ইসরাইলকে পশ্চিম তীর দখল করতে দেবো না: ট্রাম্প

আপডেট : ২৭ সেপ্টেম্বর ২০২৫, ০৯:২৩ পিএম

বেনিয়ামিন নেতানিয়াহুকে ইসরাইল-অধিকৃত পশ্চিম তীর সংযুক্ত করার অনুমতি দেবেন না বলে জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। 

শুক্রবার জাতিসংঘের সাধারণ পরিষদে ইসরাইলি প্রধানমন্ত্রীর ভাষণের আগে মার্কিন প্রেসিডেন্ট ওভাল অফিসে সাংবাদিকদের বলেছেন, ইসরাইলকে তিনি কখনোই পশ্চিম তীর দখল করতে দেবেন না। 

তিনি আরও বলেন, এটি কখনোই ঘটবে না। এ সময়, যথেষ্ট হয়ে গেছে, ইসরাইলের এখন থামার সময় হয়েছে বলেও মন্তব্য করেন ট্রাম্প। সোমবার নেতানিয়াহুর সাথে দেখা করার কথা আছে ট্রাম্পের। 

ট্রাম্প বলেন, পশ্চিম তীর দখল কোনোভাবেই ঘটতে দেয়া হবে না। মূলত গাজায় যুদ্ধ বন্ধ ও পশ্চিম তীরের দখলদারিত্ব রোধে আন্তর্জাতিক চাপ বেড়ে যাওয়ায় যুক্তরাষ্ট্র এমন অবস্থান নিয়েছে।

তার আগে, গাজা চুক্তি ‘প্রায় কাছাকাছি’ বলেও জানান তিনি। ট্রাম্প বলেন, গাজা, হামাস ও ফিলিস্তিন নিয়ে মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশের নেতাদের সঙ্গে তার ফলপ্রসূ আলোচনা হয়েছে। 

পশ্চিমা বিশ্ব যেখানে একের পর এক ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দিচ্ছে, সেখানে ইসরাইলের ডানপন্থি সরকার পশ্চিম তীর দখলের পরিকল্পনা করছে। তাই ট্রাম্পের মন্তব্য তাদের মনে ব্যথা দিয়েছে।  

যুক্তরাজ্য ও জার্মানি বলেছে, তারা ইসরাইলকে সংযুক্তির বিরুদ্ধে সতর্ক করেছে। জাতিসংঘের মহাসচিবও বলেছেন, এমন পদক্ষেপ ‘নৈতিক, আইনগত এবং রাজনৈতিকভাবে অসহনীয়’ হবে।

এআরএস
যুদ্ধবিধ্বস্ত গাজা উপত্যকায় যুদ্ধবিরতি কার্যকর থাকলেও ইসরাইলি হত্যাযজ্ঞ থামেনি। সবশেষ দখলদারদের ড্রোন হামলা ও গুলিবর্ষণের ঘটনায় শিশুসহ অন্তত সাত ফিলিস্তিনি নিহত হয়েছেন।
ইরানের ওপর মার্কিন-ইসরাইলি যৌথ আগ্রাসনের পর থেকে ইসরাইলে ইরান-সংশ্লিষ্ট সাইবার হামলা উল্লেখযোগ্যভাবে বেড়েছে বলে দাবি করেছে দেশটির ন্যাশনাল সাইবার ডিরেক্টরেট।
ইরান-যুক্তরাষ্ট্র চুক্তি নিয়ে যখন ইসরাইলের রাজনৈতিক অঙ্গনে তোলপাড় চলছে, ঠিক সেই সময় মধ্যপ্রাচ্যের ‘কসাই’ খ্যাত বেনিয়ামিন নেতানিয়াহুকে ক্ষমতাচ্যুত করার আহ্বান জানালেন দখলদারদের সাবেক যুদ্ধমন্ত্রী...
যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যকার সম্ভাব্য চূড়ান্ত শান্তি চুক্তির শর্তাবলীতে নিজের আখের গুছিয়ে নেয়ার পাশাপাশি ট্রাম্প প্রশাসনকে প্রভাবিত করতে পর্দার আড়ালে এক নতুন চাণক্য নীতি গ্রহণ করেছেন ইসরাইলের...
রোববার নিউ জার্সির রাতে লাল জার্সিতে দ্বিতীয় নক্ষত্র খোদাই করে বিশ্বজয়ের নতুন ইতিহাস লিখেছে স্পেন। তবে আর্জেন্টিনাকে অতিরিক্ত সময়ের ১-০ গোলে হারিয়ে ঐতিহাসিক বিশ্বজয়ের ঠিক ৪৮ ঘণ্টা আগে ঠিক কী ঘটেছিল...
পুলিশের উপমহাপরিদর্শক (ডিআইজি), অতিরিক্ত ডিআইজি ও পুলিশ সুপার (এসপি) পদমর্যাদার মোট ১৪ জন কর্মকর্তাকে বদলি ও পদায়ন করেছে সরকার।
রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের সঙ্গে বিদায়ী সাক্ষাৎ করেছেন নৌবাহিনী প্রধান অ্যাডমিরাল এম নাজমুল হাসান।
২০২৬ ফিফা বিশ্বকাপের ফাইনালে স্পেনের কাছে বিষাদময় হারের পর অবশেষে নিরবতা ভাঙলেন ফুটবল ইতিহাসের অন্যতম সেরা তারকা লিওনেল মেসি। অতিরিক্ত সময়ে ফেরান তোরেসের একমাত্র গোলে শিরোপা খোয়ানোর পর মাঠে অঝোরে...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর