ইসরাইলের সাঁড়াশি স্থল হামলায় জ্বলছে গাজা শহর

আপডেট : ১৬ সেপ্টেম্বর ২০২৫, ০৯:৩৭ পিএম

জ্বলছে ফিলিস্তিনের গাজা শহর। ইসরাইলি সেনাদের মুহুর্মুহু বোমা হামলায় কাঁপছে পুরো শহর। শত শত ট্যাঙ্ক ঢুকে পড়েছে গাজা সিটির আরও ভেতরে। মঙ্গলবার সকাল থেকে ইসরাইলের সাঁড়াশি স্থল হামলায় এখন পর্যন্ত ৭৮ জন নিহত হবার খবর পাওয়া গেছে, আহত হয়েছে আরও বহু মানুষ। 

বিবিসি ও আল জাজিরার খবরে বলা হয়েছে, এতদিন আকাশপথে কিংবা গাজা সিটির সামান্য ভেতরে প্রবেশ করে হামলা চালাত নেতানিয়াহুর দেশ। কিন্তু এই প্রথম পুরোপুরি ‘গ্রাউন্ড অফেনসিভ’-এর পথ বেছে নিল ইহুদি সেনাবাহিনী। এতে গাজা সিটির দক্ষিণ দিকে ছুঁটছেন সেখানকার বাসিন্দারা। 

বাসিন্দারা বলছেন, ইসরাইলি সেনারা তাদের স্থল আক্রমণ বিস্তৃত করার খবরের মধ্যেই অবিরাম মঙ্গলবার সকাল থেকে বোমাবর্ষণের শিকার হচ্ছেন। ইসরাইলি সেনাবাহিনী জানিয়েছে, বর্ধিত এ স্থল হামলায় অংশ নিয়েছে তাদের দুটি ডিভিশন। এ দুই ডিভিশনে ২০ হাজারের বেশি সেনা রয়েছে।

স্থল হামলা শুরুর আগে গত কয়েক সপ্তাহ ধরে গাজা সিটিতে ব্যাপক বোমাবর্ষণ করে দখলদার ইসরাইল। বিমান ও ড্রোন থেকে মিসাইল ও বোমা ফেলে গাজা সিটির প্রায় সব উঁচু ভবন ধসিয়ে দেয়া হয়েছে। গাজা সিটিতে স্থল হামলার আগে আশপাশের অঞ্চলগুলোতে অবস্থান নিয়েছিল ইসরাইলি সেনারা।

ইসরায়েলি সেনাবাহিনী জানিয়েছে, তাদের ১৬২ নম্বর এবং ৯৮ নম্বর ডিভিশন গাজা সিটিতে অবস্থান করছে এবং সেখানে হামলার পরিধি বাড়াচ্ছে। এ দুই ডিভিশনের সঙ্গে ৩৬ নম্বর ডিভিশন পরবর্তীতে যোগ দেবে। এর মাধ্যমে গাজা সিটিতে ইসরাইলি সেনার সংখ্যা আরও কয়েক গুণ বাড়বে।

ইসরাইলি সেনাবাহিনীর ধারণা গাজা সিটিতে হামাসের তিন থেকে চার হাজার যোদ্ধা রয়েছে। যুদ্ধাপরাধে অভিযুক্ত ইসরাইলি প্রধানমন্ত্রী নেতানিয়াহু দাবি করছেন, গাজা সিটির নিয়ন্ত্রণ তারা নিতে পারলে জিম্মিদের উদ্ধার করা যাবে। তবে জিম্মিদের পরিবারের সদস্যরা এ হামলা নিয়ে শঙ্কা প্রকাশ করেছেন। 

২০২৩ সালের ৭ অক্টোবর হওয়া হামলার প্রতিশোধ নিতে ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাসের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেন নেতানিয়াহু। তারপর থেকেই লড়াই চলছে। ইসরাইলের লাগাতার হামলায় ধ্বংসস্তূপে পরিণত হয়েছে গোটা গাজা। সংঘর্ষবিরতি নিয়ে আলোচনা চললেও তার ভবিষ্যৎ অজ্ঞাত।

যুদ্ধে এখনও পর্যন্ত গাজায় মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ৬০ হাজারেরও বেশি। পাশাপাশি, আহতের সংখ্যা প্রায় দুই লক্ষ। অনাহারে দিন কাটাচ্ছেন চার লক্ষ ৭০ হাজার মানুষ। অন্যদিকে, হামাসের হাতে এখনও পণবন্দি রয়েছেন বহু মানুষ। যুদ্ধ থামাতে উঠে পড়ে লাগলেও এখনও সফল হননি মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প। 

একাত্তর/এসি
মধ্যপ্রাচ্যের তিন মাসব্যাপী রক্তক্ষয়ী যুদ্ধ অবসানের লক্ষ্যে একদিকে যখন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নজিরবিহীন ও ঐতিহাসিক কূটনৈতিক তৎপরতা চলছে, অন্যদিকে তখন মাঠ পর্যায়ের বাস্তব চিত্র...
মধ্যপ্রাচ্যের চলমান যুদ্ধ পরিস্থিতিতে এক নজিরবিহীন ও ঐতিহাসিক কূটনৈতিক চমক দেখালেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সোমবার তিনি জানিয়েছেন, মধ্যস্থতাকারীদের মাধ্যমে ইরানপন্থী লেবানিজ সশস্ত্র...
যুক্তরাষ্ট্র ও ইসরাইলের মধ্যকার সামরিক সম্পর্ককে নজিরবিহীনভাবে আরও শক্তিশালী ও গভীর করতে মার্কিন আইনপ্রণেতারা নীরবে একটি প্রস্তাব এগিয়ে নিয়ে যাচ্ছেন। এমন এক সময়ে এই পদক্ষেপ নেয়া হচ্ছে, যখন ইসরাইলের...
যুক্তরাষ্ট্র ও ইসরাইলের অত্যাধুনিক বোমাবর্ষণ এবং কোটি কোটি ডলারের সামরিক কৌশলকে ‘বুলডোজার আর ডাম্প ট্রাকের’ মতো সাধারণ কিছু নির্মাণ সামগ্রী দিয়ে নস্যাৎ করে দিয়েছে ইরান। মার্কিন সংবাদমাধ্যম সিএনএন’র...
নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের সাবেক মেয়র ও কারাবন্দী আওয়ামী লীগ নেতা ডা. সেলিনা হায়াত আইভী জামিনে মুক্তি পেয়েছেন। বুধবার (৩ জুন) রাত ১০টা আট মিনিটে কাশিমপুর মহিলা কেন্দ্রীয় কারাগার থেকে তিনি মুক্ত হন।
চাঁপাইনবাবগঞ্জ ও গাইবান্ধায় আলাদা বজ্রপাতের ঘটনায় মা-ছেলে ও এক কিশোরসহ চারজনের মৃত্যুর খবর পাওয়া গেছে। বুধবার (৩ জুন) বিকেলে থেকে সন্ধ্যা পর্যন্ত জেলা দুটিতে আলাদা বজ্রপাতে এই মৃত্যুর ঘটনা ঘটে।
নারায়ণগঞ্জের জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) এক নেতার বিরুদ্ধে মানুষের চলাচলের সরকারি রাস্তা টিনের বেড়া দিয়ে বন্ধ করে দেওয়ার অভিযোগ উঠেছে। এর প্রতিবাদ করায় বাড়িঘরে ভাঙচুর ও লুটপাটের অভিযোগ উঠেছে তার...
বরগুনা জেলা পরিষদের সদর ডাকবাংলোর তিনতলার দুটি কক্ষ থেকে এক নারী ও তার দুই শিশু কন্যার মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বুধবার (৩ জুন) বিকেল সাড়ে পাঁচটার দিকে খবর পেয়ে পুলিশ এসে কক্ষের দরজা ভেঙে মরদেহগুলো...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর