নেপালে বন্ধ হচ্ছে ফেসবুক ইউটিউব ও এক্স

আপডেট : ০৬ সেপ্টেম্বর ২০২৫, ০৮:৩৪ পিএম

মানুষের মধ্যে ক্রমবর্ধমান বিদ্বেষ, হিংসা, হানাহানি, গুজব আর সাইবার অপরাধ বেড়ে যাবার পেছনে সামাজিক মাধ্যমকে দায়ী মনে করছে নেপালের সরকার। এ কারণে তারা ফেসবুক, এক্স ও ইউটিউবের মতো জনপ্রিয় কিছু সামাজিক যোগাযোগের মাধ্যম বন্ধ করতে যাচ্ছে।

নেপাল সরকার বলছে, প্ল্যাটফর্মগুলো নিবন্ধনের শর্ত পূরণে ব্যর্থ হয়েছে। গেলো বৃহস্পতিবার কাঠমান্ডুর সরকার জানিয়েছে যে, অনলাইনে বিদ্বেষ, গুজব ও সাইবার অপরাধ ঠেকাতে এমন পদক্ষেপ নেয়া হচ্ছে। এজন্য সামাজিক মাধ্যম (ফেসবুক, এক্স ও ইউটিউব) বন্ধ করতে যাচ্ছে।

সরকারের এমন সিদ্ধান্ত ক্ষোভ জানিয়েছেন নেপালের অধিকারকর্মীরা। ডিজিটাল রাইটস নেপাল নামের একটি সংগঠনের সভাপতি ভোলা নাথ ধুনগানা বলেন, হঠাৎ করেই বন্ধের ঘোষণা সরকারের কর্তৃত্ববাদী আচরণ প্রকাশ করছে। এটি সরাসরি জনগণের মৌলিক অধিকারের আঘাত হানার মতো।

তিনি আরও বলেন, সামাজিক মাধ্যম নিয়ন্ত্রণ করা ভুল নয়। কিন্তু আমাদের আগে একটি আইনি কাঠামো তৈরি করতে হবে। হঠাৎ করে বন্ধ করাটা নিয়ন্ত্রণমূলক পদক্ষেপের মতো দেখায়।

ডিজিটাল রাইটসের সভাপতি আরও বলছেন, দেশটিতে লাখ লাখ মানুষ খবর, বিনোদন ও ব্যবসার জন্য এসব প্ল্যাটফর্ম ব্যবহার করেন। বর্তমানে টিকটক ও ভাইবারসহ পাঁচটি প্ল্যাটফর্ম নিবন্ধিত। এর মধ্যে দুটি আবার নিবন্ধনের প্রক্রিয়ায় আছে।

আল জাজিরার প্রতিবেদন অনুযায়ী, গত বুধবার পর্যন্ত কোম্পানিগুলোকে নিবন্ধনের সময়সীমা দেওয়া হয়েছিল। দেশটির তথ্য, প্রযুক্তি ও যোগাযোগ মন্ত্রণালয়ের মুখপাত্র গজেন্দ্র কুমার ঠাকুর জানিয়েছেন, অনিবন্ধিত প্ল্যাটফর্মগুলো এরই মধ্যে বন্ধ করা শুরু হয়েছে।

এ মন্ত্রণালয়ের মন্ত্রী প্রিথ্বী সুব্বা গুরুং বলেছেন, নিবন্ধনের জন্য আমরা তাদের যথেষ্ট সময় দিয়েছিলাম। একাধিবার তাগাদাও দেওয়া হয়েছে। কিন্তু তারা কোনো গুরুত্ব দেয়নি।

যেসব প্ল্যাটফর্মকে বুধবারের মধ্যে নিবন্ধনের জন্য বলা হয়েছিল সেগুলো হলো, ফেসবুক, ইনস্টাগ্রাম, হোয়াটসঅ্যাপ, ইউটিউব, এক্স, রেডিট ও লিংকডইন। বার্তা সংস্থা এএফপি জানিয়েছে, বৃহস্পতিবার পর্যন্ত এসব প্ল্যাটফর্ম ব্যবহার করা গেছে।

এআরএস
নেপালের রাজনীতিতে এক নজিরবিহীন নাটকীয়তায় সাবেক প্রধানমন্ত্রী কেপি শর্মা অলি এবং সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী রমেশ লেখককে গ্রেপ্তার করা হয়েছে। রোববার সকালে, রাজধানী কাঠমান্ডুর ভক্তপুরে তাঁদের নিজ নিজ...
গত বছরের সেপ্টেম্বরের ‘জেন জি’ বিক্ষোভ দমনের অভিযোগে একটি হত্যা মামলায় গ্রেপ্তার হয়েছেন নেপালের সাবেক প্রধানমন্ত্রী কেপি শর্মা ওলি। একই মামলায় নেপালি কংগ্রেস নেতা ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী রমেশ...
নেপালের ঐতিহাসিক সাধারণ নির্বাচনে এক অভাবনীয় ওলটপালট ঘটে গেছে। মাত্র চার বছর আগে গঠিত রাষ্ট্রীয় স্বতন্ত্র পার্টি (আরএসপি), যার নেতৃত্বে রয়েছেন র‍্যাপার থেকে রাজনীতিবিদে পরিণত হওয়া বালেন্দ্র শাহ,...
নেপালের সংসদীয় রাজনীতিতে এক অভূতপূর্ব নীরব বিপ্লব ঘটে গেছে। গত ৫ মার্চের সাধারণ নির্বাচনে সব প্রথাগত সমীকরণ ভেঙে দিয়ে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতার পথে এগিয়ে যাচ্ছে কাঠমান্ডুর সাবেক মেয়র ও জনপ্রিয়...
নুহাশপল্লীর সবুজ নিস্তব্ধতায় ভোরের আলো ফোটার পর থেকেই সমাধি প্রাঙ্গণ মুখরিত হয়ে ওঠে। শ্বেতপাথরের সমাধিটি ভরে যায় ভক্তদের আনা ভালোবাসার অর্ঘ্যে। কারো হাতে ছিল প্রিয় লেখকের প্রিয় ফুল, কারো হাতে তার...
স্পেন ফুটবল দলের জন্য বিশ্বকাপের ফাইনালে পৌঁছানোটা এখনও বেশ নতুন একটা অনুভূতি, কারণ ইতিহাস ঘাঁটলে দেখা যাবে তারা এই নিয়ে মাত্র দ্বিতীয়বারের মতো বিশ্বমঞ্চের শেষ লড়াইয়ে পা রেখেছে। তবে দলটির অধিনায়ক...
রাজধানীর কল্যাণপুর বাসস্ট্যান্ড এলাকায় ছিনতাইয়ের সময় ধারালো অস্ত্র দিয়ে শফিক নামে এক ব্যক্তিকে কুপিয়ে হত্যার অভিযোগে দায়ের করা মামলায় দুই আসামিকে মৃত্যুদণ্ডের আদেশ দিয়েছে আদালত। ফাঁসির আদেশের...
লক্ষ্মীপুরের রায়পুরে পড়তে আসা এক শিশুর মুখে বারবার বেত ঢুকিয়ে নির্যাতনের দৃশ্য নিজেই ভিডিও করে সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশ করেছেন এক মাদ্রাসাশিক্ষক। ভিডিওটির ক্যাপশনে ওই শিক্ষক লেখেন, ‘পিচ্চি...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর