কলকাতায় বেশিরভাগ মণ্ডপের দেবী বিসর্জন হবে শুক্রবার

আপডেট : ০২ অক্টোবর ২০২৫, ০৪:৪৮ পিএম

পঞ্জিকা অনুযায়ী বৃহস্পতিবার বিজয়া দশমী। কলকাতায় দশমী পূজা শেষে মণ্ডপে মণ্ডপে দেবী দুর্গাকে সিঁদুর দেয়ার মাধ্যমে সিঁদুর খেলায় মেতেছেন সনাতন ধর্মের নারীরা। দেবীর চরণের সিঁদুর নিয়ে নিজেদের রাঙিয়ে তুলছেন তারা। বাগবাজার সর্বজনীন, শোভাবাজার রাজবাড়ি থেকে বেলুড় মঠ, সর্বত্র বিসর্জনের আচার চলছে। উমা বিদায়ের পালা এ বার। মন খারাপের বিজয়া। ঘরে ঘরে একটাই প্রার্থনা— আবার এসো মা।

শাস্ত্রমতে, স্বামীর মঙ্গল কামনায় দশমীর দিন নারীরা দেবী দুর্গার সিঁথিতে দেওয়া সিঁদুর নিজের সিঁথিতে লাগিয়ে আশীর্বাদ নেন। পান ও মিষ্টি নিয়ে দেবী দুর্গাকে সিঁদুর ছোঁয়ানোর পর একে অপরকে সিঁদুর লাগিয়ে দেন তারা। সিঁদুর খেলা শেষে শেষবারের মতো দেবীর আরাধনা করেন তারা।

পরে আরতি, শোভাযাত্রাসহ অন্যান্য আনুষ্ঠানিকতার মধ্য দিয়ে প্রতিমা বিসর্জন দেওয়া হবে। কিন্তু কলকাতার অধিকাংশ পূজামণ্ডপেই আজ দেবী বিসর্জন হচ্ছে না। দেবী দূর্গার বিদায় জানানো হবে শুক্রবার।

বিসর্জন সুষ্ঠুভাবে সম্পন্ন করতে তৎপর হয়েছে কলকাতা পুরসভা ও কলকাতা পুলিশ। ভারত বাংলাদেশের সীমান্ত নদী টাকির ইছামতীসহ বিসর্জনের সব জায়গায় জোরদার করা হয়েছে নিরাপত্তা ব্যবস্থা। পাঁচদিন ব্যাপী এই শারদ উৎসবের শেষ দিনে ভক্তদের মাঝে দেখা যায় বিদায়ের সুর।

একদিকে যেমন বিসর্জনের প্রস্তুতি চলছে, একই সঙ্গে কলকাতা, শহরতলি ও জেলার একাধিক বারোয়ারি পুজো প্যান্ডেলে ছাতা মাথায় দিয়ে ঠাকুর দেখাও চলছে। কারণ, দশমীর পুজো হয়ে গেলেও বহু জায়গায় প্রতিমা থাকবে দ্বাদশী পর্যন্ত।

এআরএস
পশ্চিমবঙ্গের কলকাতার নিউ মার্কেট এলাকার 'শিখা ইন' হোটেলে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় নিহত সাত বাংলাদেশি নাগরিকের মধ্যে ছয়জনের মরদেহ শনিবার স্বদেশে ফিরিয়ে আনা হচ্ছে। শুক্রবার রাতে কলকাতার পার্ক...
যেনতেন প্রকারে গ্রাহক টানাই লক্ষ্য। নিরাপত্তা ও সুরক্ষার দিকে বিন্দুমাত্র নজর নেই নিউমার্কেটের হোটেল গুলির। কলকাতায় কতটা নিরাপত্তা পান বাংলাদেশিরা, ভয়াবহ আগুনের ৯ জনের মৃত্যুর পর সেই প্রশ্ন আবারও...
কলকাতার পার্ক স্ট্রিট ও নিউ মার্কেট সংলগ্ন মির্জা গালিব স্ট্রিটের ‘শিখা ইন’ হোটেলে ভয়াবহ অগ্নিকাণ্ডে সাত জন বাংলাদেশি নাগরিকসহ মোট ৯ জনের মর্মান্তিক মৃত্যু হয়েছে। এই ঘটনায় হোটেলের নিরাপত্তা ও...
কলকাতার পার্কস্ট্রিট ও নিউ মার্কেট সংলগ্ন এলাকার হোটেলে ভয়াবহ আগুনে ৮ জন বাংলাদেশি নাগরিকসহ মোট ৯ জনের মর্মান্তিক মৃত্যুর ঘটনায় তীব্র রাজনৈতিক চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে। আগের ক্ষমতাসীন তৃণমূল কংগ্রেস...
ভারতের একটি নামসর্বস্ব প্রতিষ্ঠানের সঙ্গে সাড়ে সাত কোটি ইউরো বা প্রায় এক হাজার কোটি টাকার গোলাবারুদ চুক্তির বড়সড় কেলেঙ্কারিতে তোলপাড় শুরু হয়েছে বাল্টিক সাগরের তীরে অবস্থিত ছোট্ট দেশ এস্তোনিয়ায়।...
ধর্মের নামে কোনো বিভাজন চায় না বিএনপি সরকার বলে মন্তব্য করেছেন সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগ এবং রেলপথ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ হাবিব।
আর্সেনালের ব্রাজিলিয়ান তারকা উইঙ্গার গ্যাব্রিয়েল মার্টিনেলি প্রিমিয়ার লিগের পাঠ চুকিয়ে এবার পাড়ি জমালেন সৌদি প্রো লিগের হেভিওয়েট ক্লাব আল-হিলালে। নতুন মৌসুমে দল থেকে বাদ পড়ার নাটকিয়তার পর,...
চিকিৎসা ও অন্যান্য প্রয়োজনে কলকাতাগামী বাংলাদেশি নাগরিকদের দেশ ছাড়ার আগেই হোটেল বুকিং নিশ্চিত করার পরামর্শ দিয়েছে কলকাতায় অবস্থিত বাংলাদেশ উপহাইকমিশন।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর