অন্ধ্রপ্রদেশে মোন্থার আঘাত, জ্যামাইকায় তাণ্ডবের পর কিউবার দিকে মেলিসা 

আপডেট : ২৯ অক্টোবর ২০২৫, ১১:০৪ এএম

ভারতের অন্ধ্রপ্রদেশ উপকূলে আঘাত হেনেছে প্রবল ঘূর্ণিঝড় মোন্থা। এর প্রভাবে একজনের মৃত্যুর খবর পাওয়া গেছে। প্রবল ঝড়-বৃষ্টি হচ্ছে রাজ্যজুড়ে। অন্যদিকে, ক্যারিবীয় দ্বীপরাষ্ট্র জ্যামাইকায় তাণ্ডব চালানোর পর খানিকটা দুর্বল হয়ে কিউবার দিকে যাচ্ছে ঘূর্ণিঝড় মেলিসা। জ্যামাইকাতেও ঝড়ের কারণে হতাহতের নিশ্চিত কোনো খবর পাওয়া যায়নি।  

ভারতের অন্ধ্রপ্রদেশ উপকূলে স্থানীয় সময় বুধবার রাত সাড়ে ১১টার দিকে আঘাত হানে ঘূর্ণিঝড় মোন্থা। এনডিটিভি জানিয়েছে, রাজ্যজুড়ে তীব্র বৃষ্টি, ঝড়ো হাওয়া ও জলোচ্ছ্বাসে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। পাশের ওড়িশা রাজ্যের ১৫ জেলায়ও জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে।

রাজ্য সরকারের হিসেবে, ঝড়ে ৩৮ হাজার হেক্টর কৃষিজমির ফসল এবং ১ লাখ ৩৮ হাজার হেক্টর উদ্যান ফসল সম্পূর্ণ ধ্বংস হয়েছে। ৭৬ হাজার মানুষকে নিরাপদ আশ্রয়ে সরিয়ে নেওয়া হয়েছে। এছাড়া, ২১৯টি মেডিকেল ক্যাম্প চালু করা হয়েছে এবং গবাদিপশুর জন্য ৮৬৫ টন খাদ্যসামগ্রী সংরক্ষিত রাখা হয়েছে।

স্থানীয় প্রশাসন জানিয়েছে, ঝড়টি ধীরে ধীরে দুর্বল হলেও উপকূলীয় অঞ্চলে বৃষ্টি ও জলোচ্ছ্বাসের আশঙ্কা থাকায় জনগণকে সতর্ক থাকার পরামর্শ দেওয়া হয়েছে।

অন্যদিকে, জ্যামাইকায় পাঁচ মাত্রার ঘূর্ণিঝড় হিসেবে আঘাত হেনে তাণ্ডব চালানোর পর ধীরে ধীরে দুর্বল হয়ে তিন মাত্রার ঘূর্ণিঝড় হিসেবে কিউবার দিকে যাচ্ছে মেলিসা। 
জ্যামাইকার রাজধানী কিংস্টনে সরাসরি আঘাতের কথা থাকলেও শেষ পর্যন্ত তা হয়নি বলে জানিয়েছে কর্তৃপক্ষ। ঘূর্ণিঝড়ের কেন্দ্র এরইমধ্যে পার হয়ে গেছে কিংসটন। তবে ঝড়ের প্রভাবে ব্যাপক ভূমিধস হয়েছে কোথাও কোথাও। 

এক নারী বলেন, খুব ভয় পাচ্ছিলাম। কিংস্টনে সরাসরি আঘাত হানার কথা ছিলো ঝড়টার। ঝড়টা এলে ভীষণ বিপদে পড়ে যেতাম। শেষ পর্যন্ত এটি ঘুরে গিয়ে গ্রামের দিক দিয়ে গেছে। তাই রক্ষা পেয়েছি।

দেশটির স্থানীয় সরকার মন্ত্রী জানিয়েছেন, ক্ষয়-ক্ষতির পরিমাণ নির্ধারণ এবং ত্রাণ কার্যক্রম শুরু করেছে সরকার। 

ঝড়ের পূর্বাভাস পেয়েই উপকূলীয় বাসিন্দাদের নিরাপদ আশ্রয়ে সরিয়ে নেয়ার নির্দেশ দিয়েছেন কিউবার প্রেসিডেন্ট মিগুয়েল দিয়েজ কানেল। 

তিনি বলেন, উপকূলবাসীর প্রতি আহ্বান, পরিস্থিতির গুরুত্ব বোঝার চেষ্টা করুন। নিরাপদ আশ্রয়ে সরে যান। ঝড়ের যে গতি প্রকৃতি, তাতে দুর্বল অবকাঠামোগুলো ভেঙে পড়তে পারে। কাজেই সময় নষ্ট না করে এখনই বেরিয়ে পড়ুন। আশ্রয়কেন্দ্রে চলে যান।

ঝড়টি এরইমধ্যে দুর্বল হয়ে তিন মাত্রার ঝড়ে পরিণত হয়েছে। তবে ঝড়ের প্রভাবে এরইমধ্যে কিউবার সান্তিয়াগোতে প্রবল বৃষ্টি শুরু হয়েছে। কোথাও কোথাও ভূমিধসের খবরও পাওয়া গেছে। 

আরবিএস
ভারতের অন্ধ্র প্রদেশের বিখ্যাত ধর্মীয় প্রতিষ্ঠান তিরুমালা তিরুপতি দেবস্থানমকে নাড়িয়ে দিয়েছে এক বিশাল কেলেঙ্কারি। ২০১৫ থেকে ২০২৫ সাল পর্যন্ত এক দশক ধরে চলা ৫৪ কোটি টাকার রেশম শাল কেলেঙ্কারির...
ঘূর্ণিঝড় ও ভারী বৃষ্টিপাতের কারণে সৃষ্ট বন্যায় ইন্দোনেশিয়া, শ্রীলঙ্কা, থাইল্যান্ড ও মালয়েশিয়ায় এক হাজার ২৫০ জনের বেশি মানুষের মৃত্যু হয়েছে। এখনও নিখোঁজ রয়েছেন শতাধিক।    
ভারতের দক্ষিণাঞ্চলীয় উপকূলে আঘাত হেনেছে বঙ্গোপসাগরে সৃষ্ট ঘূর্ণিঝড় ডিটওয়াহ। দেশটির তিন রাজ্যে জারি করা হয়েছে সর্বোচ্চ সতর্কতা।
পাঁচ মাত্রার ঘূর্ণিঝড় মেলিসার তাণ্ডবে ক্যারিবীয় অঞ্চলে অর্ধশতাধিক মানুষ প্রাণ হারিয়েছে। ঘূর্ণিঝড়ের কারণে জ্যামাইকায় এখনো বিদ্যুৎবিহীন অবস্থায় আছেন সাড়ে চার লাখেরও বেশি মানুষ। লণ্ডভন্ড হয়ে গেছে অনেক...
বিএনপি ফটোসেশনের রাজনীতি করে না। ফটো শো’র রাজনীতিও করে না বলে মন্তব্য করেছেন পানিসম্পদ মন্ত্রী ও বিএনপির যুগ্ম মহাসচিব মো. শহীদউদ্দীন চৌধুরী এ্যানি।
মাদারীপুর সদর উপজেলার পেয়ারপুর ইউনিয়নে একটি পরিত্যক্ত বাড়িতে হাতবোমা তৈরির সময় বিস্ফোরণে অন্তত চারজন আহত হয়েছেন। এ ঘটনায় সালাউদ্দিন গাজী নামে একজনকে আটক করেছে পুলিশ।
বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতি, সহাবস্থান ও পারস্পরিক শ্রদ্ধাবোধের দেশ উল্লেখ করে মৎস্য ও প্রাণিসম্পদ এবং কৃষিমন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদ বলেছেন, এ দেশে যারা বসবাস করেন তারা সবাই এবং সব ধর্মের...
ছয় দফা দাবিতে বাংলাদেশ জামায়াতে ইসলামীর নেতৃত্বাধীন ১১–দলীয় ঐক্যের লংমার্চে সরকারকে সহযোগিতা করার আহ্বান জানিয়েছেন জামায়াতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর