জেন-জি আন্দোলনে এবার মাদাগাস্কারে সরকারের পতন

আপডেট : ৩০ সেপ্টেম্বর ২০২৫, ০৫:১৪ পিএম

এবার তরুণ প্রজন্মের আন্দোলনে কাঁপলো আফ্রিকাও। জেন-জি আন্দোলনে উত্তাল পূর্ব আফ্রিকার দেশ মাদাগাস্কারে বিক্ষোভে প্রাণহানি ও সহিংসতার মধ্যেই দেশটির প্রেসিডেন্ট অ্যান্ড্রি রাজোয়েলিনা সরকার ভেঙে দেয়ার ঘোষণা দিয়েছেন। সোমবার (২৯ সেপ্টেম্বর) রাতে টেলিভিশনে জাতির উদ্দেশে দেয়া ভাষণে তিনি এ ঘোষণা দেন।

মাদাগাস্কারের প্রেসিডেন্ট বলেন, সরকারের ব্যর্থতার দায় আমি স্বীকার করছি। যদি আমার মন্ত্রিসভার কেউ দায়িত্ব পালন করতে ব্যর্থ হন, তাহলে আমি সেই দায় নিচ্ছি। আমি দুঃখিত।

এর আগে, বিদ্যুৎ ও পানির সংকটের কারণে ২৫ সেপ্টেম্বর মাদাগাস্কারে বিক্ষোভ শুরু হয়। মূলত তরুণরাই ‘জেন-জি’ ব্যানারে রাজধানী আন্তানানারিভোতে এই আন্দোলন শুরু করে। 
পরে তা দেশজুড়ে আটটি শহরে ছড়িয়ে পড়ে এবং সরকারের বিরুদ্ধে বিক্ষোভে রূপ নেয়। সরকারও বিক্ষোভ দমনে বল প্রয়োগ করে। এতে নিহত হয় কমপক্ষে ২২ জন ও আহত হয়েছেন শতাধিক।

পরিস্থিতি খারাপের দিতে যেতে থাকলে প্রথমে বিদ্যুৎ ও জ্বালানি বিষয়ক মন্ত্রীকে বরখাস্ত করেন প্রেসিডেন্ট। এতেও আন্দোলন থামেনি।

বরং বিক্ষোভকারীরা সরাসরি প্রেসিডেন্ট এবং তার পুরো সরকারকে পদত্যাগের আহ্বান জানান। শেষ পর্যন্ত বাধ্য হয়ে প্রধানমন্ত্রীকে বরখাস্ত এবং পুরো সরকার বাতিল ঘোষণা করেন প্রেসিডেন্ট।

উল্লেখ্য, ১৯৬০ সালে স্বাধীনতা লাভের পর থেকে পূর্ব আফ্রিকার দেশ মাদাগাস্কার একাধিক বিদ্রোহের কবলে পড়েছে, যার মধ্যে রয়েছে ২০০৯ সালে গণবিক্ষোভ যা প্রাক্তন রাষ্ট্রপতি মার্ক রাভালোমানানাকে পদত্যাগ। এরপর ক্ষমতায় আসেন রাজোয়েলিনা।

এআরএস
আফ্রিকার তেল সমৃদ্ধ দেশ নাইজেরিয়ার উত্তর-মধ্যাঞ্চলীয় নিজার রাজ্যে মসজিদে হামলা চালিয়ে নারী, শিশু ও বৃদ্ধসহ প্রায় ৬০০ জনকে অপহরণ করার পর তাঁদের জিম্মি অবস্থার একটি ভিডিও প্রকাশ করেছে একটি সশস্ত্র...
পশ্চিম আফ্রিকার দেশ গিনির রাজধানী কোনাক্রিতে আবর্জনার বিশাল পাহাড় ধসে কমপক্ষে ৩০ জনের মর্মান্তিক মৃত্যু হয়েছে। রাতভর তীব্র ও মুষলধারে বৃষ্টিপাতের পর রাজধানী কোনাক্রির গিবেসিয়া এলাকায় বর্জ্যের স্তূপ...
কলকাতার নিউ মার্কেট এলাকার মির্জা গালিব স্ট্রিটের হোটেলে গভীর রাতের সাম্প্রতিক অগ্নিকাণ্ড আবারও উস্কে দিয়েছে গত দুই দশকে কলকাতা শহরের একাধিক আগুনের বিভীষিকাময় স্মৃতি। দীর্ঘ বিশ বছরে শুধু কলকাতা...
পশ্চিমবঙ্গের রাজধানী কলকাতার ব্যস্ততম নিউ মার্কেট সংলগ্ন মির্জা গালিব স্ট্রিটের একটি হোটেলে গভীর রাতে এক ভয়াবহ আগুনের ঘটনায় শিশু ও বাংলাদেশিসহ অন্তত ৯ জনের মর্মান্তিক মৃত্যু হয়েছে। বুধবার রাত...
বিশ্বকাপ ফুটবলের মঞ্চে আলো ছড়ানো খেলোয়াড়দের ঘিরে বিশ্বজুড়ে সদ্য সমাপ্ত মধ্য বছরের ট্রান্সফার উইন্ডোতে রেকর্ড বাণিজ্য হয়েছে। ফুটবল সংস্থা ফিফা বৃহস্পতিবার জানিয়েছে, ২০২৬ সালের আন্তর্জাতিক এই...
প্রাকৃতিক আবহাওয়াগত প্রক্রিয়া হিসাবে পরিচিত 'এল নিনো'র প্রভাব বিশ্বজুড়ে দৃশ্যমান হতে শুরু করায় পৃথিবী চরম আবহাওয়ার এক বিপজ্জনক অঞ্চলে প্রবেশ করেছে বলে সতর্কবার্তা দিয়েছেন জাতিসংঘ মহাসচিব...
গভীর ভূরাজনৈতিক অস্থিরতা ও বৈশ্বিক উত্তেজনার মধ্যে যুক্তরাষ্ট্র এবং কানাডা থেকে শত শত কোটি ডলার সমমূল্যের স্বর্ণের রিজার্ভ যুক্তরাজ্যে সরিয়ে নিয়েছে নেদারল্যান্ডস। বুধবার ডাচ সেন্ট্রাল ব্যাংক...
সনাতন ধর্মাবলম্বীদের আরাধ্য ভগবান শ্রীকৃষ্ণের শুভ জন্মতিথি ও জন্মাষ্টমী শুক্রবার। ন্যায়নীতি, সত্য ও সুন্দরকে প্রতিষ্ঠা এবং দুষ্টের দমন করে মানবজাতির কল্যাণের লক্ষ্যে ভাদ্র মাসের কৃষ্ণপক্ষের এই...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর