ফরিদপুরে মাত্র এক টাকা কেজিতে গরুর মাংস বিক্রি

আপডেট : ৩০ অক্টোবর ২০২৫, ০৯:৫৭ পিএম

ফরিদপুরে প্রতি কেজি গরুর মাংস মাত্র এক টাকায় বিক্রি করে আলোড়ন সৃষ্টি করেছেন মুফতি রায়হান জামিল। অসহায় ও নিম্ন আয়ের মানুষের জন্য এমন মানবিক উদ্যোগ নেয়া হয়েছে বলে জানিয়েছেন তিনি। 

বৃহস্পতিবার (৩০ অক্টোবর) দুপুর ৩টায় ফরিদপুরের ভাঙ্গা উপজেলায় বিভিন্ন স্থানে ঘুরে ঘুরে মাত্র এক টাকা কেজি দরে গরুর মাংস বিক্রি করেন রায়হান জামিল।

ফরিদপুর-৪ আসন থেকে সংসদ সদস্য পদপ্রার্থী জামিল জানান, এ কর্মসূচির আওতায় আপাতত ১০০ পরিবারের কাছে মাত্র এক টাকা কেজি দরে গরুর মাংস বিক্রি করা হয়। 

ফরিদপুরের ভাঙ্গা উপজেলার পুখুরিয়া এলাকা থেকে শুরু করে ভাঙ্গার বিভিন্ন স্থানে ঘুরে ঘুরে গরিব মানুষদের মাঝে এই মাংস বিতরণ করা হয়।

মুফতি রায়হান জামিল বলেন, গরুর মাংসের অতিরিক্ত দাম হওয়ার কারণে গরিব মানুষের জন্য কুরবানি ছাড়া অন্য সময়ে মাংস কিনে খাওয়া প্রায় অসম্ভব হয়ে গেছে। তাই আমি গরিব মানুষদের জন্য মাত্র এক টাকা কেজি দরে গরুর মাংস বিক্রি করছি। ইনশাআল্লাহ, ভবিষ্যতেও এ ধরনের উদ্যোগ অব্যাহত থাকবে।

তিনি আরও বলেন, আমরা সবসময় চেষ্টা করি সমাজের প্রান্তিক ও অসহায় মানুষের পাশে থাকতে। মানুষের ভালোবাসা ও দোয়াই আমাদের এগিয়ে যাওয়ার প্রেরণা।

তার এমন মানবিক উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন এলাকার মানুষ।

 

আরবিএস
ফরিদপুরের নগরকান্দায় যাত্রীবাহী বাস ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে অন্তত ১৫ জন আহত হয়েছেন। সংঘর্ষের তীব্রতায় যাত্রীবাহী বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে মহাসড়কের পাশে পুকুরে পড়ে যায় এবং ট্রাকটি সড়কের ওপর উল্টে যায়।
ফরিদপুরের ভাঙ্গায় বাসের চাপায় মোটরসাইকেলের দুই আরোহী নিহত হয়েছেন।
ফরিদপুরে চিকিৎসা দেওয়ার নামে নারী নির্যাতন ও যৌন নিপীড়নের দায়ে এক কবিরাজকে ১০ বছরের সশ্রম কারাদণ্ড দিয়েছে আদালত।
ফরিদপুর সদর ও ভাঙ্গা উপজেলায় আলাদা দুটি সড়ক দুর্ঘটনায় অন্তত ২৫ জন আহত হয়েছেন। গুঁড়ি গুঁড়ি বৃষ্টির মধ্যে নিয়ন্ত্রণ হারিয়ে দুটি যাত্রীবাহী বাসই সড়কের পাশের খাদ ও ডোবায় পড়ে গেলে এসব দুর্ঘটনা ঘটে।
কৌশলগতভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালী অতিক্রম করার সময় সৌদি আরবের জাতীয় নৌপরিবহন সংস্থা 'বাহরি'র মালিকানাধীন একটি তেলবাহী সুপারট্যাঙ্কারে ইরানি সামরিক বাহিনী হামলা চালিয়েছে। সোমবার রাতের...
যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যকার তীব্র সামরিক সংঘাতের উত্তপ্ত পরিস্থিতির মাঝেই চার বছরের মধ্যে প্রথমবার মধ্যপ্রাচ্য সফরে মিশর পৌঁছেছেন চীনের প্রেসিডেন্ট শি জিনপিং। বুধবার মিশরের রাজধানী কায়রোতে...
নিচ্ছক কোনো আনুষ্ঠিকতার নির্বাচন নয়, বরং তৃণমূল পর্যায়ে জনগণের অংশগ্রহণ ও জবাবদিহি নিশ্চিতে স্থানীয় সরকারব্যবস্থাকে শক্তিশালী করার প্রতিশ্রুতি দিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী...
মাত্র এক দশক আগে ২০১৫ সালের ৭.৮ মাত্রার ভয়াবহ ভূমিকম্পের পর আন্তর্জাতিক বিভিন্ন উদ্ধারকারী সংস্থা ত্রাণ সহায়তায় ও ক্ষতি মূল্যায়নে যে ড্রোন প্রথম নেপালে নিয়ে এসেছিল, বুধবার স্থানীয় নেপালি...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর