পূর্বাচলে বেপরোয়া গতির বাইক কাড়লো দুই তরুণের জীবন

আপডেট : ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১১:০২ পিএম

নারায়ণগঞ্জের রূপগঞ্জে বেপরোয়া গতির একটি মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের ডিভাইডারে ধাক্কা লেগে দুই তরুণ নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও একজন। তার অবস্থাও আশঙ্কাজনক বলে জানিয়েছে পুলিশ।

মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) বিকেলে উপজেলার পূর্বাচল ৩০০ ফিট সড়কের লেংটার মাজার এলাকায় এই সড়ক দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- রাজধানীর ইব্রাহীমপুর এলাকার জসীমউদ্দিনের ছেলে দীপ ও তার বন্ধু মাটিকাটা এলাকার সেকান্দারের ছেলে সুমন। তার দুই জনই প্রাইম এশিয়া ইউনিভার্সিটির শিক্ষার্থী ছিলেন। আহত তরুণের নাম রাব্বি। তিনি নর্থ সাউথ ইউনিভার্সিটির শিক্ষার্থী। তার অবস্থা গুরুতর।

কাঞ্চন হাইওয়ে পুলিশ ক্যাম্প ইনচার্জ সোহেল রানা জানান, বিকালে ঢাকা থেকে মোটরসাইকেল যোগে তিন বন্ধু দীপ, সুমন ও রাব্বি পূ্র্বাচলে বেড়াতে আসেন। তাদের বাইকের গতি ছিলো বেপরোয়া। বাইকটি ওই এলাকায় পৌঁছেলে নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের ডিভাইডারের ধাক্কা লাগে। 

তিনি জানান, এসময় আরোহীরা ছিটকে সড়কে পড়ে গুরুতর জখম হয়। সঙ্গে সঙ্গে বাইকে আগুন জ্বলে ওঠে। আশপাশের লোকজন তাদের উদ্ধার করে একটি বেসরকারি হাসপাতালে নিয়ে যান। সেখানে চিকিৎসক সুমনকে মৃত ঘোষণা করেন। বাকি দুই জনের অবস্থার অবনতি হওয়ায় তাদের কুর্মিটোলা জেনারেল হাসপাতালে পাঠানো হয়। সন্ধ্যায় সেখানে দীপের মৃত্যু হয়। অপর আহত রাব্বিকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। পুলিশ ঘটনাস্থল থেকে ক্ষতিগ্রস্ত মোটরসাইকেলটি উদ্ধার করেছে।

একাত্তর/এসি
কুড়িগ্রামের রৌমারীতে বালুবাহী ট্রাক ও ব্যাটারিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে এক পরিবারের চার সদস্যসহ মোট পাঁচজন মর্মান্তিকভাবে নিহত হয়েছেন। শনিবার দুপুরে উপজেলার যাদুরচর ইউনিয়নের শিবেরডাঙি...
নড়াইল সদর উপজেলার গোবরা এলাকায় এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় মুক্তা রানী বিশ্বাস (৪৫) নামের এক নারী রংমিস্ত্রি প্রাণ হারিয়েছেন। শুক্রবার সকালে কাজের উদ্দেশ্যে বাড়ি থেকে বের হয়ে কর্মস্থলে পৌঁছানোর...
নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে মালয়েশিয়ায় ওয়ার্ক পারমিট ভিসায় পাঠানোর প্রলোভন দেখিয়ে ছয় লাখ ৫০ হাজার টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে একটি প্রতারক চক্রের বিরুদ্ধে। জাল ভিসা ও বিমানের টিকেট নিয়ে বিমানবন্দরে...
নারায়ণগঞ্জের রূপগঞ্জে এক পরিবারের জমি দখল নিতে বাড়িঘরে হামলা, ভাঙচুর ও লুটপাটের ঘটনা ঘটেছে বলে অভিযোগ পাওয়া গেছে। এতে নেতৃত্ব দিয়েছেন স্থানীয় এক ইউনিয়ন যুবদলের সভাপতি।
শারদীয় দুর্গোৎসবের আনন্দ মুহূর্তে রূপ নিয়েছে গভীর শোকে। শনিবার সন্ধ্যায় ভারতের কলকাতার উত্তর অংশের একটি অত্যন্ত জনপ্রিয় পূজামণ্ডপে বৃষ্টির মাঝে অতিরিক্ত ভিড়, সংকীর্ণ যাতায়াত পথ, অন্ধাকার এবং একটি...
সাপ্তাহিক ছুটির দিন, মুষলধারে বৃষ্টি, মণ্ডপের সংকীর্ণ প্রবেশ ও প্রস্থান পথ এবং অপর্যাপ্ত আলোর বন্দোবস্ত, সব মিলিয়ে এক ভয়ংকর রূপ নিয়েছিল কলকাতার উত্তর অংশের দুর্গোৎসব। শনিবার সন্ধ্যায় কলকাতার...
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ‘প্রতিবন্ধী ব্যক্তিদের জীবনযাত্রার মান উন্নয়নে সরকার তাদের ভাতা আরও বাড়ানোর উদ্যোগ নেবে। রাষ্ট্রের আর্থিক সক্ষমতা বিবেচনায় নিয়ে আগামীতে এ ভাতা বাড়ানো হবে, যাতে...
ম্যাচের শুরুটা হয়েছিল দারুণ এক ঝড় দিয়ে, কিন্তু শেষ পর্যন্ত সেই ঝড় এসে থামলো এক অচেনা ও করুণ ধ্বংসস্তূপে! ত্রিদেশীয় সিরিজে দুর্দান্ত বোলিং প্রদর্শনী দেখিয়ে বাংলাদেশকে এক কথায় উড়িয়ে দিয়েছে...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর