উল্টো ঘুরছে স্বর্ণের চাকা, দাম আরও কমলো

আপডেট : ২৮ অক্টোবর ২০২৫, ০৯:৪০ পিএম

বাড়বাড়ন্ত স্বর্ণের বাজারের রেসের চাকা এবার উল্টো ঘুরছে। কয়েকদিন লাগাতার বৃদ্ধির পর এবার টানা কমতে শুরু করেছে ধাতুটির দাম। ২৪ ঘণ্টার ব্যবধানে দেশের বাজারে স্বর্ণের দাম আরও কমানো হয়েছে। সবচেয়ে ভালো মানের বা ২২ ক্যারেটের প্রতি ভরি (১১ দশমিক ৬৬৪ গ্রাম) স্বর্ণের দাম কমানো হয়েছে ১০ হাজার ৪৭৪ টাকা। এতে ২২ ক্যারেটের এক ভরি স্বর্ণের দাম হয়েছে এক লাখ ৯৩ হাজার ৮০৯ টাকা হয়েছে।

মঙ্গলবার (২৮ অক্টোবর) বাংলাদেশ জুয়েলার্স সমিতি (বাজুস) থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এই খবর জানানো হয়েছে। বাজুস জানায়, নতুন এই দাম কার্যকর হবে বুধবার (২৮ অক্টোবর) থেকে।

এর আগে ২৬ ও ২৭ অক্টোবর স্বর্ণের দাম কমার কথা জানায় বাজুস। তার আগে ২২ অক্টোবরও স্বর্ণের দাম কমানো হয়েছিলো।  তার আগে ১৯ অক্টোবর ২২ ক্যারেটের এক ভরি স্বর্ণের দাম উঠেছিলো দুই লাখ ১৭ হাজার ৩৮২ টাকায়। 

এদিকে, শুধু দেশের বাজারেই নয়, বিশ্ব বাজারেও কমেছে স্বর্ণের দাম। টানা কয়েকদিন অস্বাভাবিক বৃদ্ধির পর দাম কমা শুরু করে। সোমবার স্পট গোল্ডের দাম তিন শতাংশ এবং মঙ্গলবার এক শতাংশ কমেছে। এতে করে প্রতি আউন্স স্বর্ণের দাম দাঁড়িয়েছে তিন হাজার ৯৬৩ দশমিক ৫৩ ডলারে।

কমার পর স্বর্ণের দাম

  • ২২ ক্যারেটের প্রতি ভরিতে ১০ হাজার ৪৭৪ টাকা কমে নতুন দাম এক লাখ ৯৩ হাজার ৮০৯ টাকা। 
  • ২১ ক্যারেটের ভরিতে ৯ হাজার ৯৯৬ টাকা কমে নতুন দাম এক লাখ ৮৫ হাজার তিন টাকা।
  • ১৮ ক্যারেটের ভরিতে আট হাজার ৫৭৩ টাকা কমে নতুন দাম এক লাখ ৫৮ হাজার ৫৭২ টাকা। 
  • সনাতন পদ্ধতির ভরিতে সাত হাজার ৩১৪ টাকা কমে নতুন দাম এক লাখ ৩১ হাজার ৬২৮ টাকা নির্ধারণ করা হয়েছে।

রূপার দাম অপরিবর্তিত

  • ২২ ক্যারেটের এক ভরি রূপার দাম এক হাজার ২২৪ টাকা কমিয়ে চার হাজার ২৪৬ টাকা
  • ২১ ক্যারেটের এক ভরিতে এক হাজার ১৬৭ টাকা কমিয়ে চার হাজার ৪৭ টাকা
  • ১৮ ক্যারেটের এক ভরিতে ৯৯১ টাকা কমিয়ে তিন হাজার ৪৭৬ টাকা এবং 
  • সনাতন পদ্ধতির এক ভরি রূপার দাম ৭৫৮ টাকা কমিয়ে দুই হাজার ৬০১ টাকা নির্ধারণ করা হয়েছে।

 

একাত্তর/এসি
দেশের বাজারে স্বর্ণালঙ্কারের দাম কমানো হয়েছে। সবচেয়ে ভালো মানের বা ২২ ক্যারেটের প্রতি ভরি (১১ দশমিক ৬৬৪ গ্রাম) স্বর্ণালঙ্কারের দাম দুই হাজার ১৫৮ টাকা কমিয়ে এতে ভ্যাটসহ দুই লাখ ১৯ হাজার ৮০৮ টাকা...
টানা দুই দফা কমার পর এবার ভ্যাটসহ স্বর্ণালঙ্কারের দাম বাড়ানো হয়েছে। সবচেয়ে ভালো মানের বা ২২ ক্যারেটের প্রতি ভরি (১১ দশমিক ৬৬৪ গ্রাম) স্বর্ণালঙ্কারের দাম বাড়ানো হয়েছে দুেই হাজার ২১৬ টাকা। এতে...
দেশের বাজারে স্বর্ণালঙ্কারের দাম কমানো হয়েছে। সবচেয়ে ভালো মানের বা ২২ ক্যারেটের প্রতি ভরি (১১ দশমিক ৬৬৪ গ্রাম) স্বর্ণালঙ্কারের দাম কমানো হয়েছে তিন হাজার ২৬৬ টাকা। এতে ভ্যাটসহ ভালো মানের এক ভরি...
দেশের বাজারে স্বর্ণের দাম আবারও বাড়ানো হয়েছে। সবচেয়ে ভালো মানের বা ২২ ক্যারেটের প্রতি ভরি (১১ দশমিক ৬৬৪ গ্রাম) স্বর্ণের দাম একলাফে পাঁচ হাজার ৪৮২ টাকা বৃদ্ধি পেয়েছে। এর ফলে ভ্যাটসহ ভালো মানের এক...
ফ্যাসিবাদ বিরোধী যুগপৎ আন্দোলনে শরিক নেতাদের সঙ্গে রাষ্ট্রীয় অতিথি ভবনে শুভেচ্ছা বিনিময় করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
২০২৬ বিশ্বকাপ ফাইনালের পুরস্কার বিতরণী মঞ্চে ঘটে গেল বিশ্ব ক্রীড়াঙ্গনের অন্যতম এক নাটকীয় ও বিতর্কিত ঘটনা! স্পেনের কাছে অতিরিক্ত সময়ে ১-০ গোলে হেরে যখন মেডেল নেওয়ার জন্য একে একে মঞ্চে উঠছিলেন...
স্পেনের কাছে ১-০ গোলে বিশ্বকাপ ফাইনালে হেরে কেবল শিরোপাই হাতছাড়া করেনি আর্জেন্টিনা, বিশ্বমঞ্চে নিজেদের সম্মানও বিসর্জন দিয়েছে তারা! ম্যাচের পর স্প্যানিশ খেলোয়াড়দের ওপর শারীরিক আক্রমণ এবং ট্রফি...
শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান হত্যা মামলার পলাতক আসামি মেজর (অব.) মোজাফফর হোসেনের বিচার বিদ্যমান সেনা আইনেই পরিচালিত হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর