স্পেনে তাপপ্রবাহে ১৬ দিনে ১১০০ মৃত্যু

আপডেট : ১৯ আগস্ট ২০২৫, ১০:০৩ পিএম

স্পেনে তাপপ্রবাহে গত ১৬ দিনে ১১ শতাধিক মানুষের মৃত্যু হয়েছে। স্থানীয় সময় সোমবার (১৮ আগস্ট) তৃতীয় কার্লোস স্বাস্থ্য ইনস্টিটিউট এ তথ্য জানিয়েছে।

দেশটির জনস্বাস্থ্য সংস্থার বরাতে এএফপির খবরে বলা হয়, ৩ থেকে ১৮ আগস্ট পর্যন্ত স্পেনে ১ হাজার ১৪৯ জনের অস্বাভাবিক মৃত্যু হয়েছে, যা প্রচণ্ড গরমের সঙ্গে সম্পর্কিত হতে পারে।

ইনস্টিটিউটটি স্পেনের মর্টালিটি মনিটরিং সিস্টেম (মোমো) থেকে তথ্য ব্যবহার করেছে, যা ঐতিহাসিক ধারার সঙ্গে তুলনা করে দেখা হয়েছে।

এছাড়া, জাতীয় আবহাওয়া সংস্থা এএমইটি’ এর আবহাওয়ার তথ্যসহ অন্যান্য বাহ্যিক কারণও বিবেচনায় নেওয়া হয়েছে, যাতে মৃত্যু বাড়ার সম্ভাব্য কারণগুলো নির্ধারণ করা যায়।

জুলাই মাসে কার্লোস তৃতীয় ইনস্টিটিউট ১ হাজার ৬০ জনের অস্বাভাবিক মৃত্যুর জন্য তাপপ্রবাহকে দায়ী মনে করে। এ মৃত্যুর সংখ্যা গত বছরের একই সময়ের তুলনায় ৫৭ শতাংশ বেশি।

আবহাওয়া বিশেষজ্ঞরা বলছেন, বৈশ্বিক তাপমাত্রা বিশ্বজুড়ে তীব্র আকার ধারণ করছে এবং ঘন ঘন তাপপ্রবাহের সৃষ্টি হচ্ছে।

একাত্তর/আরএ
মরক্কো থেকে স্প্যানিশ ছিটমহল সেউতায় হাজার হাজার অনিয়মিত অভিবাসীর আকস্মিক অনুপ্রবেশের ঘটনায় ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) সীমান্ত সুরক্ষায় একতাবদ্ধ পদক্ষেপের তীব্র তাগিদ দিয়েছেন ইউরোপীয় কমিশনের...
দক্ষিণ-পশ্চিম ফ্রান্সে তাণ্ডব চালানো ভয়াবহ দাবানল এখন এতটাই মারমুখী রূপ নিয়েছে যে তা বায়ুমণ্ডলে নিজের আবহাওয়া নিজেই তৈরি করছে! পরিবেশ ও অগ্নিনির্বাপক কর্তৃপক্ষের মতে, তীব্র আগুনের তাপে তৈরি হওয়া...
ইউরোপজুড়ে তাণ্ডব চালানো ভয়াবহ দাবানল পরিস্থিতি ফরাসি ও স্প্যানিশ কর্তৃপক্ষের জন্য চরম উদ্বেগের কারণ হয়ে দাঁড়িয়েছে। ফ্রান্সের ঐতিহ্যবাহী বর্দো শহরের দক্ষিণ অঞ্চল থেকে মাত্র ১৫ কিলোমিটার দূরে পৌঁছে...
ভয়াবহ দাবানলে পুড়ছে ইউরোপের বড় একটি অংশ। তীব্র তাপদাহের সঙ্গে রুক্ষ আবহাওয়া ও বাতাসের গতিবেগ যুক্ত হয়ে ফ্রান্স ও স্পেনের পরিস্থিতি আশঙ্কাজনক পর্যায়ে পৌঁছেছে। ফ্রান্সের দক্ষিণ-পশ্চিম অঞ্চলের বিখ্যাত...
পটুয়াখালীর কলাপাড়ায় একটি ডাবল ডেকার স্লিপার কোচ নিয়ন্ত্রণ হারিয়ে পুকুরে পড়ে অন্তত ১৫ জন পর্যটক আহত হয়েছেন। 
ভারতের একটি নামসর্বস্ব প্রতিষ্ঠানের সঙ্গে সাড়ে সাত কোটি ইউরো বা প্রায় এক হাজার কোটি টাকার গোলাবারুদ চুক্তির বড়সড় কেলেঙ্কারিতে তোলপাড় শুরু হয়েছে বাল্টিক সাগরের তীরে অবস্থিত ছোট্ট দেশ এস্তোনিয়ায়।...
ধর্মের নামে কোনো বিভাজন চায় না বিএনপি সরকার বলে মন্তব্য করেছেন সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগ এবং রেলপথ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ হাবিব।
আর্সেনালের ব্রাজিলিয়ান তারকা উইঙ্গার গ্যাব্রিয়েল মার্টিনেলি প্রিমিয়ার লিগের পাঠ চুকিয়ে এবার পাড়ি জমালেন সৌদি প্রো লিগের হেভিওয়েট ক্লাব আল-হিলালে। নতুন মৌসুমে দল থেকে বাদ পড়ার নাটকিয়তার পর,...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর