ভাঙ্গায় অবরোধকারীদের সড়ক থেকে সরিয়ে দিলো প্রশাসন

আপডেট : ১৫ সেপ্টেম্বর ২০২৫, ০১:১৭ পিএম

ফরিদপুর-৪ আসনভুক্ত ভাঙ্গা উপজেলার হামিরদী ও আলগি ইউনিয়নকে ফরিদপুর দুই আসনের সাথে অন্তর্ভুক্ত করে গেজেট প্রকাশের প্রতিবাদে কয়েকদিন ধরে চলে আসা মহাসড়ক অবরোধের কর্মসূচির অংশ হিসেবে, সোমবার (১৫ সেপ্টেম্বর) সকালে ভাঙ্গা ও এর আশেপাশের এলাকার আটটি পয়েন্টে মহাসড়ক অবরোধের চেষ্টা করলে অবরোধকারীদের সরিয়ে দেয় প্রশাসন। এখন তারা সড়কের পাশে অবস্থান নিয়ে শান্তিপূর্ণ কর্মসূচি পালন করছেন। সড়কে যান চলাচল স্বাভাবিক হয়েছে। 

অবরোধকারীরা বলছেন, নির্বাচন কমিশন (ইসি) তার সিদ্ধান্ত পরিবর্তন না করা পর্যন্ত তাদের নানা কর্মসূচি চলবে।  

এর আগে গত ৪ সেপ্টেম্বর ইউনিয়ন দুটিকে নির্বাচন কমিশন আসন বিন্যাসের অংশ হিসেবে ফরিদপুর ২ আসনের অন্তর্ভুক্ত করে গেজেট প্রকাশ করে। এতে ক্ষোভে ফেটে পড়েন ওই দুই ইউনিয়নের মানুষ। ৫ সেপ্টেম্বর তারা দিনভর পদ্মা সেতু হয়ে ঢাকা-খুলনা এবং ফরিদপুর-বরিশাল মহাসড়ক অবরোধ করে রাখেন। 

এরপর প্রশাসনের আশ্বাসে দুইদিন কর্মসূচি বন্ধ রাখলেও কোনো সমাধান না পেয়ে টানা তিন দিন অবরোধ কর্মসূচি পালন করেন তারা। পরে শুক্র ও শনিবার অবরোধ কর্মসূচি বন্ধ রেখে রোববার থেকে তিন দিনের লাগাতার অবরোধ কর্মসূচি ঘোষণা করা হয়।

এরই অংশ হিসেবে রোববার দিলবর সড়ক অবরোধ করা হয়। তবে সোমবার সকালে পুনরায় অবরোধ কর্মসূচি শুরু করলে প্রশাসন এসে তাদের সরিয়ে দেয়। 

আরবিএস
নবায়নযোগ্য শক্তির প্রসার ও টেকসই বিদ্যুৎ নিশ্চিতের পথে এক উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করল ফরিদপুর জেলা পরিষদ। এই প্রথমবারের মতো নিজেদের ভবনের ছাদে স্থাপিত সৌরবিদ্যুৎ প্রকল্প থেকে জাতীয় গ্রিডে বিদ্যুৎ...
ফরিদপুরে অবৈধভাবে ওষুধ তৈরি ও মেয়াদোত্তীর্ণ ওষুধ সংরক্ষণের দায়ে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) ফরিদপুরের সিনিয়র যুগ্ম আহ্বায়ক মো. বায়েজিদ হোসেন শাহেদকে (৪০) ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ১০ হাজার...
ফরিদপুরের আলফাডাঙ্গায় পরিবেশ সুরক্ষা এবং অপরিকল্পিত বৃক্ষনিধন রোধে ব্যক্তি মালিকানাধীন জমির গাছ কাটার ক্ষেত্রেও সরকারি অনুমোদন নেয়া বাধ্যতামূলক করেছে স্থানীয় উপজেলা প্রশাসন। এখন থেকে নিজস্ব জমির...
ফরিদপুরের ভাঙ্গায় মহাসড়কে প্রাইভেটকার পার্কিংকে কেন্দ্র করে এক পথচারীকে লক্ষ্য করে দুই রাউন্ড গুলি ছোড়ার ঘটনায় হামিদুল গাজী (৪২) নামে একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
শারদীয় দুর্গোৎসবের আনন্দ মুহূর্তে রূপ নিয়েছে গভীর শোকে। শনিবার সন্ধ্যায় ভারতের কলকাতার উত্তর অংশের একটি অত্যন্ত জনপ্রিয় পূজামণ্ডপে বৃষ্টির মাঝে অতিরিক্ত ভিড়, সংকীর্ণ যাতায়াত পথ, অন্ধাকার এবং একটি...
সাপ্তাহিক ছুটির দিন, মুষলধারে বৃষ্টি, মণ্ডপের সংকীর্ণ প্রবেশ ও প্রস্থান পথ এবং অপর্যাপ্ত আলোর বন্দোবস্ত, সব মিলিয়ে এক ভয়ংকর রূপ নিয়েছিল কলকাতার উত্তর অংশের দুর্গোৎসব। শনিবার সন্ধ্যায় কলকাতার...
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ‘প্রতিবন্ধী ব্যক্তিদের জীবনযাত্রার মান উন্নয়নে সরকার তাদের ভাতা আরও বাড়ানোর উদ্যোগ নেবে। রাষ্ট্রের আর্থিক সক্ষমতা বিবেচনায় নিয়ে আগামীতে এ ভাতা বাড়ানো হবে, যাতে...
ম্যাচের শুরুটা হয়েছিল দারুণ এক ঝড় দিয়ে, কিন্তু শেষ পর্যন্ত সেই ঝড় এসে থামলো এক অচেনা ও করুণ ধ্বংসস্তূপে! ত্রিদেশীয় সিরিজে দুর্দান্ত বোলিং প্রদর্শনী দেখিয়ে বাংলাদেশকে এক কথায় উড়িয়ে দিয়েছে...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর