নির্বাচন আসন্ন হতেই অস্থিরতায় কিছু উপদেষ্টা: পরওয়ার

আপডেট : ১১ অক্টোবর ২০২৫, ০৩:৫৫ পিএম

জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার বলেছেন, নির্বাচন আসন্ন হতেই কিছু উপদেষ্টার মধ্যে অস্থিরতা দেখা যাচ্ছে। তারা রাষ্ট্র যন্ত্রের গুরুত্বপূর্ণ স্থানে বসে থেকে কখনও কখনও একটি বিশেষ দলের চাপে নতি স্বীকার করছেন। ওই রাজনৈতিক দল প্রভাব খাটিয়ে তাদের কথা শুনতে বাধ্য করা হচ্ছে। 

শনিবার (১১ অক্টোবর) সকালে খুলনার পাইকগাছা সরকারি কলেজ মাঠে পাইকগাছা উপজেলা জামায়াতে ইসলামীর উদ্যোগে ছাত্র-যুব সমাবেশে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এসব কথা বলেন।

উপদেষ্টাদের উদ্দেশে তিনি বলেন, কোনো রাজনৈতিক দলের কথা না শুনে যা সত্য ও ন্যায় তার পক্ষে অবস্থান করুণ। 

এসময় জামায়াত সেক্রেটারি বলেন, তার দল সরকারের ওপর আস্থা ও বিশ্বাস রাখতে চায়। কারণ এই সরকার কোনো রাজনৈতিক দলের নয়। এই সরকারকে সহযোগিতা করতে জামায়াত যে ওয়াদা করেছিলো তা বহাল রেখেছে। 

সমাবেশে পাইকগাছা জামায়াতে ইসলামীর আমির মাওলানা সাইদুর রহমানের সভাপতিত্বে জেলা ও উপজেলা পর্যায়ের নেতারা বক্তব্য রাখেন।

একাত্তর/এসি
খুলনা নগরীর একটি মসজিদে ফজরের নামাজ চলাকালে দুই মুসল্লিকে গুলি করেছে সন্ত্রাসীরা। তাদের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য জরুরি ভিত্তিতে ঢাকায় পাঠানো হয়েছে।
খুলনার সিটি মেডিকেল কলেজ ও হাসপাতালে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।
বাগেরহাটের হজরত খানজাহান আলী (র.)-এর মাজার সংলগ্ন দিঘির আলোচিত কুমিরটিকে খুলনার বন্যপ্রাণী উদ্ধার ও পুনর্বাসন কেন্দ্রে নিয়ে আসা হয়েছে। 
গত মার্চ মাসে বাড়িতে ঢুকে গুলি করা হয়েছিল বাবা, মা, ভাই ও স্ত্রীকে। সেই ঘটনার আড়াই মাস পার হতে না হতেই এবার বাড়ি থেকে ডেকে নিয়ে কুপিয়ে হত্যা করা হয়েছে মো. রাশেদ কাজী নামের ওই যুবককে। পুলিশ বলছে,...
ভারতের একটি নামসর্বস্ব প্রতিষ্ঠানের সঙ্গে সাড়ে সাত কোটি ইউরো বা প্রায় এক হাজার কোটি টাকার গোলাবারুদ চুক্তির বড়সড় কেলেঙ্কারিতে তোলপাড় শুরু হয়েছে বাল্টিক সাগরের তীরে অবস্থিত ছোট্ট দেশ এস্তোনিয়ায়।...
ধর্মের নামে কোনো বিভাজন চায় না বিএনপি সরকার বলে মন্তব্য করেছেন সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগ এবং রেলপথ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ হাবিব।
আর্সেনালের ব্রাজিলিয়ান তারকা উইঙ্গার গ্যাব্রিয়েল মার্টিনেলি প্রিমিয়ার লিগের পাঠ চুকিয়ে এবার পাড়ি জমালেন সৌদি প্রো লিগের হেভিওয়েট ক্লাব আল-হিলালে। নতুন মৌসুমে দল থেকে বাদ পড়ার নাটকিয়তার পর,...
চিকিৎসা ও অন্যান্য প্রয়োজনে কলকাতাগামী বাংলাদেশি নাগরিকদের দেশ ছাড়ার আগেই হোটেল বুকিং নিশ্চিত করার পরামর্শ দিয়েছে কলকাতায় অবস্থিত বাংলাদেশ উপহাইকমিশন।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর