প্রগতিশীল চিন্তাকে ‘উগ্রবাদে’ ছড়িয়ে দেওয়া চেষ্টা হচ্ছে: ফখরুল

আপডেট : ২৩ আগস্ট ২০২৫, ০১:৩২ পিএম

মানুষের প্রগতিশীল চিন্তাকে ‘ভিন্ন খাতে’ নিয়ে ‘উগ্রবাদ’ ছড়িয়ে দেওয়ার চেষ্টা করা হচ্ছে বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, গণতান্ত্রিক রাষ্ট্রে তর্ক-বিতর্ক থাকবে, কিন্তু বিতর্ক এমন জায়গায় যাচ্ছে, যাতে করে ‘হতাশ’ হতে হচ্ছে।

শনিবার (২৩ আগস্ট) সকালে জাতীয় প্রেসক্লাবে অর্পণ আলোক সংঘের তারুণ্যের সংলাপে তিনি এসব কথা বলেন। 

সরকারের উপদেষ্টারা অনেকক্ষেত্রে অসহায় মন্তব্য করে মির্জা ফখরুল বলেন, কারণ আমলারাই সবকিছু নির্ধারণ করে দেয়। যদি গণতান্ত্রিক নির্বাচন করা যায়, তাহলে ভবিষ্যতে জবাবদিহিতা নিশ্চিত করা যাবে। ছাত্র-জনতার আন্দোলনে যে সুযোগ এসেছে তা কাজে লাগিয়ে যদি কিছুটা হলেও বৈষম্যহীন বাংলাদেশ গড়া যায়, তাহলে কিছুটা হলেও গণঅভ্যুত্থানের মূল্যায়ন হবে।

এসময় সংস্কার চূড়ান্ত পর্যায়ে যেতে পারেনি মন্তব্য করে তিনি বলেন, দীর্ঘ অনাচার-অবিচার একদিনে ঠিক করা সম্ভব নয়। অভ্যুত্থানের মধ্য দিয়ে সুযোগ সৃষ্টি হয়েছে। তবে, দীর্ঘ জঞ্জাল মুহূর্তের মধ্যে ঠিক হয়ে যাবে, এটি ভাবার কোনো কারণ নেই। বিচ্ছিন্নভাবে, জোড়াতালি দিয়ে কিছু করা যায় না। এর জন্য প্রয়োজন সুনির্দিষ্ট পরিকল্পনা। ঐক্যবদ্ধ থেকে দুর্নীতির ঊর্ধ্বে উঠে ভবিষ্যৎ নির্ধারণে কাজ করতে হবে। 

একাত্তর/এসি
প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা ও বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী বলেছেন, বহুদলীয় গণতন্ত্র এবং মুক্তকণ্ঠে কথা বলার অধিকার প্রতিষ্ঠার লক্ষ্যেই বিএনপির জন্ম হয়েছে এবং দলের...
শহীদ রাষ্ট্রপতি ও বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান হত্যা মামলায় ৪৫ বছর পর গ্রেপ্তার হওয়া সাবেক সেনা কর্মকর্তা মোজাফফর হোসেনকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের মামলায় আসামি করার প্রক্রিয়া শুরু...
বিগত ফ্যাসিস্ট সরকার বিদেশে পাচার করা অর্থ ব্যবহার করে দেশকে আবারও অস্থিতিশীল করার চেষ্টা করছে বলে অভিযোগ করেছেন বিএনপি চেয়ারম্যানের উপদেষ্টা ও সংসদ সদস্য বরকত উল্লাহ বুলু।
ফ্যাসিস্ট সরকারের আমল দেশ, গণতন্ত্র ও সন্তানদের ভবিষ্যতের যে ক্ষতি করেছে তা ভুলে না যাওয়ার আহবান জানিয়েছেন স্থানীয় সরকারমন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। একই সঙ্গে তিনি ‘জুলাই সনদ’ নিয়ে তৈরি হওয়া...
সিনিয়র সচিব আখতার আহমেদ বলেন, আইন সংশোধনের বিষয়টা আইনগত ব্যাপার। আমরা প্রস্তাব পাঠাবো স্থানীয় সরকার বিভাগকে। স্থানীয় সরকার বিভাগ যদি আমাদের প্রস্তাব উপযুক্ত মনে করেন তাহলে তারা সেভাবে ব্যবস্থা নিবেন।
মধ্যপ্রাচ্যে চলমান সংঘাত ও যুদ্ধ উত্তেজনা প্রশমনে ইরান ও যুক্তরাষ্ট্রকে আবার কূটনৈতিক আলোচনায় ফেরার আহ্বান জানিয়েছে পাকিস্তান ও কাতার। 
ভারতের মেডিকেল ভর্তি পরীক্ষা নিট (এনটিটি)- এর প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সরকারি বাসভবনের সামনে বিক্ষোভ কর্মসূচি পালন করতে গিয়ে আটক হয়েছেন লোকসভার বিরোধীদলীয়...
রোববার নিউ জার্সির রাতে লাল জার্সিতে দ্বিতীয় নক্ষত্র খোদাই করে বিশ্বজয়ের নতুন ইতিহাস লিখেছে স্পেন। তবে আর্জেন্টিনাকে অতিরিক্ত সময়ের ১-০ গোলে হারিয়ে ঐতিহাসিক বিশ্বজয়ের ঠিক ৪৮ ঘণ্টা আগে ঠিক কী ঘটেছিল...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর