বাংলাদেশসহ ৯ দেশকে ভিসা দেবে না সংযুক্ত আরব আমিরাত?

আপডেট : ২২ সেপ্টেম্বর ২০২৫, ০৯:১৫ পিএম

বাংলাদেশসহ মোট ৯টি দেশের ওপর পর্যটন ও কর্ম ভিসার ওপর অস্থায়ী নিষেধাজ্ঞা ঘোষণা করেছে সংযুক্ত আরব আমিরাত (ইউএই)। ২০২৬ সালের জানুয়ারি থেকে কার্যকর হবে এই নির্দেশনা। এছাড়া ব্যবসায়িক উদ্দেশে প্রবেশ করতে ইচ্ছুক এই ৯ দেশের নাগরিকরাও নিষেধাজ্ঞার আওতায় থাকবে। 

শনিবার (২০ সেপ্টেম্বর) এই তথ্য জানিয়েছে ইউএইভিসা অনলাইন ডট কম।

তবে সংযুক্ত আরব আমিরাতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত তারেক আহমেদ বলেছেন, বাংলাদেশসহ এশিয়া ও আফ্রিকার ৯টি দেশের ওপর ভিসা নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে বলে সম্প্রতি যে খবর প্রকাশিত হয়েছে তা ভুয়া (গুজব। এমন ধরনের কোনো সরকারি বিজ্ঞপ্তি তারা পাননি। 

ইউএই ভিসা অনলাইন নামক যে ওয়েবসাইটে এ তথ্য দিয়েছে, সেটি সরকারি কোনো ওয়েবসাইট নয় বলে জানিয়েছে প্রবাসী বাংলাদেশিরা। তারা বলেছেন, সেটি দেশটির সাধারণ ভিসা ব্যবসায়ীর একটি ওয়েবসাইট। সেটা দেখে দেশের মিডিয়ার এ ধরনের সংবাদ কোনোভাবেই প্রবাসীদের কাম্য নয়।

এর আগে শনিবার (২০ সেপ্টেম্বর) একাধিক সংবাদমাধ্যমের খবরে বলা হয়েছে, বাংলাদেশসহ এশিয়া ও আফ্রিকার ৯টি দেশের ওপর ভিসা নিষেধাজ্ঞা আরোপ করেছে সংযুক্ত আরব আমিরাত। দেশগুলো হলো- আফগানিস্তান, লিবিয়া, ইয়েমেন, সোমালিয়া, লেবানন, বাংলাদেশ, ক্যামেরুন, সুদান ও উগান্ডা।

একাত্তর/এসি
৫৪তম জাতীয় দিবস (ইদ আল ইতিহাদ) উপলক্ষে সংযুক্ত আরব আমিরাতের শাসকরা ৪৪০ বাংলাদেশি বন্দির রাজকীয় ক্ষমা ঘোষণা করেছে। এটি দেশটির দীর্ঘদিনের মানবিক ঐতিহ্যের প্রতিফলন।
‘বাংলাদেশসহ মোট ৯টি দেশের ওপর পর্যটন ও কর্ম ভিসার ওপর অস্থায়ী নিষেধাজ্ঞা ঘোষণা করেছে সংযুক্ত আরব আমিরাত (ইউএই)’- খবরটি সঠিক নয় বলে জানিয়েছে বাংলাদেশ দূতাবাস, আবুধাবী।
বাংলাদেশসহ এশিয়া ও আফ্রিকার ৯টি দেশের ওপর ভিসা নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে বলে সম্প্রতি যে খবর প্রকাশিত হয়েছে তা ভুয়া (গুজব) বলে জানিয়েছেন সংযুক্ত আরব আমিরাতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত তারেক...
সংযুক্ত আরব আমিরাতে সদ্য চালু হওয়া ব্লু ভিসা পেয়েছেন বাংলাদেশি বন্যপ্রাণী বিশেষজ্ঞ ড. রেজা খান।
কৌশলগতভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালী অতিক্রম করার সময় সৌদি আরবের জাতীয় নৌপরিবহন সংস্থা 'বাহরি'র মালিকানাধীন একটি তেলবাহী সুপারট্যাঙ্কারে ইরানি সামরিক বাহিনী হামলা চালিয়েছে। সোমবার রাতের...
যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যকার তীব্র সামরিক সংঘাতের উত্তপ্ত পরিস্থিতির মাঝেই চার বছরের মধ্যে প্রথমবার মধ্যপ্রাচ্য সফরে মিশর পৌঁছেছেন চীনের প্রেসিডেন্ট শি জিনপিং। বুধবার মিশরের রাজধানী কায়রোতে...
নিচ্ছক কোনো আনুষ্ঠিকতার নির্বাচন নয়, বরং তৃণমূল পর্যায়ে জনগণের অংশগ্রহণ ও জবাবদিহি নিশ্চিতে স্থানীয় সরকারব্যবস্থাকে শক্তিশালী করার প্রতিশ্রুতি দিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী...
মাত্র এক দশক আগে ২০১৫ সালের ৭.৮ মাত্রার ভয়াবহ ভূমিকম্পের পর আন্তর্জাতিক বিভিন্ন উদ্ধারকারী সংস্থা ত্রাণ সহায়তায় ও ক্ষতি মূল্যায়নে যে ড্রোন প্রথম নেপালে নিয়ে এসেছিল, বুধবার স্থানীয় নেপালি...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর