ডাব পাড়া নিয়ে দ্বন্দ্বে বড় ভাইয়ের ছুরিকাঘাতে ছোট ভাই নিহত

আপডেট : ১৯ সেপ্টেম্বর ২০২৫, ০৫:৫৪ পিএম

নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে ডাব পাড়াকে কেন্দ্র করে দ্বন্দ্বের জেরে বড় ভাইয়ের ছুরিকাঘাতে ওমর ফারুক খোকা নামে এক যুবক নিহত হয়েছেন। 

শুক্রবার (১৯ সেপ্টেম্বর) দুপুরে উপজেলার আলাপদী এলাকায় এ ঘটনা ঘটে। নিহত ওমর ফারুক একই এলাকার জাহের আলীর ছেলে।

স্থানীয়রা জানান, দুপুরে বাড়ির গাছ থেকে ডাব পাড়া নিয়ে দুই ভাইয়ের কথা কাটাকাটির এক পর্যায়ে বড় ভাই আক্তার ছোট ভাই খোকাকে ছুরিকাঘাতে করেন। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

সোনারগাঁ থানার উপ-পরিদর্শক সামরুল ইসলাম বলেন, নিজেদের গাছের ডাব পাড়া নিয়ে দুই ভাইয়ের মধ্যে ঝগড়া হয়। এক পর্যায়ে বড় ভাই আক্তার ছোট ভাই খোকাকে ছুরিকাঘাত করলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। 

ঘটনার পরপরই আক্তার পালিয়ে যান। তাকে গ্রেপ্তারের জন্য অভিযান চলছে বলেও জানান এ পুলিশ কর্মকর্তা। 

আরবিএস
নারায়ণগঞ্জের রূপগঞ্জে নিখোঁজ হওয়ার পাঁচ দিন অতিবাহিত হলেও এখনো সন্ধান মেলেনি বুদ্ধিপ্রতিবন্ধী কিশোরী ছাইবা আক্তারের (১৬)। গত ৯ জুলাই দুপুরে উপজেলার কাঞ্চন পৌরসভার কাঞ্চন দক্ষিণ বাজার সানলাইট সিনেমা...
নারায়ণগঞ্জের সোনারগাঁ ও বন্দরে আলাদা দুটি ডাকাতির ঘটনায় ডাকাত দলের দুই সর্দারসহ পাঁচজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের সোনারগাঁয়ের মেঘনা টোল প্লাজায় এক জাপান প্রবাসীর পরিবার...
জাতীয় প্রাথমিক শিক্ষা পদক প্রতিযোগিতা ২০২৬ এ দেশের শ্রেষ্ঠ প্রধান শিক্ষক (মহিলা) নির্বাচিত হয়েছেন নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার ভট্টপুর মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক বি.আর বিলকিস। 
নারায়ণগঞ্জের সোনারগাঁও থেকে আত্মসাৎ হওয়া মেঘনা গ্রুপের ‘ফ্রেশ’ ব্র্যান্ডের প্রায় ২৫ লাখ টাকা মূল্যের ৭১৬ কার্টন  সয়াবিন তেল উদ্ধার করেছে পুলিশ। একই সঙ্গে পণ্য পরিবহনে ব্যবহৃত ট্রাকটি জব্দ এবং এ...
সিনিয়র সচিব আখতার আহমেদ বলেন, আইন সংশোধনের বিষয়টা আইনগত ব্যাপার। আমরা প্রস্তাব পাঠাবো স্থানীয় সরকার বিভাগকে। স্থানীয় সরকার বিভাগ যদি আমাদের প্রস্তাব উপযুক্ত মনে করেন তাহলে তারা সেভাবে ব্যবস্থা নিবেন।
মধ্যপ্রাচ্যে চলমান সংঘাত ও যুদ্ধ উত্তেজনা প্রশমনে ইরান ও যুক্তরাষ্ট্রকে আবার কূটনৈতিক আলোচনায় ফেরার আহ্বান জানিয়েছে পাকিস্তান ও কাতার। 
ভারতের মেডিকেল ভর্তি পরীক্ষা নিট (এনটিটি)- এর প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সরকারি বাসভবনের সামনে বিক্ষোভ কর্মসূচি পালন করতে গিয়ে আটক হয়েছেন লোকসভার বিরোধীদলীয়...
রোববার নিউ জার্সির রাতে লাল জার্সিতে দ্বিতীয় নক্ষত্র খোদাই করে বিশ্বজয়ের নতুন ইতিহাস লিখেছে স্পেন। তবে আর্জেন্টিনাকে অতিরিক্ত সময়ের ১-০ গোলে হারিয়ে ঐতিহাসিক বিশ্বজয়ের ঠিক ৪৮ ঘণ্টা আগে ঠিক কী ঘটেছিল...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর