নির্বাচন নিয়ে আতঙ্কিত হওয়ার কিছু হয়নি: ইসি সচিব

আপডেট : ২৭ অক্টোবর ২০২৫, ১০:৩৮ এএম

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন নিয়ে এখন পর্যন্ত আতঙ্কিত বা দুশ্চিন্তাগ্রস্ত হওয়ার মতো কোনো পরিস্থিতি হয়নি বলে মন্তব্য করেছেন নির্বাচন কমিশনের (ইসি) সিনিয়র সচিব আখতার আহমেদ।

রাজধানীর আগারগাঁও নির্বাচন ভবনে নিজ কার্যালয়ের সামনে এক সংবাদ সম্মেলনে তিনি রোববার (২৬ অক্টোবর) সাংবাদিকদের এ কথা বলেন।

আখতার আহমেদ বলেন, ইসির পরিকল্পনা অনুযায়ী শতভাগ সম্পন্ন করতে হবে বিষয়টি এমন নয়। পরিস্থিতির প্রেক্ষাপটে কিছু কিছু জায়গায় সমন্বয় করতে হয়। কিছু কিছু বিষয় আগে করা হয়েছে, আর কিছু কিছু বিষয়ের জন্য অপেক্ষা করতে হয়েছে এবং কিছু কিছু বিষয়ে আরেকটু অপেক্ষা করতে হবে। সময় অনুযায়ী দিনক্ষণ মেপে কোনো কাজ করা সম্ভব নয়।

ইসি সচিব বলেন, ভোটকেন্দ্র চূড়ান্ত করা হয়েছে। রাজনৈতিক দল নিবন্ধনসহ চূড়ান্ত ভোটকেন্দ্রের তালিকা চলতি সপ্তাহের মধ্যে শেষ হবে। 

নতুন রাজনৈতিক দল নিবন্ধনের বিষয়ে তিনি বলেন, মাঠ থেকে দল নিবন্ধনের তথ্য আসছে, তা পর্যালোচনা চলছে। আমরা ইনশাল্লাহ এই সপ্তাহের ভিতরে করে দিব।

নির্বাচনের প্রস্তুতি সম্পর্কে এক প্রশ্নের জবাবে তিনি বলেন, আমরা যেভাবে আগাচ্ছি পরিকল্পনা অনুযায়ী, তো সবকিছু যে শতভাগ করা সম্ভব নয়। এটা আপনারাও জানেন আমরাও জানি। পরিস্থিতির প্রেক্ষাপটে কিছু কিছু জায়গায় এডজাস্টমেন্ট করতে হয়। কিছু কিছু বিষয় আমরা আগেই কমপ্লিট করেছি। কিছু কিছু বিষয়ে আমাদের অপেক্ষা করতে হয়েছে।

আর কিছু কিছু বিষয়ে আরেকটু হয়তো অপেক্ষা করতে হবে। এখন সবকিছুই মেপে মেপে সময় অনুযায়ী দিনক্ষণ তারিখ অনুযায়ী করা সম্ভব নয়। এই এডজাস্টমেন্ট আমাদের রাখতে হবে। এই ফ্লেক্সিবিলিটি তো আছে এখন পর্যন্ত আতঙ্কিত হওয়ার বা দুশ্চিন্তাগ্রস্ত হওয়ার মতন কোনো কারণ আমি দেখছি না। আমার মনে হয় না আপনারা হয়তো আরো ভালো জানেন আমাদের থেকে যে, আসলে কি আতঙ্কিত বা দুশ্চিন্তাগ্রস্ত হওয়ার মতন পরিস্থিতি হয়েছে। আমার বিশ্বাস হয়নি।

আরপিও সংশোধন বিষয়ে আপত্তি জানিয়ে বিএনপির চিঠি দেওয়া প্রসঙ্গে আখতার আহমেদ বলেন, আরপিও নিয়ে বিএনপি থেকে চিঠি দিয়েছে। কমিশন এ বিষয়ে সিদ্ধান্ত নেবে।

একাত্তর/আরএ
আগামী বছরের মে মাসের মধ্যে দেশের ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচন শেষ করার লক্ষ্য নির্ধারণ করেছে নির্বাচন কমিশন (ইসি)। মোট পাঁচ ধাপে আগামী ২৭ মে ২০২৭ সালের মধ্যে সব ইউনিয়ন পরিষদের ভোটগ্রহণ সম্পন্ন...
আগামী সোমবার (১২ অক্টোবর) ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনের বহুল প্রতীক্ষিত রোডম্যাপ ঘোষণা করবে নির্বাচন কমিশন (ইসি)। ওই দিন কমিশন বৈঠকে চূড়ান্ত করে রোডম্যাপ ঘোষণা করা হবে।
নির্বাচনে নারীদের অংশগ্রহণ কেবল সংখ্যায় নয়, বরং কার্যকর করা জরুরি বলে মন্তব্য করেছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দীন। তিনি বলেন, দেশের মানুষের সংস্কৃতি ও বিশ্বাসের কথা বিবেচনায়...
স্থানীয় সরকার নির্বাচনের চূড়ান্ত তারিখ এবং নির্বাচনে সেনাবাহিনী মোতায়েন করা হবে কি না—এ বিষয়ে পরিস্থিতি স্পষ্ট করেছে নির্বাচন কমিশন (ইসি)। কমিশন জানিয়েছে, স্থানীয় নির্বাচনের তারিখ এখনো চূড়ান্ত...
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ‘প্রতিবন্ধী ব্যক্তিদের জীবনযাত্রার মান উন্নয়নে সরকার তাদের ভাতা আরও বাড়ানোর উদ্যোগ নেবে। রাষ্ট্রের আর্থিক সক্ষমতা বিবেচনায় নিয়ে আগামীতে এ ভাতা বাড়ানো হবে, যাতে...
ম্যাচের শুরুটা হয়েছিল দারুণ এক ঝড় দিয়ে, কিন্তু শেষ পর্যন্ত সেই ঝড় এসে থামলো এক অচেনা ও করুণ ধ্বংসস্তূপে! ত্রিদেশীয় সিরিজে দুর্দান্ত বোলিং প্রদর্শনী দেখিয়ে বাংলাদেশকে এক কথায় উড়িয়ে দিয়েছে...
শারদীয় দুর্গোৎসবের আনন্দ মুহূর্তেই পরিণত হলো গভীর শোকে। ভারতের কলকাতার একটি জনপ্রিয় পূজামণ্ডপে অতিরিক্ত ভিড় ও বৃষ্টির জেরে সৃষ্ট পদদলনে ঘটনায় অন্তত ১৭ জনের মর্মান্তিক মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত...
কক্সবাজারের উখিয়ার ইনানী পাটোয়ারটেক সৈকতসংলগ্ন এলাকায় কাঠের তৈরি তিনতলা টুপটুপ রিসোর্ট অ্যান্ড রেস্তোরাঁয় সংঘটিত ভয়াবহ আগুনে ১০ জন পর্যটকের মর্মান্তিক মৃত্যুর ঘটনায় চাঞ্চল্যকর সব তথ্য সামনে এসেছে।...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর