়ে ১০৫ জনের মৃত্যু হয়েছিলো।

একাত্তর/আরএ
দেশে এডিস মশাবাহিত ডেঙ্গু পরিস্থিতির দিন দিন অবনতি ঘটছে। স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে আরও ৩ জনের মৃত্যু হয়েছে এবং এই সময়ে হাসপাতালে ভর্তি হয়েছেন নতুন ২৩৩ জন...
দেশে ডেঙ্গুর সংক্রমণ ও মৃত্যুর সংখ্যা বেড়েই চলেছে। স্বাস্থ্য অধিদপ্তরের ডেঙ্গু বিষয়ক নিয়মিত বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে আরও তিনজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে চলতি বছর...
দেশে ডেঙ্গুর প্রকোপ অব্যাহত রয়েছে। গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে আরও সাতজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে চলতি বছর ডেঙ্গুতে মোট মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৪৫২ জনে। একই সময়ে সারা দেশের হাসপাতালে নতুন...
দেশে ডেঙ্গু পরিস্থিতির কোনো উন্নতি তো নেই-ই, বরং হাসপাতালগুলোতে বাড়ছে আক্রান্ত ও মুমূর্ষু রোগীর ভিড়। মশাবাহিত এই জ্বরে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় সারাদেশে আরও ছয়জনের মৃত্যু হয়েছে। একই সময়ে ডেঙ্গুতে...
মধ্যপ্রাচ্য যুদ্ধের উত্তেজনা, তেল সরবরাহ নিয়ে অনিশ্চয়তা ও ভূরাজনৈতিক ঝুঁকির কারণে দীর্ঘদিন ধরেই অস্থির বিশ্ব জ্বালানি তেলের বাজার। তবে সেই অস্থিরতার মধ্যেই মিলছে কিছুটা স্বস্তির ইঙ্গিত
নারায়ণগঞ্জের ফতুল্লায় একটি মাদ্রাসায় আগুন লেগে ধোঁয়ায় অসুস্থ হয়ে পড়া ৬৩ শিক্ষার্থীকে ঢাকার জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়েছে। প্রত্যক্ষ ও সরাসরি আগুনে পোড়া না গেলেও ঘন...
মানবতাবিরোধী অপরাধে দণ্ডিত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে নতুন পাসপোর্ট ইস্যু করার কোনো আইনি সুযোগ নেই এবং তার সাজা কার্যকর হওয়া ছাড়া আর কোনো বিকল্প নেই বলে জানিয়েছেন আন্তর্জাতিক অপরাধ...
দণ্ডিত আসামি হিসেবে ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে বন্দী প্রত্যর্পণ চুক্তির মাধ্যমেই দেশে ফিরিয়ে আনা হবে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচার বিষয়ক উপদেষ্টা ডা. জাহেদ...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর