লক্ষ্মীপুরে যাত্রীবাহী বাস খালে পড়ে নিহত তিন

আপডেট : ০৬ সেপ্টেম্বর ২০২৫, ০২:০০ পিএম

লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জের কফিল উদ্দিন ডিগ্রি কলেজের সামনে আনন্দ পরিবহণের একটি যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে রহমতখালী খালে পড়ে ডুবে গিয়ে তিন জনের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন আরো অন্তত ১৪ জন। নিখোঁজ রয়েছেন আরো পাঁচ জন, এর মধ্যে আছে নারী এবং শিশুও।

শনিবার (৬ সেপ্টেম্বর) সকাল সাড়ে ১০টার দিকে চন্দ্রগঞ্জ হাইওয়ে থানার ওসি মোবারক হোসেন বিষয়টি নিশ্চিত করেন। সকাল সাড়ে আটটার দিকে দুর্ঘটনাটি ঘটে।

নিহত এক জনের নাম মোরশেদ আলম। তাৎক্ষণিক বাকিদের পরিচয় জানা যায়নি। মরদেহগুলো উদ্ধার করে নোয়াখালী জেনারেল হাসপাতাল মর্গে রাখা হয়েছে।

এদিকে প্রতিবেদন লেখা পর্যন্ত দুইঘণ্টা পার হলেও ঘটনাস্থলে ডুবুরি পৌঁছায়নি বলে অভিযোগ করেন প্রত্যক্ষদর্শী ও স্থানীয়রা। সে সময় পানির তলদেশে কেউ ডুবে আছে কি না তাও নিশ্চিত বলতে পারেনি ফায়ারসার্ভিস।

প্রত্যক্ষদর্শী সূত্রে পুলিশ জানায়, সকাল সাড়ে ৮টার দিকে নোয়াখালী থেকে ছেড়ে আসা লক্ষ্মীপুরগামী একটি যাত্রীবাহী বাস চন্দ্রগঞ্জ কফিল উদ্দিন ডিগ্রি কলেজের সামনে রহমতখালী খালে পড়ে ডুবে যায়। দুর্ঘটনার আড়াই ঘণ্টা পার হয়ে গেলেও বাসটি উদ্ধার সম্ভব হয়নি।

চন্দ্রগঞ্জ থানার ওসি ফয়জুল আজিম নোমান বলেন, অচেতন অবস্থায় আমরা ঘটনাস্থল থেকে তিন জনকে উদ্ধার করেছি। এরমধ্যে তিন জন মারা গেছে। আশঙ্কাজনক অবস্থায় কয়েক জনকে হাসপাতালে পাঠানো হয়েছে। গাড়িতে ৩০ থেকে ৩৫ জন যাত্রী ছিলো। ডুবরি দলকে খবর দেয়া হয়েছে।

২৫০ শয্যাবিশিষ্ট নোয়াখালী জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. ফরিদ উদ্দিন বলেন, চন্দ্রগঞ্জে দুর্ঘটনায় নিহত তিন জনের মরদেহ হাসপাতালে আনা হয়েছে।

একাত্তর/আরএ
লক্ষ্মীপুরের রায়পুরে পড়তে আসা এক শিশুর মুখে বারবার বেত ঢুকিয়ে নির্যাতনের দৃশ্য নিজেই ভিডিও করে সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশ করেছেন এক মাদ্রাসাশিক্ষক। ভিডিওটির ক্যাপশনে ওই শিক্ষক লেখেন, ‘পিচ্চি...
মানিকগঞ্জের শিবালয়ে ঢাকা-আরিচা মহাসড়কে বেপরোয়া গতির কারণে নিয়ন্ত্রণ হারিয়ে ‘সেলফি পরিবহনের’ একটি যাত্রীবাহী বাস সড়কের পাশের খালে পড়ে গেছে। এতে বাসের এক যাত্রী নিহত হয়েছেন। এই দুর্ঘটনায় আহত হয়েছেন...
দেশের পাঁচ জেলায় গত ২৪ ঘণ্টায় আলাদা সড়ক দুর্ঘটনা এবং কারখানার গর্তে পড়ে তিন এইচএসসি পরীক্ষার্থীসহ অন্তত ৯ জন নিহত হয়েছেন। এর মধ্যে নরসিংদীতে দুই এইচএসসি পরীক্ষার্থী, নীলফামারীতে এক পরীক্ষার্থীসহ...
পাবনার আতাইকুলায় যাত্রীবাহী বাস ও লাশবাহী অ্যাম্বুলেন্সের মুখোমুখি সংঘর্ষে চালকসহ দুইজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও অন্তত চারজন। 
মেটলাইফ স্টেডিয়ামের সেই স্নায়ুক্ষয়ী মহাকাব্যিক ফাইনালে আর্জেন্টিনাকে ১-০ গোলে গুঁড়িয়ে দেওয়ার রাতে বিশ্বমঞ্চের সর্বোচ্চ ব্যক্তিগত সম্মানের মুকুট মাথায় তুললেন স্পেনের অধিনায়ক রদ্রি।
মেটলাইফ স্টেডিয়ামে আর্জেন্টিনার আক্রমণভাগকে পুরো ম্যাচ জুড়ে বোতলবন্দি করে স্পেনের বিশ্বকাপ জয়ের রাতেই টুর্নামেন্টের সেরা গোলরক্ষকের মুকুট মাথায় তুলেছেন উনাই সিমন। পুরো টুর্নামেন্টে প্রতিপক্ষের...
মেটলাইফ স্টেডিয়ামে আর্জেন্টিনার বিশ্বজয়ের স্বপ্ন চূর্ণ করে স্পেনের ট্রফি উদযাপনের রাতেই বিশ্বমঞ্চে রচিত হলো আরও এক সোনালী ইতিহাস। রোববারের সেই রক্তক্ষয়ী ফাইনালে আলবিসেলেস্তেদের ১-০ গোলে হারিয়ে...
নিউ জার্সির স্টেডিয়ামে ফুটবল ইতিহাসের সবচেয়ে বড় ও দীর্ঘতম মহাযজ্ঞের অবসান ঘটল এক চরম নাট্যমঞ্চের মধ্য দিয়ে। বর্তমান বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনাকে অতিরিক্ত সময়ের স্নায়ুক্ষয়ী লড়াইয়ে ১-০ গোলে গুঁড়িয়ে...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর