প্রায় ৮৭ শতাংশ নাগরিক ফেব্রুয়ারিতে নির্বাচন নিয়ে সম্মত: জরিপ

আপডেট : ২১ সেপ্টেম্বর ২০২৫, ১২:০০ পিএম

২০২৬ সালের ফেব্রুয়ারি মাসে নির্বাচন নিয়ে সম্মত দেশের ৮৬.৫ শতাংশ নাগরিক। জনগণের নির্বাচন ভাবনা বিষয়ক জরিপে এ তথ্য উঠে এসেছে। রোববার (২১ সেপ্টেম্বর) রাজধানীর ফার্মগেটে এই জরিপের ফল প্রকাশ করে গবেষণা সংস্থা ইনোভিশন।

সংস্থাটি বলছে, তারা জরিপ পরিচালনার জন্য দেশের ৬৪ জেলার ভোটারদের সঙ্গেই কথা বলেছেন এবং মত নিয়েছেন। জরিপে অংশ নেয় ১০ হাজার ৪১৩ জন ভোটার।

জরিপে দেখা যায়, দেশের প্রায় ৫৬ শতাংশ মানুষ পিআর সিস্টেম নিয়ে জানে না। আর পিআর চান ২১.৮ শতাংশ ভোটার। পিআর চান না ২২.২ শতাংশ ভোটার।

জরিপ অনুযায়ী, প্রতি দশ জনের মধ্যে ৯ জনই ভোট দিতে আগ্রহী। জরিপে অংশ নেয়া ৯৪. ৩ শতাংশ ব্যক্তিই বলেছেন, ফেব্রুয়ারিতে নির্বাচন হলে তারা ভোট দিবেন।

এর মধ্য ৭৮.৭ শতাংশ উত্তরদাতা অন্তর্বর্তী সরকারের কর্মকাণ্ডকে ইতিবাচকভাবে দেখছে। যার মধ্যে ৩৯.৫ শতাংশ ভালো এবং ৩৯.২ শতাংশ মোটামুটি ভালো বলেছেন।

গত ৬ মাসে চাঁদাবাজি বেড়েছে বলে মনে করেন ৫৬.৬ শতাংশ উত্তরদাতা। ৬৯.৯ শতাংশ উত্তরদাতা মনে করেন সরকার একটি নিরপেক্ষ নির্বাচন আয়োজন করতে পারবে।

অন্যদিকে ৭৫.৫ শতাংশ উত্তরদাতা বিশ্বাস করেন তারা নির্ভয়ে ও নিরাপদে ভোট দিতে পারবেন।

একাত্তর/আরএ
‘সুখী-সমৃদ্ধ একটি নতুন বাংলাদেশ গড়ে উঠবে’- দেশের ২৩তম রাষ্ট্রপতি নির্বাচনের ভোটের আগে এমন প্রত্যাশার কথা জানিয়েছেন বিএনপি দলীয় প্রার্থী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বিএনপি মিডিয়া সেল জানিয়েছে,...
নির্বাচন অনুষ্ঠান সম্পন্ন হওয়ার পর শুক্রবার সন্ধ্যায় দেশের নতুন রাষ্ট্রপতির শপথগ্রহণ অনুষ্ঠিত হতে যাচ্ছে। আইন মন্ত্রণালয় তাদের মতামত ও পর্যালোচনায় স্পষ্ট জানিয়েছে, সংবিধানের নিয়ম ও ধারা...
বাংলাদেশের রাজনীতির আকাশে ঝড়ঝাপটা এসেছে বারবার, বদলেছে স্রোত। কিন্তু প্রতিকূলতার উত্তাল সমুদ্রে যে কজন রাজনৈতিক কাণ্ডারী নিজেদের নীতি, ধৈর্য আর ত্যাগের মহিমায় অটল থেকেছেন, তাদের অগ্রভাগে মির্জা...
দেশের ২৩তম রাষ্ট্রপতি নির্বাচনের ভোটার তালিকা প্রকাশ করেছে নির্বাচন কমিশন (ইসি) সচিবালয়। 
সনাতন ধর্মাবলম্বীদের আরাধ্য ভগবান শ্রীকৃষ্ণের শুভ জন্মতিথি ও জন্মাষ্টমী শুক্রবার। ন্যায়নীতি, সত্য ও সুন্দরকে প্রতিষ্ঠা এবং দুষ্টের দমন করে মানবজাতির কল্যাণের লক্ষ্যে ভাদ্র মাসের কৃষ্ণপক্ষের এই...
বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) বাতিল হওয়ার কারণে খেলোয়াড়দের আয়ের সুযোগ কমে যাওয়ার বিষয়টি বিবেচনায় নিয়ে ঘরোয়া ক্রিকেটের ম্যাচ ফি দ্বিগুণ করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)-এর পরিবর্তে ‘স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন’ (এসআরবি) নামে পুলিশের একটি নতুন বিশেষায়িত ইউনিট গঠনের লক্ষ্যে জাতীয় সংসদে একটি বিল উত্থাপন করা হয়েছে।
২০৩৪ সালের মধ্যে বাংলাদেশকে ট্রিলিয়ন ডলারের অর্থনীতিতে পরিণত করার লক্ষ্যকে কোনো স্লোগান নয়, বরং একটি সুনির্দিষ্ট পরিকল্পনা হিসেবে উল্লেখ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর