ফেনীতে যাত্রীবাহী বাস উল্টে তিনজন নিহত, আহত আট

আপডেট : ০২ অক্টোবর ২০২৫, ০২:২৪ পিএম

ফেনীতে সুগন্ধা পরিবহনের একটি যাত্রীবাহী বাস উল্টে অন্তত তিনজন নিহত ও আটজন আহত হয়েছেন।

বৃহস্পতিবার (২ অক্টোবর) সকাল ১০টার দিকে ফেনী-নোয়াখালী মহাসড়কের দাগনভূঞার সিলোনিয়া বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত তিনজনের মধ্যে দুজনের পরিচয় পাওয়া গেছে। তারা হলেন- দাগনভূঞা উপজেলার খুঁশিপুর গ্রামের শহীদুল্লাহর স্ত্রী শামীম আরা বেগম, একই উপজেলার দক্ষিণ জায়লস্কর গ্রামের আবদুল মতিনের ছেলে মো. শ্রাবণ। 

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, ফেনী থেকে নোয়াখালীগামী সুগন্ধা পরিবহনের একটি বাস সকাল ১০টার দিকে সিলোনিয়া ব্রিজ এলাকায় অতিরিক্ত গতির কারণে নিয়ন্ত্রণ হারায়। বাসটি একাধিক ছোট পরিবহনকে ধাক্কা দিয়ে ব্রিজের রেলিংয়ের পাশে উল্টে যায়। এ সময় একই গন্তব্যে যাওয়া একটি পিকআপ পেছন থেকে বাসটিকে ধাক্কা দেয়। এতে বাসের যাত্রী ও পথচারীসহ অন্তত ১৩ জন আহত হন। 

পরে খবর পেয়ে হাইওয়ে পুলিশ ও ফায়ার সার্ভিস ঘটনাস্থলে গিয়ে উদ্ধার অভিযান চালায়। তবে পুলিশ ও ফায়ার সার্ভিস ঘটনাস্থলে পৌঁছার আগে আগে স্থানীয়রা আহতদের উদ্ধার করে। এসময় তাদের ফেনী জেনারেল হাসপাতালে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক তিনজনকে মৃত ঘোষণা করেন। 

মহিপাল হাইওয়ে থানার অফিসার্স ইনচার্জ হারুন উর রশিদ জানান, চালক বেপরোয়া গতিতে গাড়ি চালানোর কারণে এমন ঘটনা ঘটেছে। 

আরবিএস
ফরিদপুরের নগরকান্দায় যাত্রীবাহী বাস ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে অন্তত ১৫ জন আহত হয়েছেন। সংঘর্ষের তীব্রতায় যাত্রীবাহী বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে মহাসড়কের পাশে পুকুরে পড়ে যায় এবং ট্রাকটি সড়কের ওপর উল্টে যায়।
লক্ষ্মীপুরে একটি প্রাইভেটকার ও সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে স্কুলছাত্রসহ পাঁচজন গুরুতর আহত হয়েছেন। 
কিশোরগঞ্জের কটিয়াদীতে ভৈরব-কিশোরগঞ্জ আঞ্চলিক মহাসড়কে সিএনজিচালিত অটোরিকশা ও কাভার্ড ভ্যানের মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে শিশুসহ অটোরিকশার ৩ যাত্রী নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও তিনজন।
সিরাজগঞ্জ সদরের একটি আঞ্চলিক সড়কে ট্রাকের ধাক্কায় সিএনজিচালিত অটোরিকশার চালকসহ দুইজন নিহত হয়েছেন। এই দুর্ঘটনায় আরও একজন গুরুতর আহত হয়েছেন।
হিমালয় পর্বতমালায় ভয়াবহ হিমবাহ ধসের এক সপ্তাহ পেরিয়ে গেলেও চীন-নেপাল সীমান্তজুড়ে স্বজনহারা মানুষের হাহাকার আর উদ্ধার অভিযান অব্যাহত রয়েছে। নেপালে এখন পর্যন্ত ১,১১৪ জনের মরদেহ উদ্ধার করা...
ফরিদপুরের নগরকান্দায় যাত্রীবাহী বাস ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে অন্তত ১৫ জন আহত হয়েছেন। সংঘর্ষের তীব্রতায় যাত্রীবাহী বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে মহাসড়কের পাশে পুকুরে পড়ে যায় এবং ট্রাকটি সড়কের ওপর উল্টে যায়।
দক্ষিণ ইরানের সিরিক এলাকায় একটি বিয়ে বাড়িতে মার্কিন বিমান হামলার জবাবে মধ্যপ্রাচ্যে অবস্থিত যুক্তরাষ্ট্রের বিভিন্ন সামরিক ঘাঁটিতে ব্যাপক বিধ্বংসী ড্রোন ও ক্ষেপণাস্ত্র আক্রমণ চালিয়েছে ইরান।...
দেশের চলমান জ্বালানি সঙ্কট মোকাবিলা ও দেশীয় গ্যাস উৎপাদন বাড়াতে ১৫০টি নতুন কূপ খননের বিশাল পরিকল্পনা নিয়েছে সরকার। ইতিমধ্যে ৩০টি কূপের খননকাজ শেষ হয়েছে এবং আরও সাতটি কূপের খনন চলমান রয়েছে।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর