সংসদীয় আসন পুনর্বহালের দাবিতে ফরিদপুর ও বাগেরহাটে হরতাল-অবরোধ

আপডেট : ১৫ সেপ্টেম্বর ২০২৫, ০১:০৮ পিএম

সংসদীয় আসন পুনর্বিন্যাসের প্রতিবাদে আজও হরতাল পালন করছেন ফরিদপুরবাসী। প্রশাসনের বাধা সত্ত্বেও তারা কয়েক দফায় সড়ক অবরোধ করেন। আর বাগেরহাটে চলছে সকাল-সন্ধা হরতাল। চলছে না দূরপাল্লার কোনো যানবাহন। এতে ভোগান্তিতে পড়েছেন পরিবহন শ্রমিক ও যাত্রীরা।  

সোমবার (১৫ সেপ্টেম্বর) সকালে ফরিদপুরের ভাঙ্গা ও আশপাশের আটটি পয়েন্টে মহাসড়ক অবরোধের চেষ্টা করেন বিক্ষোভকারীরা। তবে তাদের সরিয়ে দেয় প্রশাসন। পরে তারা আবারও সড়কে নেমে বিক্ষোভ করেন। 

আন্দোলনকারীরা বলছেন, নির্বাচন কমিশন তার সিদ্ধান্ত প্রত্যাহার না করা পর্যন্ত আন্দোলন চলবে।

এদিকে ফরিদপুরে সংসদীয় আসন পুনর্বিন্যাসের প্রতিবাদে বিক্ষোভ-অবরোধ ঘিরে আইনশৃঙ্খলা বিঘ্নের ঘটনায় পুলিশ মামলা করেছে। মামলায় দুইশোর বেশি জনকে আসামি করা হয়েছে। 

বাগেরহাটে সর্বদলীয় সম্মিলিত কমিটির ধারাবাহিক আন্দোলনে এবার চলছে তৃতীয় দফার হরতাল। সোমবার সকাল থেকে বাগেরহাট জেলা প্রশাসক কার্যালয়সহ বিভিন্ন সরকারি অফিসের সামনে অবস্থান নেন তারা। কড়া নিরাপত্তায় রয়েছে পুলিশ। 

হরতালের কারণে ভোগান্তিতে পড়েছেন পরিবহন শ্রমিক ও যাত্রীরা। 

মঙ্গলবার ও বুধবার আধবেলা হরতাল কর্মসূচি রয়েছে বাগেরহাটে। এই দুই দিন সরকারি অফিস আদালতে অবরোধ কর্মসূচি পালন করা হবে।  

এর আগে গত ৪ সেপ্টেম্বর ইউনিয়ন দুটিকে নির্বাচন কমিশন আসন বিন্যাসের অংশ হিসেবে ফরিদপুর ২ আসনের অন্তর্ভুক্ত করে গেজেট প্রকাশ করে। এতে ক্ষোভে ফেটে পড়েন ওই দুই ইউনিয়নের মানুষ। 

ওদিকে গত ৩০ জুলাই নির্বাচন কমিশন আসন্ন ১৩তম জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে বাগেরহাটের চারটি আসন কমিয়ে তিনটিতে নামানোর প্রস্তাব দেয়। এ সিদ্ধান্তের বিরুদ্ধে বাগেরহাটের মানুষ আন্দোলনে নামেন এবং শুনানিতেও চার আসন বহালের দাবি জানান। তবে ৪ সেপ্টেম্বর চূড়ান্ত গেজেট প্রকাশ করে নির্বাচন কমিশন, যেখানে কেবল সীমানা পরিবর্তন করে তিন আসন বহাল রাখা হয়।

আরবিএস
নবায়নযোগ্য শক্তির প্রসার ও টেকসই বিদ্যুৎ নিশ্চিতের পথে এক উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করল ফরিদপুর জেলা পরিষদ। এই প্রথমবারের মতো নিজেদের ভবনের ছাদে স্থাপিত সৌরবিদ্যুৎ প্রকল্প থেকে জাতীয় গ্রিডে বিদ্যুৎ...
সুন্দরবনে দস্যু ‘সম্রাট বাহিনী’র হাতে জিম্মি থাকা চার জেলেকে উদ্ধার করেছে বাংলাদেশ কোস্টগার্ড। রোববার (১১ অক্টোবর) দুপুরে সুন্দরবনের শিপসা নদীর আরবানিয়া খাল সংলগ্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের...
খুলনায় রোগী নামিয়ে খালি গাড়ি নিয়ে মোংলায় ফিরছিলেন চালক। মাঝপথে জিরো পয়েন্ট এলাকা থেকে গাড়িতে তুলে নিলেন এক ব্যবসায়ীর ছয়টি ছাগল। সরকারি অ্যাম্বুলেন্সে ছাগল চড়ানোর সেই দৃশ্য মুঠোফোনে ধারণ করে ফেসবুকে...
ফরিদপুরে অবৈধভাবে ওষুধ তৈরি ও মেয়াদোত্তীর্ণ ওষুধ সংরক্ষণের দায়ে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) ফরিদপুরের সিনিয়র যুগ্ম আহ্বায়ক মো. বায়েজিদ হোসেন শাহেদকে (৪০) ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ১০ হাজার...
সৌদি আরবের বিমানবন্দরে আকস্মিক হামলার পর মধ্যপ্রাচ্যের আকাশপথে শুরু হয়েছে চরম চাঞ্চল্য ও অস্থিরতা! পরিস্থিতির ভয়াবহতা বিবেচনায় নিয়ে রিয়াদগামী নিজেদের সব উড্ডয়ন বা ফ্লাইট এক ধাক্কায় অনির্দিষ্টকালের...
সুদূর চীনের হেনান শহর থেকে সাত সমুদ্র তেরো নদী পেরিয়ে সোজা বাংলাদেশের মাদারীপুর সদর উপজেলার চাপাতলী গ্রামে হাজির হয়েছেন ওয়াং এরলিং নামের এক চীনা যুবক। উদ্দেশ্য একটাই, মন দেয়া-নেয়া হওয়া মাদারীপুরের...
বোন জামাই ঘরে তোলার আনন্দঘন মুহূর্ত যে এভাবে রক্তক্ষয়ী ট্র্যাজেডিতে রূপ নেবে, তা হয়তো লুদরপুর গ্রামের কেউ ঘুণাক্ষরেও ভাবেনি! ছোট বোনের বিয়ের দাওয়াত নাকি দেয়া হয়নি সময়মতো, শুধুমাত্র এই সামান্য ‘জিদ’...
নিজেদের মধ্যকার অভ্যন্তরীণ কোন্দল ও ব্যর্থতা ঢাকতেই বিরোধী দল আন্দোলনের নামে রাজপথে নতুন নাটক শুরু করেছে বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী। তিনি বলেছেন, দেশ যখন নানা...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর