ডাকসু নির্বাচন: ‘কারচুপি’ তদন্তে প্রশাসনের গড়িমসির অভিযোগ

আপডেট : ২৩ সেপ্টেম্বর ২০২৫, ০৪:৫৫ পিএম

ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) ও হল সংসদ নির্বাচনে বিভিন্ন অনিয়মের অভিযোগের বিষয়ে প্রশাসনের দৃশ্যমান কোনো পদক্ষেপ না থাকায় ক্ষোভ প্রকাশ করেছেন বিভিন্ন প্যানেলের প্রার্থীরা। এ বিষয়ে সর্বশেষ তথ্য জানতে মঙ্গলবার দুপুরে ঢাবি উপাচার্যের সাথে দেখা করেন বেশ কয়েকটি প্যানেলের প্রার্থীরা। তবে কোনো সদুত্তর না দিয়েই গণমাধ্যমকে এড়িয়ে নিজ কার্যালয় থেকে বেরিয়ে যান ভিসি নিয়াজ আহমদ খান।

ডাকসু নির্বাচনের পর পেরিয়েছে প্রায় ১৩ দিন। এরইমধ্যে উঠেছে নানা অনিয়মের অভিযোগ। এ বিষয়ে বারবার লিখিত অভিযোগ জানিয়েছে বিভিন্ন প্যানেলের প্রার্থীরা।

ডাকসু নির্বাচনে ভোট গ্রহণ এবং গণনা নিয়ে ওঠা বিভিন্ন অভিযোগের বিষয়ে প্রশাসনের ভূমিকা নিয়ে অসন্তোষ প্রকাশ করেছেন নির্বাচনে অংশ নেওয়া প্রার্থীরা।

মঙ্গলবার দুপুরে উপাচার্য কার্যালয়ে যান ছাত্রদল সমর্থিত প্যানেলের ভিপি প্রার্থী আবিদুল ইসলাম খান, স্বতন্ত্র শিক্ষার্থী ঐক্য প্যানেলের ভিপি প্রার্থী উমামা ফাতেমা এবং বৈষম্যবিরোধী শিক্ষার্থী সংসদের ভিপি প্রার্থী আব্দুল কাদেরসহ একাধিক প্রার্থী।

উপাচার্যের সাথে সাক্ষাৎ শেষে গণমাধ্যমের কাছে ক্ষোভ প্রকাশ করে তারা নিজেদের বক্তব্য তুলে ধরেন। 

এসময় ছাত্রদলের ভিপি প্রার্থী আবিদুল ইসলাম খান অভিযোগ করে বলেন, নির্বাচনে মোট কত ভোট পড়েছে তা নিয়ে সন্দেহ থাকলেও প্রশাসন ভোটারদের উপস্থিতির তালিকা প্রকাশে গড়িমসি করছে। 

তিনি আরও বলেন, গাউসুল আজম মার্কেট থেকে অরক্ষিত অবস্থায় ব্যালট পেপার উদ্ধারের মতো গুরুতর বিষয়েও প্রশাসন অজ্ঞতা প্রকাশ করেছে, যা তাদের হতাশ করেছে।

স্বতন্ত্র ভিপি প্রার্থী উমামা ফাতেমা প্রশ্ন তুলে বলেন, প্রশাসন যেমন অরক্ষিত ব্যালট পেপারের বিষয়ে কোনো সদুত্তর দেয়নি, তেমনি ভোটের দিনে ভোটারদের উপস্থিতির তালিকা দিতেও নানা অজুহাত দেখাচ্ছে। 

অন্যদিকে, বৈষম্যবিরোধী শিক্ষার্থী সংসদের ভিপি প্রার্থী আব্দুল কাদের প্রশাসনের ভূমিকা নিয়ে হতাশা প্রকাশ করেন।
 
প্রার্থীদের অভিযোগকে সাধুবাদ জানান নির্বাচিত ভিপি সাদিক কায়েম। বলেন নির্বাচন কমিশনের দায়িত্ব অভিযোগকারীদের সহযোগিতা করা।

আরবিএস
বিশ্ববিদ্যালয়ের প্রচলিত আইন, বিধি ও প্রাতিষ্ঠানিক কাঠামো লঙ্ঘন করে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) নেওয়া বেশ কিছু পদক্ষেপের তীব্র প্রতিবাদ জানিয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।...
অভাবের কঠিন বাস্তবতায় বারবার মানুষের স্বপ্নগুলো থমকে যেতে চায়। কিন্তু সমাজে কিছু মানুষ থাকেন, যারা নিজের ঘাম ঝরানো উপার্জনে অন্যের স্বপ্নকে বাঁচিয়ে রাখার দায়িত্ব নিজের কাঁধে তুলে নেন। ঠিক তেমনই এক...
দুর্যোগপূর্ণ আবহাওয়ার কারণে আগামীকাল সোমবার (১৩ জুলাই) ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) পূর্বনির্ধারিত সব পরীক্ষা স্থগিত করা হয়েছে। 
বিশ্ববিদ্যালয় জীবন শুধু সার্টিফিকেট অর্জনের জন্য নয় বলে মন্তব্য করেছেন জাতীয় সংসদের ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল। তিনি বলেন, ঢাকা বিশ্ববিদ্যালয় সবসময় দেশের গণতন্ত্র ও অধিকার...
শারদীয় দুর্গোৎসবের আনন্দ মুহূর্তেই পরিণত হলো গভীর শোকে। ভারতের কলকাতার একটি জনপ্রিয় পূজামণ্ডপে অতিরিক্ত ভিড় ও বৃষ্টির জেরে সৃষ্ট পদদলনে ঘটনায় অন্তত ১৭ জনের মর্মান্তিক মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত...
কক্সবাজারের উখিয়ার ইনানী পাটোয়ারটেক সৈকতসংলগ্ন এলাকায় কাঠের তৈরি তিনতলা টুপটুপ রিসোর্ট অ্যান্ড রেস্তোরাঁয় সংঘটিত ভয়াবহ আগুনে ১০ জন পর্যটকের মর্মান্তিক মৃত্যুর ঘটনায় চাঞ্চল্যকর সব তথ্য সামনে এসেছে।...
সৌদি আরবের বিমানবন্দরে আকস্মিক হামলার পর মধ্যপ্রাচ্যের আকাশপথে শুরু হয়েছে চরম চাঞ্চল্য ও অস্থিরতা! পরিস্থিতির ভয়াবহতা বিবেচনায় নিয়ে রিয়াদগামী নিজেদের সব উড্ডয়ন বা ফ্লাইট এক ধাক্কায় অনির্দিষ্টকালের...
সুদূর চীনের হেনান শহর থেকে সাত সমুদ্র তেরো নদী পেরিয়ে সোজা বাংলাদেশের মাদারীপুর সদর উপজেলার চাপাতলী গ্রামে হাজির হয়েছেন ওয়াং এরলিং নামের এক চীনা যুবক। উদ্দেশ্য একটাই, মন দেয়া-নেয়া হওয়া মাদারীপুরের...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর