আওয়ামী লীগকে পুনর্বাসন করলে বিএনপির জন্য কাল হয়ে দাঁড়াবে: নাহিদ

আপডেট : ২৩ সেপ্টেম্বর ২০২৫, ০৫:২১ পিএম

আওয়ামী লীগকে পুনর্বাসনের রাজনীতি যদি বিএনপির কৌশল হয়ে থাকে, তাহলে এটাই বিএনপির জন্য কাল হয়ে দাঁড়াবে বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম। তিনি বলেন, তাদের রাজনীতি নাই হয়ে যাবে। তাই এ ক্ষেত্রে বিএনপি যেন ভুল না করে।  

রাজনীতিবিদদের ওপর আওয়ামী সন্ত্রাসীদের হামলা, নিরাপত্তা নিশ্চিতে অন্তর্বর্তী সরকারের চরম গাফিলতি ও দল হিসেবে আওয়ামী লীগের বিচারের দাবিতে মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) বিকালে জরুরি সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন। বাংলামোটরে এনসিপির অস্থায়ী কার্যালয়ে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।

নাহিদ বলেন, যুক্তরাষ্ট্রে সরকারি প্রটোকল কর্মকর্তাদের মিসগাইডের কারণেই আখতারের ওপর হামলার ঘটনা ঘটেছে। কারণ তাদের ভুল তথ্যের কারণেই এক ফটক দিয়ে বের না হয়ে ভিন্ন পথে বের হয়েছেন এনসিপি নেতারা। এ জন্য কনস্যুলার জেনারেলকে পদত্যাগ করতে হবে।

নিউ ইয়র্কে এনসিপির সদস্য সচিব আখতার হোসেনসহ এনসিপির রাজনীতি নিয়ে মির্জা ফখরুলের মন্তব্য সম্পর্কে নাহিদ বলেন, জুলাই আন্দোলনে বিএনপিসহ ফ্যাসিবাদবিরোধী দলগুলোর ভূমিকা রয়েছে। এতে নেতৃত্বে ছিলো এনসিপি। আমরা কারও অবদানকে অস্বীকার করতে চাই না। তবে আওয়ামী লীগ ও দোসররা পুনর্বাসিত হলে দেশের জন্য বড় হুমকি হয়ে দাঁড়াবে। তাই এ প্রশ্নে সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে। 

নাহিদ অভিযোগ করেন, গোপালগঞ্জে এনসিপির কর্মসূচি ও লন্ডনে উপদেষ্টা মাহফুজ আলমের ওপর হামলার ধারাবাহিকতায় যুক্তরাষ্ট্রে হামলা হয়েছে। কারণ অতীতের একটি ঘটনার বিষয়েও সরকার পদক্ষেপ নেয়নি। নিলে বারবার এমনটি ঘটতো না।

তিনি বলেন, প্রতিটি হামলার আগেই প্রশাসনের পক্ষ থেকে তথ্য দেওয়া হয়েছে। এ ব্যাপারে সরকারকে অবশ্যই জবাবদিহি করতে হবে। কারণ এটি বিচ্ছিন্ন ঘটনা নয়। আওয়ামী লীগ যেভাবে সাইবার হামলা করছে, এ নিয়েও সরকার কোনও ব্যবস্থা নেয়নি। জুলাই গণহত্যায় জড়িতদের অনেকেই ট্রাইব্যুনাল থেকে ছাড়া পাচ্ছে। দেশ ও দেশের বাইরে আওয়ামী লীগ হামলা করেছে। 

তিনি আরও বলেন, লন্ডনে উপদেষ্টা মাহফুজ আলমের ওপর হামলায় জড়িত পাঁচ আসামির নাম প্রকাশ করতে হবে।

পররাষ্ট্র মন্ত্রণালয়ে আওয়ামী লীগ আমলে নিয়োগপ্রাপ্তদের সরাতে হবে এমন দাবি করে নাহিদ ইসলাম বলেন, হামলার বিষয়ে পররাষ্ট্র উপদেষ্টার সঙ্গে বৈঠক করে জানতে চাইবো। 

এদিকে নির্বাচন কমিশন থেকে এনসিপি প্রতীক হিসেবে শাপলা পাবে কিনা এমন প্রশ্নে তিনি বলেন, আইনগত কারণ নেই। তারপরও কমিশন চূড়ান্ত কোনো সিদ্ধান্ত নিলে আমরা পরবর্তী করণীয় নির্ধারণ করবো। 

সংবাদ সম্মেলন আরও উপস্থিত ছিলেন এনসিপির যুগ্ম আহ্বায়ক তাজনুভা জাবিন ও যুগ্ম সদস্য সচিব সাইফ মোস্তাফিজসহ কেন্দ্রীয় নেতারা।

এর আগে যুক্তরাষ্ট্রের স্থানীয় সময় সোমবার (২২ সেপ্টেম্বর) নিউ ইয়র্কের কেনেডি বিমানবন্দর থেকে বের হওয়ার সময়  হামলার শিকার হন এনসিপি নেতা আখতার হোসেন ও তাসনিম জারা। এসময় আখতারের ওপর ডিম নিক্ষেপ করা হয়।

আরবিএস
বিগত ফ্যাসিস্ট সরকার বিদেশে পাচার করা অর্থ ব্যবহার করে দেশকে আবারও অস্থিতিশীল করার চেষ্টা করছে বলে অভিযোগ করেছেন বিএনপি চেয়ারম্যানের উপদেষ্টা ও সংসদ সদস্য বরকত উল্লাহ বুলু।
ফ্যাসিস্ট সরকারের আমল দেশ, গণতন্ত্র ও সন্তানদের ভবিষ্যতের যে ক্ষতি করেছে তা ভুলে না যাওয়ার আহবান জানিয়েছেন স্থানীয় সরকারমন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। একই সঙ্গে তিনি ‘জুলাই সনদ’ নিয়ে তৈরি হওয়া...
বাংলাদেশের রাজনীতিতে ধর্ম নিয়ে অনেক বিভাজন সৃষ্টি করা হয় উল্লেখ করে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, আমরা আমাদের রাজনীতিতে এই বিভাজন বিশ্বাস করি না।...
সরকার কোনো রাজনৈতিক দলের রাজনীতি জোর করে বন্ধ করতে চায় না, বরং আইনের মাধ্যমেই ফ্যাসিবাদী আওয়ামী লীগের রাজনৈতিক ভাগ্য নির্ধারণ হওয়া উচিত বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। তিনি...
ফুটবল দর্শনের এক কঠিন ও স্নায়ুচাপের লড়াই শেষে আবারও ফুটবলের রাজসিংহাসনে বসলো স্পেন। ২০২৬ বিশ্বকাপ ফাইনালে নিয়ন্ত্রণ বনাম বিশৃঙ্খলার এক ধুন্ধুমার লড়াই প্রত্যক্ষ করলো ফুটবলবিশ্ব। যেখানে লুইস দে লা...
করোনাকালে রোগীদের নমুনা পরীক্ষা না করেই ভুয়া রিপোর্ট দেওয়া ও প্রতারণার দায়ে দেশজুড়ে আলোচিত রিজেন্ট গ্রুপ ও রিজেন্ট হাসপাতালের চেয়ারম্যান মো. সাহেদ ওরফে সাহেদ করিমকে আবারও গ্রেপ্তার করেছে পুলিশ।
মশা নিয়ন্ত্রণে এখন পর্যন্ত যেসব রাসায়নিক বা কেমিক্যাল ব্যবহার করা হচ্ছে, তা খুব একটা কার্যকর হচ্ছে না বলে মন্তব্য করেছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর।...
আমদানি-নির্ভর জ্বালানির মাধ্যমে বিদ্যুৎ উৎপাদন করে দেশকে দীর্ঘদিন ধরে অন্য দেশের ওপর পরনির্ভরশীল করে রাখা হয়েছিলো বলে মন্তব্য করেছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু।...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর