পোল্যান্ডের ঘটনায় ফ্রান্সে রাশিয়ার রাষ্ট্রদূতকে তলব

আপডেট : ১২ সেপ্টেম্বর ২০২৫, ০৭:১৫ পিএম

ফ্রান্সের পররাষ্ট্রমন্ত্রী শুক্রবার বলেছেন, পোল্যান্ডের আকাশসীমা ব্যবহার করে রাশিয়ার ড্রোন হামলা একেবারেই অগ্রহণযোগ্য। এ ঘটনায় রাশিয়ার রাষ্ট্রদূতকে তলব করা হবে।

বার্তা সংস্থা এএফপির খবরে বলা হয়, ফরাসি পররাষ্ট্রমন্ত্রী জিন-নোয়েল ব্যারোট ‘ফ্রান্স ইন্টার রেডিও’কে জানিয়েছেন, আজ তাকে (রাষ্ট্রদূতকে) ডাকা হবে। আমরা তাকে জানিয়ে দেব যে, ভয় পাব না ... ইচ্ছাকৃত হোক কিংবা না হোক, দুর্ঘটনাক্রমে হোক কিংবা না হোক, এটা খুবই গুরুতর বিষয় এবং এটা একেবারেই অগ্রহণযোগ্য।

তিনি আরো বলেন, আমাদের পরীক্ষা করার জন্য, ভয় দেখানোর উদ্দেশ্যে রাশিয়ার এটি একেবারেই ইচ্ছাকৃত কৌশল।

গত মঙ্গলবার রাত থেকে বুধবার পর্যন্ত রুশ ড্রোন পোল্যান্ডের আকাশসীমায় ঢুকে পড়ার পর পোল্যান্ড ও ন্যাটো মিলে সেগুলো ভূপাতিত করে। রাশিয়ার ড্রোন পোল্যান্ডের আকাশাসীমায় ঢুকে পড়াকে অগ্রহণযোগ্য মনে করছে ন্যাটো ও ইউরোপীয় ইউনিয়ন (ইইউ)।

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বৃহস্পতিবার বলেছেন, রুশ ড্রোনের অনুপ্রবেশের ঘটনাটি ভুলক্রমেও হয়ে থাকতে পারে।

গতকালই ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ বলেছেন, এই ঘটনার পর পোল্যান্ডের আকাশসীমা রক্ষায় ফ্রান্স তিনটি যুদ্ধবিমান মোতায়েন করবে।

একাত্তর/আরএ
দীর্ঘ সাড়ে চার বছরের রক্তাক্ত সংঘাতের পর রাশিয়া ও ইউক্রেন উভয় পক্ষই শান্তি আলোচনার ক্ষেত্রে নতুন আশার ইঙ্গিত দিয়েছে। রাশিয়ার দূর প্রাচ্যে আয়োজিত এক অর্থনৈতিক ফোরামে ভাষণ দেয়ার সময় রুশ...
ইউক্রেনকে দূরপাল্লা ক্ষেপণাস্ত্রের স্পর্শকাতর ব্লুপ্রিন্ট দেওয়ার সিদ্ধান্তের পর এবার সরাসরি যুক্তরাজ্যকে চরম হুঁশিয়ারি দিল ক্রেমলিন! মস্কোর কড়া বার্তা, ইউক্রেনের জন্য ড্রোন তৈরি করা ব্রিটিশ...
রাশিয়ার সঙ্গে দীর্ঘ সাড়ে চার বছরের রক্তক্ষয়ী যুদ্ধ চললেও ইউক্রেন কোনো অবস্থাতেই মস্কোর শর্ত মেনে আত্মসমর্পণ করবে না বলে সোজা জানিয়ে দিয়েছেন দেশটির প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি।
যুদ্ধ সাড়ে চার বছরে গড়ালেও রক্তক্ষয়ী ড্রোন হামলার তীব্রতা কমছে না এতটুকুও! রাশিয়া এবং দেশটির দখলকৃত ইউক্রেনীয় অঞ্চলে ইউক্রেনের সাম্প্রতিক ভয়াবহ ড্রোন হামলায় অন্তত ১০ জন নিহত হয়েছেন।...
সনাতন ধর্মাবলম্বীদের আরাধ্য ভগবান শ্রীকৃষ্ণের শুভ জন্মতিথি ও জন্মাষ্টমী শুক্রবার। ন্যায়নীতি, সত্য ও সুন্দরকে প্রতিষ্ঠা এবং দুষ্টের দমন করে মানবজাতির কল্যাণের লক্ষ্যে ভাদ্র মাসের কৃষ্ণপক্ষের এই...
বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) বাতিল হওয়ার কারণে খেলোয়াড়দের আয়ের সুযোগ কমে যাওয়ার বিষয়টি বিবেচনায় নিয়ে ঘরোয়া ক্রিকেটের ম্যাচ ফি দ্বিগুণ করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)-এর পরিবর্তে ‘স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন’ (এসআরবি) নামে পুলিশের একটি নতুন বিশেষায়িত ইউনিট গঠনের লক্ষ্যে জাতীয় সংসদে একটি বিল উত্থাপন করা হয়েছে।
২০৩৪ সালের মধ্যে বাংলাদেশকে ট্রিলিয়ন ডলারের অর্থনীতিতে পরিণত করার লক্ষ্যকে কোনো স্লোগান নয়, বরং একটি সুনির্দিষ্ট পরিকল্পনা হিসেবে উল্লেখ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর