ঢাকায় ছাত্রদল নেতাকে কুপিয়ে হত্যা

আপডেট : ১৯ অক্টোবর ২০২৫, ০৮:০৮ পিএম

রাজধানীর পুরান ঢাকায় জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে (জবি) এক শাখা ছাত্রদল নেতাকে কুপিয়ে হত্যা করা হয়েছে। পুলিশ বলছে, যেখান থেকে মরদেহ উদ্ধার করা হয়েছে, সেখানে তিনি টিউশনি করাতে গিয়েছিলেন।

রোববার (১৯ অক্টোবর) সন্ধ্যায় পুরান ঢাকার আরমানিটোলায় এই ঘটনা ঘটে।

নিহতের নাম জুবায়েদ রহমান। তিনি জবির ১৫তম ব্যাচের শিক্ষার্থী ও শাখা ছাত্রদলের আহবাক কমিটির সদস্য ছিলেন। এছাড়াও তিনি জবিস্থ কুমিল্লা জেলা ছাত্রকল্যাণ সমিতির সভাপতি ছিলেন।

বংশাল থানার অফিসার ইনচার্জ রফিকুল ইসলাম জানান, যেখানে টিউশনি করতে গিয়েছিলেন, সেখানেই তার মরদেহ উদ্ধার করা হয়েছে। হত্যার কারণ এখনও নিশ্চিত হওয়া যায়নি, আমরা তদন্ত করছি। 

একাত্তর/এসি
ঢাকায় পাওনা টাকাকে কেন্দ্র করে এক কনস্ট্রাকশন ঠিকাদারের হামলায় একই পরিবারের এক তরুণী নিহত, এক শিশু ও নারী গুরুতর আহত হয়েছেন। আহতদের ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতাল থেকে রাজধানীর আনোয়ার খান মডার্ন...
রাজধানীর মোহাম্মদপুরে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষে ইমন ওরফে ‘এলেক্স ইমন’ নামের এক যুবক নিহত হয়েছেন। পুলিশ বলছে, নিহত ইমন রায়েরবাজার এলাকার চিহ্নিত একটি কিশোর গ্যাংয়ের হোতা।
ছাত্রী বর্ষার পরিকল্পনাতেই জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) শিক্ষার্থী ও ছাত্রদল নেতা জোবায়েদকে হত্যা করা হয়েছে বলে জানিয়েছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)।
জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) ছাত্রদল নেতা জোবায়েদ হত্যায় জড়িতদের গ্রেপ্তারে মঙ্গলবার (২১ অক্টোবর) সকাল ১০টা পর্যন্ত আল্টিমেটাম দিয়েছে বিশ্ববিদ্যালয়টির শিক্ষক ও শিক্ষার্থীরা। তবে পুলিশ...
ভারতের একটি নামসর্বস্ব প্রতিষ্ঠানের সঙ্গে সাড়ে সাত কোটি ইউরো বা প্রায় এক হাজার কোটি টাকার গোলাবারুদ চুক্তির বড়সড় কেলেঙ্কারিতে তোলপাড় শুরু হয়েছে বাল্টিক সাগরের তীরে অবস্থিত ছোট্ট দেশ এস্তোনিয়ায়।...
ধর্মের নামে কোনো বিভাজন চায় না বিএনপি সরকার বলে মন্তব্য করেছেন সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগ এবং রেলপথ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ হাবিব।
আর্সেনালের ব্রাজিলিয়ান তারকা উইঙ্গার গ্যাব্রিয়েল মার্টিনেলি প্রিমিয়ার লিগের পাঠ চুকিয়ে এবার পাড়ি জমালেন সৌদি প্রো লিগের হেভিওয়েট ক্লাব আল-হিলালে। নতুন মৌসুমে দল থেকে বাদ পড়ার নাটকিয়তার পর,...
চিকিৎসা ও অন্যান্য প্রয়োজনে কলকাতাগামী বাংলাদেশি নাগরিকদের দেশ ছাড়ার আগেই হোটেল বুকিং নিশ্চিত করার পরামর্শ দিয়েছে কলকাতায় অবস্থিত বাংলাদেশ উপহাইকমিশন।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর