নেপালি কংগ্রেস দলের কেন্দ্রীয় কার্যালয়ে আগুন

আপডেট : ০৯ সেপ্টেম্বর ২০২৫, ০২:২৯ পিএম

নেপালের রাজধানী কাঠমান্ডুর সানেপায় দেশটির ক্ষমতাসীন নেপালি কংগ্রেস দলের কেন্দ্রীয় কার্যালয়ে আগুন ধরিয়ে দিয়েছে তরুণ বিক্ষোভকারীরা। টানা দ্বিতীয় দিনের মতো বিক্ষোভ চলার সময় মঙ্গলবার স্থানীয় সময় দুপুরের দিকে কংগ্রেসের কার্যালয়ে আগুন ধরিয়ে দেয় বিক্ষোভকারীরা।

সোমবার নিরাপত্তা বাহিনীর সাথে সংঘর্ষে ১৯ জন তরুণ বিক্ষোভকারী নিহত হওয়ার পরদিন সকাল থেকেই আবারও রাজপথে নেমে আসতে শুরু করে বিক্ষোভকারীরা। কর্তৃপক্ষ সমাবেশ দমনে বলপ্রয়োগ করার প্রতিবাদে এই ব্যাপক ক্ষোভের সৃষ্টি হয়েছে দেশটির তরুণ প্রজন্মের মধ্যে।

দুর্নীতি ও অপশাসনের বিরুদ্ধে রাস্তায় বিক্ষোভ শুরু হওয়ার পর থেকে তা আরও তীব্র হয়ে ওঠে। মঙ্গলবার সকালে বিক্ষোভকারীরা তাদের কর্মকাণ্ড আরও তীব্র করে তোলে রাজনৈতিক নেতাদের বাড়ি এবং প্রধান দলগুলোর কার্যালয় লক্ষ্য করে পাথর ছোঁড়ার পাশাপাশি আগুন ধরিয়ে দেয়।

কাঠমান্ডু উপত্যকা এবং বেশ কয়েকটি জেলার পরিস্থিতি উত্তেজনাপূর্ণ থাকায় অস্থিরতা নিয়ন্ত্রণে বিভিন্ন এলাকায় কারফিউ জারি করা হয়েছে। তবে কারফিউ উপেক্ষা করেই রাজপথে নামছেন তরুণ বিক্ষোভকারীরা।

কাঠমান্ডুর ললিতপুর এলাকায় নেপালের যোগাযোগ ও তথ্য প্রযুক্তি মন্ত্রী পৃথ্বী সুব্বা গুরুংয়ের বাড়িতে আগুন ধরিয়ে দেয় তারা। এছাড়া উপ-প্রধানমন্ত্রী ও অর্থমন্ত্রী বিষ্ণু পাউডেলের ভাইসেপতি বাসভবনেও পাথর ছুঁড়ে। এর আগে  সোমবার পদত্যাগ করা স্বরাষ্ট্রমন্ত্রী রমেশ লেখকের বাড়িতেও হামলা চালানো হয়।

নেপালের কেন্দ্রী ব্যাংকের গভর্নর বিশ্ব পাউডেলের বাসভবনেও পাথর ছোঁড়া হয়েছে। বিক্ষোভকারীরা প্রাক্তন প্রধানমন্ত্রী এবং নেপালি কংগ্রেস সভাপতি শের বাহাদুর দেউবার বুধানিলকন্ঠ এলাকার বাসভবনে পৌঁছালেও আক্রমণ করার আগেই তাদের থামানো হয়। এছাড়াও, বিক্ষোভকারীরা সিপিএন (মাওবাদী) চেয়ারম্যান এবং প্রধান বিরোধী নেতা পুষ্প কমল দহলের খুমালতার বাসভবনে পাথর ছোঁড়ে।

দ্য কাঠমান্ডু পোস্ট জানিয়েছে, পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে স্থানীয় প্রশাসন নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা সত্ত্বেও বিক্ষোভকারীরা বিভিন্ন জেলায় মুখ্যমন্ত্রী, প্রাদেশিক মন্ত্রী এবং অন্যান্য নেতাদের বাসভবন লক্ষ্য করে হামলা চালিয়েছে। সোমবার পুলিশের গুলিতে ব্যাপক হহাহতের পর বিক্ষোভকারীরা আরও ক্ষুব্ধ হয়ে উঠছেন।

এআরএস
ঘরে-বাইরে কোথাও যেন স্বস্তি নেই মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের। একদিকে ইরান যুদ্ধের জেরে বিশ্ব অর্থনীতি ক্রমশ অস্থিতিশীল হয়ে পড়ায় দেশের মাটিতে মধ্যবর্তী নির্বাচনের আগে তীব্র সমালোচনার মুখে...
ভারতের ছাত্র-যুবদের কর্মসংস্থান এবং শিক্ষা ব্যবস্থার সংস্কারের দাবি এবার এক অদ্ভুত ও নজিরবিহীন রূপ নিল দিল্লির বুকে। সপ্তাহজুড়ে খবরের শিরোনামে থাকার পর, আজ শনিবার ভারতের রাজধানী নয়াদিল্লির রাজপথে...
মধ্যপ্রাচ্যে চলমান ভয়াবহ সংঘাতের জেরে বিশ্বের প্রধান প্রধান শহরগুলোতে গত দুই দিন ধরে নজিরবিহীন গণবিক্ষোভ ছড়িয়ে পড়েছে। কেউ কেউ ইরানের সমর্থনে স্লোগান দিচ্ছেন, কেউ আমেরিকার পক্ষে দাঁড়াচ্ছেন, আবার...
নেপালের রাজনীতিতে এক নজিরবিহীন নাটকীয়তায় সাবেক প্রধানমন্ত্রী কেপি শর্মা অলি এবং সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী রমেশ লেখককে গ্রেপ্তার করা হয়েছে। রোববার সকালে, রাজধানী কাঠমান্ডুর ভক্তপুরে তাঁদের নিজ নিজ...
ভারতের জাতীয় রাজধানী দিল্লিতে নিট-ইউজি ২০২৬ পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের ঘটনাকে কেন্দ্র করে সংসদ অভিমুখে অগ্রসর হওয়া তেলাপোকা জনতা পার্টি (সিজেপি)-র নেতৃত্বাধীন বিক্ষোভকারীদের ওপর দিনভর ব্যাপক...
অন্তর্বর্তীকালীন সরকারের সময়ে রাজনৈতিক ব্যক্তিদের বিরুদ্ধে দায়ের হওয়া বিভিন্ন হত্যাসহ হয়রানিমূলক মামলাগুলো যাচাই-বাছাই করে প্রত্যাহারের উদ্যোগ নেওয়া হবে বলে জানিয়েছেন আইন, বিচার ও সংসদীয়...
প্রধানমন্ত্রী তারেক রহমান দীর্ঘদিন ধরে রাজপথে ফ্যাসিবাদ বিরোধী যুগপৎ আন্দোলনে শরিক নেতাদের উদ্দেশ্য বলেছেন, আমরা অতীতে একসাথে ছিলাম, আছি এবং একসাথেই থাকবো।
স্বাক্ষরিত জুলাই সনদ অক্ষরে অক্ষরে পালন করবে বিএনপি সরকার। যুগপৎ আন্দোলনের শরিকদের এমনটিই জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর