দেশে নানা অশনি সংকেত শুরু হয়ে গেছে: জয়নুল আবদিন

আপডেট : ১৯ অক্টোবর ২০২৫, ০১:৫৩ পিএম

নির্বাচন কমিশন যখন ডিসেম্বরের প্রথম সপ্তাহে নির্বাচনের তফসিল ঘোষণার কথা বলেছে তারপরই দেশে নানা অশনি সংকেত শুরু হয়ে গেছে বলে মন্তব্য করেছেন বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা জয়নুল আবেদীন ফারুক।

রোববার (১৯ অক্টোবর) সকালে জাতীয় প্রেসক্লাবের সামনে জাতীয়তাবাদী ওলামা দল আয়োজিত এক বিক্ষোভ সমাবেশে অংশ নিয়ে তিনি এসব কথা বলেন। 

জয়নুল আবেদীন ফারুক বলেন, দেশবিরোধী ষড়যন্ত্রের সাথে জড়িতরা বাংলাদেশের সুখ চান না। তারা আবারও ভারতের আশ্রয়ে দেশে অরাজকতা করতে চান। 

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের কার্গো ভিলেজসহ সাম্প্রতিক সময়ের অগ্নিকাণ্ডের ঘটনায় অপূরণীয় ক্ষতি হয়েছে বলেও মন্তব্য করেন তিনি। 

তিনি আরও বলেন, যেভাবে বিচারকার্য শুরু হয়েছে, কোনো ধরনের হস্তক্ষেপ ছাড়াই আদালতের মাধ্যমে ষড়যন্ত্রকারীদের বিচার নিশ্চিত হবে। 

এসময় কোরান-হাদিস অবমাননা ও ইসলাম বিরোধী কোনো কর্মকাণ্ড বিএনপি মেনে নেবে না বলেও জানান তিনি। 

সমাবেশে আরও উপস্থিত ছিলেন, বিএনপির ধর্ম বিষয়ক সম্পাদক রফিকুল ইসলাম জামালসহ ওলামা দলের নেতৃবৃন্দ। 

আরবিএস
বাংলাদেশে হিন্দু-মুসলিমের হাজার বছরের ধর্মীয় সম্প্রীতি বিনষ্টের অপচেষ্টা চালাচ্ছে একটি নির্দিষ্ট মহল এবং দেশের রাজনৈতিক পরিস্থিতিকে অস্থিতিশীল করতে নতুন করে তৎপরতা শুরু হয়েছে বলে অভিযোগ করেছেন...
আসন্ন শারদীয় দুর্গাপূজাকে কেন্দ্র করে পরাজিত শক্তি ও তাদের মদদদাতারা বিভিন্ন ধরনের নাশকতা চালানোর চেষ্টা করছে বলে অভিযোগ করেছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী। তিনি বলেছেন, এই অপশক্তি...
বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) শিক্ষার্থী আবরার ফাহাদের হত্যাকাণ্ড গোটা জাতিকে নাড়িয়ে দিয়েছিলো এবং সেই আন্দোলনের জাগরণেরই চূড়ান্ত পরিণতিতে চব্বিশের গণঅভ্যুত্থান অর্জিত হয়েছে বলে...
ভারতের মাটিতে বসে শেখ হাসিনার ষড়যন্ত এবং দেশে বিরোধী দলের আচরণের মধ্যে কোনো পার্থক্য নেই উল্লেখ করে তাদের মধ্যে গভীর যোগসাজশ রয়েছে বলে দাবি করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়। এ...
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ‘প্রতিবন্ধী ব্যক্তিদের জীবনযাত্রার মান উন্নয়নে সরকার তাদের ভাতা আরও বাড়ানোর উদ্যোগ নেবে। রাষ্ট্রের আর্থিক সক্ষমতা বিবেচনায় নিয়ে আগামীতে এ ভাতা বাড়ানো হবে, যাতে...
ম্যাচের শুরুটা হয়েছিল দারুণ এক ঝড় দিয়ে, কিন্তু শেষ পর্যন্ত সেই ঝড় এসে থামলো এক অচেনা ও করুণ ধ্বংসস্তূপে! ত্রিদেশীয় সিরিজে দুর্দান্ত বোলিং প্রদর্শনী দেখিয়ে বাংলাদেশকে এক কথায় উড়িয়ে দিয়েছে...
শারদীয় দুর্গোৎসবের আনন্দ মুহূর্তেই পরিণত হলো গভীর শোকে। ভারতের কলকাতার একটি জনপ্রিয় পূজামণ্ডপে অতিরিক্ত ভিড় ও বৃষ্টির জেরে সৃষ্ট পদদলনে ঘটনায় অন্তত ১৭ জনের মর্মান্তিক মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত...
কক্সবাজারের উখিয়ার ইনানী পাটোয়ারটেক সৈকতসংলগ্ন এলাকায় কাঠের তৈরি তিনতলা টুপটুপ রিসোর্ট অ্যান্ড রেস্তোরাঁয় সংঘটিত ভয়াবহ আগুনে ১০ জন পর্যটকের মর্মান্তিক মৃত্যুর ঘটনায় চাঞ্চল্যকর সব তথ্য সামনে এসেছে।...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর