যে কারণে রাশিয়ার কাছ থেকে তেল কেনা বন্ধ করবে না ভারত

আপডেট : ৩০ আগস্ট ২০২৫, ০৭:১৫ পিএম

রাশিয়ার কাছ থেকে তেল কেনা বন্ধ করতে পারবে না ভারত। কারণ রাশিয়ার তেল সস্তা। এমন মন্তব্য করেছেন দিল্লির অর্থনীতিবিদ বিশ্বজিত ধর। তিনি বলেন, অর্থনীতির ওপর চাপ দেয়ার কোনো যুক্তি নেই। ভারতের ওপর ৫০ শতাংশ শুল্ক আরোপ করেছে যুক্তরাষ্ট্র। অতিরিক্ত শুল্ক থেকে বাঁচতে শর্ত ছিলো রাশিয়ার কাছ থেকে তেল কিনতে পারবে না ভারত। কিন্তু আদতে তা সম্ভব নয় বলে মনে করেন ভারতীয় অর্থনীতিবিদরা।

ভারতের জওহরলাল নেহেরু বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের সাবেক অধ্যাপক বিশ্বজিত ধর বলেন, বিশ্বের দুই পরাশক্তির মধ্যে তেল নিয়ে এরই মধ্যে অস্থিরতা তৈরি হয়েছে। তিনি বলেন, এরমধ্যে রাশিয়ার সাথে বিরোধ তৈরি করে দেশের অর্থনীতিকে সঙ্কটে ফেলার কোনো যুক্তি নেই ভারতের। তাছাড়া রাশিয়ার তেল সস্তা হওয়ায় তার বিকল্পেরও দরকার নেই।

অধ্যাপক বিশ্বজিত আরও বলেন, আমার মনে হয় না ভারত রাশিয়ার তেল থেকে সরে আসতে পারবে। কারণ দামের ক্ষেত্রে আমরা সুবিধা পাচ্ছি। তাছাড়া এখন দেশের রপ্তানি খাত সঙ্কটে পড়তে যাচ্ছে। এর মধ্যে আরেকটা ঝুঁকি নেয়ার কোনো মানে হয় না।

ভারতের ওপর শুরু থেকেই শুল্ক হার ছিলো ২৫ শতাংশ। আর রাশিয়ার কাছ থেকে তেল কেনার শাস্তি স্বরূপ আরো ২৫ শতাংশ শুল্ক যোগ হয়। তাতে অনেক ক্ষেত্রেই ক্ষতিগ্রস্ত হবার আশঙ্কা আছে ভারতের অর্থনীতি। যুক্তরাষ্ট্রের অতিরিক্ত শুল্কের তাৎক্ষণিক প্রভাব হলো, ভারতের রপ্তানি সীমিত হয়ে যাচ্ছে। প্রত্যক্ষ ও পরোক্ষ আমদানির ক্ষেত্রেও প্রভাব হবে নেতিবাচক।

বিশ্বজিত ধর বলেন, যুক্তরাষ্ট্রের কাছ থেকে কৃষি পণ্য আমদানি করে ভারত। যা কৃষকদের সাথে সরাসরি সম্পর্কিত। আমার মনে হয় না ভারত সেটাও বন্ধ করতে চাইবে। তবে এমন নয় যে প্রেসিডেন্ট ট্রাম্প তার অবস্থান থেকে সরে যাবেন। শেষ পর্যন্ত হয়তো সমঝোতা হবে। কারণ ভারতের অর্থনীতির ক্ষতি যুক্তরাষ্ট্রের জন্যও ভালো কিছু বয়ে আনবে না।

বাণিজ্যের ক্ষেত্রে বিভিন্ন উৎস এবং কৌশল নির্ধারণ করছে ভারত। যাতে তাদের ব্যবসা বাণিজ্য ক্ষতিগ্রস্ত না হয়। তবে এক্ষেত্রে কিছুটা সময় লাগবে। তাই বলে শুল্কের কারণে ভারতের অর্থনীতিতে পুরোপুরি ধস নামবে না বলেই মনে করেন অর্থনীতিবিদরা।

এআরএস
ভারতের রাজধানী দিল্লির কনট প্লেসে ককরোচ জনতা পার্টির (সিজেপি) পূর্বঘোষিত ‘লেহরা দো তেরঙ্গা’ মার্চকে কেন্দ্র করে পুলিশ ও বিক্ষোভকারীদের মধ্যে ব্যাপক হাতাহাতি, সংঘর্ষ ও ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা...
প্রধান নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের বিরুদ্ধে ভোট কারচুপির অভিযোগে সরব থাকা কাকরোচ জনতা পার্টি (সিজেপি) ঘোষিত ‘লেহরা দো তেরঙ্গা’ কর্মসূচি ঘিরে রাজধানী দিল্লিতে থমথমে পরিবেশ বিরাজ করছে। কেন্দ্রীয়...
ভারতের রজধানী দিল্লির হৃদপিণ্ড কনট প্লেসে ‘লেহরা দো তিরঙ্গা’ বা জাতীয় পতাকা পদযাত্রাকে কেন্দ্র করে চরম উত্তেজনা ছড়িয়ে পড়েছে। শুক্রবার নির্ধারিত মিছিল শুরুর মাত্র কয়েক মিনিট আগে ককরোচ জনতা পার্টির...
শুক্রবার বিকেলে ভারতের রাজধানী দিল্লির কনট প্লেসের সেন্ট্রাল পার্কে ককরোচ জনতা পার্টি (সিজেপি) ঘোষিত প্রতিবাদ কর্মসূচিকে কেন্দ্র করে কড়া নিরাপত্তার চাদরে মুড়ে ফেলা হয়েছে পুরো এলাকা। সিজেপির পক্ষ...
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ‘প্রতিবন্ধী ব্যক্তিদের জীবনযাত্রার মান উন্নয়নে সরকার তাদের ভাতা আরও বাড়ানোর উদ্যোগ নেবে। রাষ্ট্রের আর্থিক সক্ষমতা বিবেচনায় নিয়ে আগামীতে এ ভাতা বাড়ানো হবে, যাতে...
ম্যাচের শুরুটা হয়েছিল দারুণ এক ঝড় দিয়ে, কিন্তু শেষ পর্যন্ত সেই ঝড় এসে থামলো এক অচেনা ও করুণ ধ্বংসস্তূপে! ত্রিদেশীয় সিরিজে দুর্দান্ত বোলিং প্রদর্শনী দেখিয়ে বাংলাদেশকে এক কথায় উড়িয়ে দিয়েছে...
শারদীয় দুর্গোৎসবের আনন্দ মুহূর্তেই পরিণত হলো গভীর শোকে। ভারতের কলকাতার একটি জনপ্রিয় পূজামণ্ডপে অতিরিক্ত ভিড় ও বৃষ্টির জেরে সৃষ্ট পদদলনে ঘটনায় অন্তত ১৭ জনের মর্মান্তিক মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত...
কক্সবাজারের উখিয়ার ইনানী পাটোয়ারটেক সৈকতসংলগ্ন এলাকায় কাঠের তৈরি তিনতলা টুপটুপ রিসোর্ট অ্যান্ড রেস্তোরাঁয় সংঘটিত ভয়াবহ আগুনে ১০ জন পর্যটকের মর্মান্তিক মৃত্যুর ঘটনায় চাঞ্চল্যকর সব তথ্য সামনে এসেছে।...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর