এনসিপি এককভাবে নির্বাচনের প্রস্তুতি নিচ্ছে: নাহিদ ইসলাম

আপডেট : ০২ নভেম্বর ২০২৫, ০২:৪৯ পিএম

গণভোটের দিন মুখ্য বিষয় না, জুলাই সনদের আদেশ জারি করাই মুখ্য উল্লেখ করে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহবায়ক নাহিদ ইসলাম বলেছেন, নভেম্বরের মধ্যেই জুলাই সনদের আদেশ জারি হওয়া উচিত। তিনি বলেন, জামায়াত নির্বাচন পেছাতে চায় আর বিএনপি সংস্কারকে পেছাতে চায়। এনসিপি এককভাবেই নির্বাচনের প্রস্তুতি নিচ্ছে। 

গণভোট আগে না পরে এ নিয়ে দ্বন্দ্বে জড়িয়েছে প্রধান দুইটি রাজনৈতিক দল। গণভোটের অযুহাত থেকে বেরিয়ে সংস্কার নিয়ে ভাবতে বলেছেন জাতীয় নাগরিক পার্টি এনসিপির আহবায়ক নাহিদ ইসলাম।

রোববার (২ নভেম্বর) সকালে রাজধানীর রূপায়ন টাওয়ারের নিজস্ব কার্যালয়ে চলমান রাজনৈতিক ইস্যুতে সংবাদ সম্মেলন করেন এনসিপি আহবায়ক। 

জামায়াত ও বিএনপিকে উদ্দেশ্য করে নাহিদ ইসলাম বলেন, একদল নির্বাচন পেছাতে চায় এবং আরেক দল সংস্কার।

তিনি আরও বলেন, সংস্কারের পক্ষে যারা তাদের নিয়ে এনসিপির জোট ভাবনা। আপাতত এককভাবে ৩০০ আসনের প্রার্থী তালিকা দেওয়ার প্রস্তুতি নিচ্ছে এনসিপি।  

জুলাই সনদ বাস্তবায়নের আদেশ অবশ্যই প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসকে জারি করতে হবে, এমন হুঁশিয়ারি উচ্চারণ করে তিনি বলেন, রাষ্ট্রপতি সাহাবুদ্দিন চুপ্পু যদি এই সনদে স্বাক্ষর করেন, তবে তা হবে সংস্কারের কফিনে পেরেক মারার শামিল। 

তিনি যোগ করেন, ২৭০ দিনের মধ্যে জুলাই সনদ সংবিধানে অন্তর্ভুক্ত করা নিয়ে কেউ আতঙ্কিত হলে বোঝা যাবে তারা ষড়যন্ত্রের পাঁয়তারা করছে। 

আরবিএস
জনগণ থেকে বিচ্ছিন্ন হয়ে সরকার দেশকে আবারও পেছনের দিকে নিয়ে যাওয়ার মিশনে নেমেছে এবং আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি না ঘটিয়ে দলীয়করণের কাজ করছে বলে অভিযোগ করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি)...
এক-এগারোর অগণতান্ত্রিক শাসনকালের কঠিন কারাবন্দিত্ব ও নির্যাতনের কষ্ট পেরিয়ে প্রতিকূল পথ অতিক্রম করেই আজ দলকে শক্তিশালী নেতৃত্বে পৌঁছে দিয়েছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান।  
জলবায়ু পরিবর্তনের ক্ষতিকর প্রভাব নিরসনে ব্যাপক হারে বৃক্ষরোপণের তাগিদ দিয়ে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, ছয় মাসে দেশব্যাপী আড়াই কোটি বৃক্ষরোপণের লক্ষ্যমাত্রা ধরা হলেও...
গঠনমূলক সমালোচনা ও মতপ্রকাশের স্বাধীনতাকে স্বাগত জানিয়ে আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী মো. আসাদুজ্জামান বলেছেন, বিএনপি সবসময় মধ্যমপন্থী রাজনীতির পথ ধরে এগিয়ে চলে। সমালোচনার আহবান জানিয়ে তিনি বলেন,...
ভারতের একটি নামসর্বস্ব প্রতিষ্ঠানের সঙ্গে সাড়ে সাত কোটি ইউরো বা প্রায় এক হাজার কোটি টাকার গোলাবারুদ চুক্তির বড়সড় কেলেঙ্কারিতে তোলপাড় শুরু হয়েছে বাল্টিক সাগরের তীরে অবস্থিত ছোট্ট দেশ এস্তোনিয়ায়।...
ধর্মের নামে কোনো বিভাজন চায় না বিএনপি সরকার বলে মন্তব্য করেছেন সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগ এবং রেলপথ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ হাবিব।
আর্সেনালের ব্রাজিলিয়ান তারকা উইঙ্গার গ্যাব্রিয়েল মার্টিনেলি প্রিমিয়ার লিগের পাঠ চুকিয়ে এবার পাড়ি জমালেন সৌদি প্রো লিগের হেভিওয়েট ক্লাব আল-হিলালে। নতুন মৌসুমে দল থেকে বাদ পড়ার নাটকিয়তার পর,...
চিকিৎসা ও অন্যান্য প্রয়োজনে কলকাতাগামী বাংলাদেশি নাগরিকদের দেশ ছাড়ার আগেই হোটেল বুকিং নিশ্চিত করার পরামর্শ দিয়েছে কলকাতায় অবস্থিত বাংলাদেশ উপহাইকমিশন।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর