পদপিষ্টের ঘটনায় তামিননাড়ুতে শোকের ছায়া, হতাহতের পাশে বিজয়

আপডেট : ২৮ সেপ্টেম্বর ২০২৫, ০৩:২৯ পিএম

ভারতের তামিলনাড়ুতে রাজনীতিক ও অভিনেতা থালাপতি বিজয়ের জনসভায় পদদলিত হয়ে নিহত বেড়ে ৩৯ জনে দাঁড়িয়েছে। আহত হয়েছে আরো শতাধিক। নিহতদের মধ্যে ১৭ নারী ও আট শিশু রয়েছে। পদপিষ্টের এই ঘটনায় তামিলনাড়ুতে শোকের ছায়া। শোক জানিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীও।

তামিলনাডুর মুখ্যমন্ত্রী এম. কে. স্টালিন হতাহতদের আর্থিক সহায়তার ঘোষণা দিয়েছেন। থালাপতি বিজয় এ ঘটনায় শোক ও সমবেদনা জানিয়েছেন। পাশাপাশি, নিহতদের পরিবার ও আহতদের চিকিৎসার জন্য নগদ অর্থ দেয়ার ঘোষণাও দিয়েছেন। তবে তিনি বলেছেন, যা ঘটেছে সেটি অপূরণীয় ক্ষতি।

তামিল সিনেমার অন্যতম জনপ্রিয় অভিনেতা বিজয়ের দল- তামিলাগা ভেত্তরি কাজহাগাম (টিভিকে) দলের সমাবেশ মানেই লোকে লোকারণ্য। দক্ষিণের সিনেমার অন্যরকম জনপ্রিয় নায়ক বিজয় থালাপাতি এই দলটি প্রতিষ্ঠা করেন। তিনি ২০২৬ সালের শুরুর দিকে অনুষ্ঠেয় রাজ্য নির্বাচনকে ঘিরে প্রচার শুরু করেছেন।

শনিবার এমনই এক প্রচার সমাবেশ ছিল তামিলনাড়ুর কারুর জেলায়। থালাপতি বিজয়ের জনসভায় অংশ নিতে কারুর-ইরোড মহাসড়কের ভেলুসামাইপুরামে হাজার হাজার মানুষ জড়ো হয়েছিলেন। তিনি বক্তব্য দেওয়ার সময় বিশৃঙ্খল পরিস্থিতি তৈরি হয়। এক পর্যায়ে তিনি বক্তৃতা বন্ধ করতে বাধ্য হন।

প্রত্যক্ষদর্শীরা জানান, রাত পৌনে আটটার দিকে বিপুল সংখ্যক লোক থালাপতি বিজয়কে একনজর দেখার জন্য মঞ্চের ব্যারিকেডের দিকে এগিয়ে যান। ওই সময় ঘটনার সূত্রপাত হয়। লোকজন হুড়োহুড়ি করে সামনে যাওয়ার সময় অনেকেই অচেতন হয়ে পড়েন।

পুলিশের একাধিক সূত্র জানিয়েছে, সমাবেশে ধারণার চেয়ে অনেক বেশি লোক সমাগম হয়। এতে ৩০ হাজারের মতো মানুষকে অংশ নেয়ার অনুমতি দেওয়া হয়েছিল। তবে, স্থানীয় বিভিন্ন সংবাদমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, প্রায় ৬০ হাজার মানুষ সেখানে জড়ো হয়েছিলেন।

কারুরের এই সভায় দুপুরের মধ্যেই পৌঁছনোর কথা ছিল অভিনেতা-রাজনীতিক বিজয়ের। প্রায় ছয় ঘণ্টা দেরিতে পৌঁছন তিনি। এতে বিপুল সংখ্যক লোকের সমাগম হয়ে যায়। একটি বাসের ছাদে উঠে ভাষণ দিচ্ছিলেন বিজয়। কয়েকজন অজ্ঞান হয়ে যাওয়ার খবর শুনে সেখান থেকে পানির বোতল ছুড়তে শুরু করেন বিজয়। আর সেই বোতল নেওয়ার জন্য হুড়োহুড়ি পড়ে যায় বলে অভিযোগ।

কারুরে রাজনৈতিক সমাবেশে পদ দলনের ঘটনায় শোক জানিয়েছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তামিলনাডুর মুখ্যমন্ত্রী এম. কে. স্টালিন নিহতদের পরিবারকে ১০ লাখ রুপি এবং আহতদের এক লাখ রুপি আর্থিক সহায়তা দেওয়ার ঘোষণা দিয়েছেন।

ঘটনার পরে এক্স হ্যান্ডলে শোকপ্রকাশ করে আগেই পোস্ট করেছিলেন বিজয়। এ বার তিনি মৃতদের পরিবার পিছু ২০ লক্ষ টাকা আর্থিক সাহায্যের ঘোষণা করেছেন। পাশাপাশি আহতদের চিকিৎসার জন্য দেওয়া হবে দুই লক্ষ টাকা, এ কথাও জানিয়েছেন তিনি।

পোস্টে বিজয় লেখেন, এই ক্ষতি অপরিসীম। যে যাই বলুক, আপনজন হারানোর যে যন্ত্রণা, তা অসহনীয়। কিন্তু আমি আপনাদের পরিবারের একজন সদস্য হিসেবে জানাচ্ছি, মৃতদের পরিবার পিছু ২০ লক্ষ টাকা আর্থিক সাহায্য আমরা দেবো। আহতদের চিকিৎসার জন্যও দুই লক্ষ টাকা দেয়া হবে। তবে যে ক্ষতি হয়েছে, তা কোনও দিন আর্থিক সাহায্য পূরণ হবে না। এই মুহূর্তে আপনাদের পরিবারের একজন সদস্য হিসেবে পাশে দাঁড়ানো প্রয়োজন বলে মনে করছি।

এর আগে দুর্ঘটনা নিয়ে এক্স হ্যান্ডলে পোস্ট করে তিনি লেখেন, আমার হৃদয় ভেঙে গেছে; আমি অসহ্য, অবর্ণনীয় যন্ত্রণা এবং দুঃখে কাতরাচ্ছি যা ভাষায় প্রকাশ করা সম্ভব নয়।

গত তিন দশকে তামিল সিনেমার অন্যতম জনপ্রিয় অভিনেতা বিজয় ২০২৪ সালে দল গঠনের পর থেকে বিপুল জনসমাগম ঘটিয়ে আসছেন। এটি প্রথমবার নয়, এর আগে গত বছর অক্টোবর মাসে দলের প্রথম সমাবেশে ৬ জনের মৃত্যুর খবর দিয়েছিল স্থানীয় সংবাদমাধ্যম। এবার নিহতের সংখ্যা দুই ঘর ছাড়িয়েছে।

এআরএস
বিয়ের সানাই বাজছিল ঠিকঠাক, কাজিও কবুল পড়িয়ে দিয়েছিলেন অত্যন্ত সৌহার্দ্যপূর্ণ পরিবেশে। কিন্তু আসল টুইস্টটা জমা ছিল দুপুরের খাবারের টেবিলের জন্য! পাতে খাসির মাংসের বদলে কেন মুরগির মাংস পরিবেশন করা...
ভারতের ছাত্র-যুবদের কর্মসংস্থান এবং শিক্ষা ব্যবস্থার সংস্কারের দাবি এবার এক অদ্ভুত ও নজিরবিহীন রূপ নিল দিল্লির বুকে। সপ্তাহজুড়ে খবরের শিরোনামে থাকার পর, আজ শনিবার ভারতের রাজধানী নয়াদিল্লির রাজপথে...
পশ্চিমবঙ্গের বিধানসভায় দুই-তৃতীয়াংশ সংখ্যাগরিষ্ঠতা নিয়ে একচ্ছত্র আধিপত্য বজায় রাখলেও বিজেপির শীর্ষ নেতৃত্বের আসল নজর এখন তৃণমূল কংগ্রেসের ৮০ সদস্যের বিধায়ক দলের অন্দরে তৈরি হওয়া তীব্র ফাটলের...
‘সবাই দুর্নীতিগ্রস্ত! চারদিকে শুধু ঘুষ আর অনিয়ম, আর সেই কারণেই আমি আজ আমার পরিবারের প্রায় সবাইকে হারালাম’; কান্না চেপে, তীব্র ক্ষোভে কাঁপতে কাঁপতে কথাগুলো বলছিলেন বিষ্ণু কান্ত গর্গ। গত বুধবার...
ফুটবল দর্শনের এক কঠিন ও স্নায়ুচাপের লড়াই শেষে আবারও ফুটবলের রাজসিংহাসনে বসলো স্পেন। ২০২৬ বিশ্বকাপ ফাইনালে নিয়ন্ত্রণ বনাম বিশৃঙ্খলার এক ধুন্ধুমার লড়াই প্রত্যক্ষ করলো ফুটবলবিশ্ব। যেখানে লুইস দে লা...
করোনাকালে রোগীদের নমুনা পরীক্ষা না করেই ভুয়া রিপোর্ট দেওয়া ও প্রতারণার দায়ে দেশজুড়ে আলোচিত রিজেন্ট গ্রুপ ও রিজেন্ট হাসপাতালের চেয়ারম্যান মো. সাহেদ ওরফে সাহেদ করিমকে আবারও গ্রেপ্তার করেছে পুলিশ।
মশা নিয়ন্ত্রণে এখন পর্যন্ত যেসব রাসায়নিক বা কেমিক্যাল ব্যবহার করা হচ্ছে, তা খুব একটা কার্যকর হচ্ছে না বলে মন্তব্য করেছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর।...
আমদানি-নির্ভর জ্বালানির মাধ্যমে বিদ্যুৎ উৎপাদন করে দেশকে দীর্ঘদিন ধরে অন্য দেশের ওপর পরনির্ভরশীল করে রাখা হয়েছিলো বলে মন্তব্য করেছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু।...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর