নেপালে জানমাল ও নিরাপত্তার দায়িত্ব নিলো সেনাবাহিনী

আপডেট : ১০ সেপ্টেম্বর ২০২৫, ০১:৩২ পিএম

নেপালে চলমান সংকটের সমাধান খুঁজে বের করতে বিক্ষোভকারীদের আলোচনার টেবিলে বসার আহবান জানিয়েছেন দেশটির সেনাপ্রধান জেনারেল অশোক রাজ সিগডেল। পাশাপাশি অস্থিরতা না কমায় নেপালের নিরাপত্তার নিয়ন্ত্রণ নিয়েছে দেশটির সেনাবাহিনী। সেনাপ্রধানের আগে, নেপালের প্রেসিডেন্টও আলোচনার মাধ্যমে চলমান সংকট উত্তরণে বিক্ষোভকারীদের প্রতি আহবান জানিয়েছিলেন।

তরুণ প্রজন্মের বিক্ষোভের মুখে নেপালের প্রধানমন্ত্রী ও প্রেসিডেন্ট পদত্যাগ করার পরই মঙ্গলবার সন্ধ্যাতেই জানা যায় জাতির উদ্দেশ্যে ভাষণ দেবেন দেশটির সেনা প্রধান জেনারেল অশোক রাজ সিগদেল। রাতে দেয়া ভাষণে বিক্ষোভকারী জেন-জি নেতাদের প্রতি শান্তিপূর্ণ সংলাপের মাধ্যমে সমাধান খোঁজার আহবান জানান তিনি।

জেনারেল সিগদেল বলেন, জানমালের নিরাপত্তা রক্ষার দায়িত্ব সবার।

জাতির উদ্দেশ্যে দেয়া ভাষণে তিনি বলেন, আইনশৃঙ্খলা বজায় রাখা, জাতীয় ঐক্য নিশ্চিত করা এবং জানমালের ক্ষয়ক্ষতি ঠেকানো আমাদের সবার যৌথ দায়িত্ব। আমাদের জাতীয় ঐতিহ্য, সরকারি, বেসরকারি সম্পত্তি, সাধারণ জনগণ ও কূটনৈতিক এলাকাগুলোর নিরাপত্তা আমাদের নিশ্চিত করতে হবে। শান্তিপূর্ণ উপায়ে দেশকে এই খারাপ পরিস্থিতি থেকে বের করতে হবে। বিক্ষোভকারীদের প্রতি আমার আহ্বান, বিক্ষোভের পরিকল্পনা বাদ দিন। আলোচনায় আসুন।

তারপরও সংঘাত বন্ধ না হওয়ায় দেশটির নিরাপত্তার নিয়ন্ত্রণ নিয়েছে সেনাবাহিনী। অন্যান্য নিরাপত্তা সংস্থার সঙ্গে সমন্বয় করে সেনাবাহিনী নিরাপত্তার দায়িত্ব পালন করবে। মঙ্গলবার স্থানীয় সময় রাত ১০টার দিকে নেপালি সেনাবাহিনীর সদস্যরা দেশটির বিভিন্ন জায়গায় অবস্থান নেন। নেপালের প্রতিরক্ষা জনসংযোগ অধিদপ্তরের এক বিবৃতিতে সেনাবাহিনী সতর্ক করে বলেছে, কিছু গোষ্ঠী এই অস্থিরতাকে কাজে লাগিয়ে সাধারণ মানুষের জীবন ও সরকারি-বেসরকারি সম্পত্তির মারাত্মক ক্ষতি করছে।

নেপালে বিশৃঙ্খলা বন্ধ করতে সতর্কবার্তা দিয়েছে সেনাবাহিনী। মঙ্গলবার এক বিবৃতি দিয়ে সেনাবাহিনী বলেছে, চলমান সংকটজনক পরিস্থিতির সুযোগে বিক্ষোভকারীরা সরকারি ও বেসরকারি সম্পত্তি ভাঙচুর, লুটপাট ও অগ্নিসংযোগ করছে। এ ধরনের কর্মকাণ্ড চলতে থাকলে নেপালি সেনাবাহিনীসহ সব নিরাপত্তা সংস্থা পরিস্থিতির নিয়ন্ত্রণ নিতে প্রতিশ্রুতিবদ্ধ।

এদিকে, এখন আলোচনার কেন্দ্রবিন্দুতে কাঠমান্ডুর মেয়র ও র‌্যাপার-ইঞ্জিনিয়ার থেকে রাজনীতিক হয়ে ওঠা বালেন্দ্র শাহ। তিনি ‘বালেন’ নামেই জনপ্রিয়। সামাজিক যোগাযোগমাধ্যমে তাকে প্রধানমন্ত্রী করার দাবি উঠেছে জোরেশোরে। সোমবার রাতে সরকার সামাজিক যোগাযোগমাধ্যম নিষেধাজ্ঞা তুলে নিলে অনলাইনে ‘বালেন ফর পিএম’ দ্রুত ট্রেন্ডে উঠে আসে।

একাত্তর/আরএ
গত আগস্টের শেষের দিকে নেপাল ও তিব্বতের বিশাল এলাকায় নজিরবিহীন ও প্রলয়ংকরী বন্যা সৃষ্টি করা ভয়াবহ হিমবাহ ধসের পেছনে জলবায়ু পরিবর্তনের হাত থাকার প্রবল সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছেন গবেষকরা। সম্প্রতি...
চীন-নেপাল সীমান্তে হিমালয় অঞ্চলে সংঘটিত প্রলয়ঙ্করী আকস্মিক প্লাবন ও ধসের ধ্বংসস্তূপ থেকে চার জনের অলৌকিক উদ্ধারের পর সোমবারও সুড়ঙ্গে আটকে পড়া ১০০ জনেরও বেশি জলবিদ্যুৎ কর্মীর খোঁজে উদ্ধার অভিযান...
চীন-নেপাল সীমান্তে হিমালয় সংলগ্ন অঞ্চলে ঘটে যাওয়া সাম্প্রতিক ইতিহাসপ্রসিদ্ধ প্রলয়ঙ্করী বন্যা ও ধসে নিহত শত শত স্বজনের স্মরণে সোমবার নেপাল জুড়ে ঐতিহ্যবাহী হিন্দু রীতি অনুযায়ী ১৩ দিনের শেষ...
নেপালের রসুয়া, নুওয়াকোট ও পার্শ্ববর্তী জেলাগুলোতে আগস্ট মাসের শেষ দিকে ঘটে যাওয়া প্রলয়ঙ্করী বন্যা ও কাদা-ধসের পানি নেমে গেলেও দুর্যোগের আসল ক্ষত এখনো শুকায়নি। বিশেষ করে বন্যার করাল গ্রাস থেকে...
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ‘প্রতিবন্ধী ব্যক্তিদের জীবনযাত্রার মান উন্নয়নে সরকার তাদের ভাতা আরও বাড়ানোর উদ্যোগ নেবে। রাষ্ট্রের আর্থিক সক্ষমতা বিবেচনায় নিয়ে আগামীতে এ ভাতা বাড়ানো হবে, যাতে...
ম্যাচের শুরুটা হয়েছিল দারুণ এক ঝড় দিয়ে, কিন্তু শেষ পর্যন্ত সেই ঝড় এসে থামলো এক অচেনা ও করুণ ধ্বংসস্তূপে! ত্রিদেশীয় সিরিজে দুর্দান্ত বোলিং প্রদর্শনী দেখিয়ে বাংলাদেশকে এক কথায় উড়িয়ে দিয়েছে...
শারদীয় দুর্গোৎসবের আনন্দ মুহূর্তেই পরিণত হলো গভীর শোকে। ভারতের কলকাতার একটি জনপ্রিয় পূজামণ্ডপে অতিরিক্ত ভিড় ও বৃষ্টির জেরে সৃষ্ট পদদলনে ঘটনায় অন্তত ১৭ জনের মর্মান্তিক মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত...
কক্সবাজারের উখিয়ার ইনানী পাটোয়ারটেক সৈকতসংলগ্ন এলাকায় কাঠের তৈরি তিনতলা টুপটুপ রিসোর্ট অ্যান্ড রেস্তোরাঁয় সংঘটিত ভয়াবহ আগুনে ১০ জন পর্যটকের মর্মান্তিক মৃত্যুর ঘটনায় চাঞ্চল্যকর সব তথ্য সামনে এসেছে।...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর