দুর্গাপূজা ঘিরে পাশ্ববর্তী দেশ মিথ্যা সংবাদ ছড়াচ্ছে: স্বরাষ্ট্র উপদেষ্টা

আপডেট : ১৮ সেপ্টেম্বর ২০২৫, ০৭:২৫ পিএম

আসন্ন শারদীয় দুর্গাপূজা ঘিরে পার্শ্ববর্তী দেশ বিভিন্ন ধরনের মিথ্যা সংবাদ ছড়াচ্ছে বলে মন্তব্য করেছেন অন্তর্বর্তীকালীন সরকারের স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী। 

বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর) বিকেলে রাজধানীর কুর্মিটোলায় র‍্যাব সদর দপ্তরে অধিনায়ক সম্মেলন শেষে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে তিনি এ মন্তব্য করেন।

স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, আমাদের দেশে ৩৩ হাজারের বেশি পূজামণ্ডপ রয়েছে। দু-একটি জায়গায় হয়ত ছোটখাটো দু-একটি ঘটনা ঘটতে পারে। সেটা হয়ত অসাবধানতাবশত হতে পারে। তবে প্রতিটি পূজামণ্ডপে আমরা সর্বোচ্চ নিরাপত্তা ব্যবস্থা নিচ্ছি। দ্রুত সময়ের মধ্যে আনসার সদস্যদের নিয়োগ দেওয়া হবে।

পাশাপাশি পূজা মণ্ডপের নিরাপত্তা নিশ্চিতে উদযাপন কমিটিগুলোকে আরও সক্রিয় ও সতর্ক হওয়ার আহ্বান জানান তিনি। 

তিনি আরও বলেন, বুধবার (১৭ সেপ্টেম্বর) পঞ্চগড়ের একটি ঘটনা নিয়ে পাশ্বর্বর্তী দেশ অপপ্রচার চালাচ্ছে। তারা মিথ্যা সংবাদ প্রচার করছে। ফলে এসব মিথ্যা সংবাদের বিপরীতে আপনাদের (সাংবাদিক) পাল্টা সত্য সংবাদ প্রচার করতে হবে। একইসঙ্গে পূজামণ্ডপ কমিটিকেও সতর্ক থাকতে হবে।

এদিকে পূজার আগেই গাজীপুরে প্রতিমা ভাঙচুরের ঘটনাটি খতিয়ে দেখা হচ্ছে বলেও জানান উপদেষ্টা।  

এছাড়া র‍্যাব-পুলিশসহ বিভিন্ন বাহিনীতে অবসরপ্রাপ্তদের নিয়োগ নিয়ম অনুযায়ী এবং রাষ্ট্রের প্রয়োজনেই দেওয়া হচ্ছে বলে জানান তিনি। 

আরবিএস
র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)-এর পরিবর্তে ‘স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন’ (এসআরবি) নামে পুলিশের একটি নতুন বিশেষায়িত ইউনিট গঠনের লক্ষ্যে জাতীয় সংসদে একটি বিল উত্থাপন করা হয়েছে।
বিদ্যমান এলিট ফোর্স র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব) বিলুপ্ত করে বাংলাদেশ পুলিশ বাহিনীর পূর্ণাঙ্গ আওতাধীন ‘স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি)’ নামে নতুন একটি বিশেষায়িত ইউনিট গঠনের লক্ষ্যে...
আগামী দিনে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নকে (র‍্যাব) একটি জনবান্ধব ও দায়িত্বশীল বাহিনী হিসেবে পুনর্গঠন করা হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। 
র‍্যাবের মতো সংস্থার বাংলাদেশে প্রয়োজন আছে বলে জানিয়েছেন বাহিনীর মহাপরিচালক আহসান হাবীব পলাশ। র‍্যাব বিলুপ্ত হবে কি না, সেই বিষয়টি সরকারের বিবেচনা ও দায়িত্ব বলেও মন্তব্য করেছেন তিনি।
সনাতন ধর্মাবলম্বীদের আরাধ্য ভগবান শ্রীকৃষ্ণের শুভ জন্মতিথি ও জন্মাষ্টমী শুক্রবার। ন্যায়নীতি, সত্য ও সুন্দরকে প্রতিষ্ঠা এবং দুষ্টের দমন করে মানবজাতির কল্যাণের লক্ষ্যে ভাদ্র মাসের কৃষ্ণপক্ষের এই...
বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) বাতিল হওয়ার কারণে খেলোয়াড়দের আয়ের সুযোগ কমে যাওয়ার বিষয়টি বিবেচনায় নিয়ে ঘরোয়া ক্রিকেটের ম্যাচ ফি দ্বিগুণ করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)-এর পরিবর্তে ‘স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন’ (এসআরবি) নামে পুলিশের একটি নতুন বিশেষায়িত ইউনিট গঠনের লক্ষ্যে জাতীয় সংসদে একটি বিল উত্থাপন করা হয়েছে।
২০৩৪ সালের মধ্যে বাংলাদেশকে ট্রিলিয়ন ডলারের অর্থনীতিতে পরিণত করার লক্ষ্যকে কোনো স্লোগান নয়, বরং একটি সুনির্দিষ্ট পরিকল্পনা হিসেবে উল্লেখ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর