ডাকসুতে নকল ব্যালটের মাধ্যমে ভোট কারচুপি: আবিদুল

আপডেট : ২২ সেপ্টেম্বর ২০২৫, ০১:৫৫ পিএম

নকল ব্যালট পেপারসহ নানা অনিয়মের অভিযোগ দেয়ার পরও কোনো কার্যকরী পদক্ষেপ না নেয়ায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) ও হল সংসদ নির্বাচন নেতিবাচক প্রশ্নবিদ্ধ নির্বাচনের দিকে এগিয়ে যাচ্ছে বলে মন্তব্য করেছেন ছাত্রদল সমর্থিত ডাকসু প্যানেলর ভিপি প্রার্থী আবিদুল ইসলাম খান। 

সোমবার (২২ সেপ্টেম্বর) ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) মধুর ক্যান্টিনে এক সংবাদ সম্মেলনে তিনি এ অভিযোগ করেন।

এসময় ডাকসু নির্বাচনকালীন অনিয়ম ও অসঙ্গতির ১১টি অভিযোগ তুলে ধরে ছাত্রদল সমর্থিত প্যানেল। 

নির্বাচনের একদিন আগে একটি মার্কেটের নিচে অরক্ষিত ব্যালট পেপার পড়ে থাকা, ভোটারদের উপস্থিতি ও ভোট সংখ্যার অসামঞ্জস্যসহ পরিকল্পিত অব্যবস্থাপনা করে ডাকসু নির্বাচনকে প্রভাবিত করা হয়েছে বলে অভিযোগ করে আবিদ-হামিম-মায়েদ পরিষদ। এসময় প্রশাসনের অবস্থান নিয়েও প্রশ্ন তোলেন তারা। 

আবিদুল ইসলাম খান বলেন, পোলিং এজেন্টদের অনুপস্থিতিতে পক্ষপাতদুষ্টভাবে ভোট গ্রহণ করা হয়েছে। ভোটের হার নিয়ে অসামঞ্জস্যতা দেখা গেছে, কিন্তু প্রশাসনের কাছে সিসিটিভি ফুটেজ ও প্রমাণ চাইলেও এখনও প্রকাশ করা হয়নি।
 
ছাত্রদলের প্যানেল থেকে অংশ নেয়া এই ভিপি প্রার্থী বলেন, ব্যালেটে কোনো ক্রমিক নম্বর ছিলো না। অনিরাপদ কারখানা থেকে ব্যালট পেপার ছাপানোর সুযোগে ডাকসুতে কারচুপি হয়েছে।

তিনি আরও বলেন, পোলিং অফিসাররা আচরণবিধি সম্পর্কে জানতেন না। ফলে তারা প্রার্থীদের হয়রানি করেছেন। পোলিং অফিসাররা প্রার্থীদের মবের মুখে ঠেলে দিয়েছেন। বিভিন্ন অনিয়ম ও অসঙ্গতির বিষয়ে অভিযোগের পর বিশ্ববিদ্যালয় প্রশাসন কালক্ষেপণ করে ডাকসু নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করেছে।
 
অনিয়ম ও অভিযোগের বিষয়ে বিশ্ববিদ্যালয় প্রশাসন সুস্পষ্ট ব্যাখ্যা দেয়ার আগ পর্যন্ত ডাকসু নির্বাচনকে বৈধতা দেয়ার সুযোগ নেই বলেও মন্তব্য করেন আবিদুল ইসলাম খান।

ছাত্রদলের প্যানেল থেকে অংশ নেয়া জিএস প্রার্থী শেখ তানভীর বারী হামিম বলেন, ডাকসু নির্বাচনের দায়িত্বে থাকা শিক্ষকদের কাছে অনিয়মের প্রতিকার চাইলেও শিক্ষকরা তাতে ব্যর্থ হয়েছেন।

 

আরবিএস
ফুটবলপ্রেমীদের জন্য ব্যতিক্রমী উদ্যোগ নিয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রদল। যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের সহযোগিতায় বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে পাঁচটি জায়ান্ট স্ক্রিনে ম্যাচ প্রদর্শনের আয়োজন করা হয়েছে।
অর্থাভাবে অনার্স শেষ বর্ষে ভর্তি অনিশ্চয়তায় পড়া ঢাবির এক শিক্ষার্থীর পাশে দাঁড়িয়েছেন ছাত্রদলের কেন্দ্রীয় নেতা মো. তরিকুল ইসলাম তারিক। তার ব্যক্তিগত সহায়তায় শেষ পর্যন্ত ভর্তি কার্যক্রম সম্পন্ন করতে...
স্বপ্ন ছিল আকাশছোঁয়া, কিন্তু দারিদ্র্যের রুক্ষ বাস্তবতায় সেই স্বপ্নে যখন প্রায় ফিকে হয়ে আসছিল, ঠিক তখনই আশার আলো হয়ে দেখা দিলেন এক তরুণ নেতা। অর্থাভাবে ঢাকা ধানমন্ডির নিউ মডেল ডিগ্রি কলেজের এক...
ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) ও হল সংসদ নির্বাচনে ৮৮ হাজার ব্যালট পেপার বিশ্ববিদ্যালয় সংলগ্ন নীলক্ষেতের একটি মার্কেটে ছাপানোর কথা স্বীকার করেছেন উপাচার্য ড. নিয়াজ আহমেদ খান। তিনি...
শারদীয় দুর্গোৎসবের আনন্দ মুহূর্তেই পরিণত হলো গভীর শোকে। ভারতের কলকাতার একটি জনপ্রিয় পূজামণ্ডপে অতিরিক্ত ভিড় ও বৃষ্টির জেরে সৃষ্ট পদদলনে ঘটনায় অন্তত ১৭ জনের মর্মান্তিক মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত...
কক্সবাজারের উখিয়ার ইনানী পাটোয়ারটেক সৈকতসংলগ্ন এলাকায় কাঠের তৈরি তিনতলা টুপটুপ রিসোর্ট অ্যান্ড রেস্তোরাঁয় সংঘটিত ভয়াবহ আগুনে ১০ জন পর্যটকের মর্মান্তিক মৃত্যুর ঘটনায় চাঞ্চল্যকর সব তথ্য সামনে এসেছে।...
সৌদি আরবের বিমানবন্দরে আকস্মিক হামলার পর মধ্যপ্রাচ্যের আকাশপথে শুরু হয়েছে চরম চাঞ্চল্য ও অস্থিরতা! পরিস্থিতির ভয়াবহতা বিবেচনায় নিয়ে রিয়াদগামী নিজেদের সব উড্ডয়ন বা ফ্লাইট এক ধাক্কায় অনির্দিষ্টকালের...
সুদূর চীনের হেনান শহর থেকে সাত সমুদ্র তেরো নদী পেরিয়ে সোজা বাংলাদেশের মাদারীপুর সদর উপজেলার চাপাতলী গ্রামে হাজির হয়েছেন ওয়াং এরলিং নামের এক চীনা যুবক। উদ্দেশ্য একটাই, মন দেয়া-নেয়া হওয়া মাদারীপুরের...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর