জামায়াত ভারতীয় চর হিসেবে দেশকে করদ রাজ্যে পরিণত করতে চায়: বুলু

আপডেট : ০৭ নভেম্বর ২০২৫, ০৯:৩০ পিএম

প্রপোশনাল রিপ্রেজেন্টেশনের (পিআর) নামে জামায়াতে ইসলামী ভারতীয় চর হিসেবে বাংলাদেশে অস্থিতিশীলতা সৃষ্টি করে, অর্থনীতি ধ্বংস করে দেশকে করদ রাজ্যে পরিণত করতে চায় বলে মন্তব্য করেছেন বিএনপির ভাইস চেয়ারম্যান ও নোয়াখালী-৩ আসন থেকে বিএনপি মনোনীত প্রার্থী বরকত উল্লাহ বুলু। 

শুক্রবার বিকেলে বিকেলে নিজ নির্বাচনী এলাকা নোয়াখালীর বেগমগঞ্জ পাইট উচ্চ বিদ্যালয় মাঠে ঐতিহাসিক ৭ নভেম্বর উপলক্ষে আয়োজিত বর্ণাঢ্য র‌্যালী ও জনসভায় যোগ দিয়ে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।

এ সময় জামায়াতকে ইঙ্গিত করে বরকত উল্লাহ বুলু বলেন, আমাদের দেশের হাক্কানী আলেম, পীর মাশায়েখরা বলেছেন, যারা বেহেস্তের টিকিট দেন তারা শিরক ছাড়া আর কিছুই করছেন না। আল্লাহ ছাড়া আল্লাহ রাসুলও কোনোদিন বেহেস্তের টিকিট দিতে পারেন নাই। আজকে তাই যারা ইসলামের ঈমান আকিদার বিরুদ্ধে কথা বলছেন, মা বোনদের ধোঁকা দিতে চান তাদেরকে রুখে দিতে হবে। 

ওই গোষ্ঠী একাত্তর সালে পাক হানাদার বাহিনীর সাথে থেকে আমাদের দেশের মানুষকে হত্যা করেছে উল্লেখ করে তিনি বলেন, মা বোনদের পাক হানাদার বাহিনীর কাছে তুলে দিয়ে বলেছে, এটি নাকি গনিমতের মাল। এরা ইসলামের নামে বেনিয়াগিরি করছেন, ইসলামের নামে মানুষকে ধোঁকা দিচ্ছেন, ইসলামের নামে সন্ত্রাস করছেন, মানুষ হত্যা করছেন, মানুষ জবাই করছেন। এদের বিরুদ্ধে আমাদের রুখে দাঁড়াতে হবে।

ধানের শীষে ভোট চেয় তিনি বলেন, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের প্রতীক হচ্ছে ধানের শীষ, আমাদের প্রিয় নেত্রী বেগম খালেদার প্রতীক হচ্ছে ধানের শীষ, আজকে বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় নেতা, সবচেয়ে আধুনিক নেতা হচ্ছেন তারেক রহমান, আধুনিক বাংলাদেশ গড়ার নেতা হচ্ছেন তারেক রহমান। তার মাঝে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের প্রতিচ্ছবি আমরা দেখতে চায়। ধানের শীষে ভোট দিলে তারেক রহমান প্রধানমন্ত্রী হবেন, বেগম খালেদা জিয়া রাষ্ট্রপতি হবেন।

বেগমগঞ্জ উপজেলা বিএনপির আহবায়ক কামাক্ষা চন্দ্র দাসের সভাপতিত্বে জনসভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন বরকত উল্লাহ বুলুর সহধর্মিণী ও বিএনপি নেত্রী শামীমা বরকত লাকী, বেগমগঞ্জ উপজেলা বিএনপির সদস্যসচিব আবেদ, চৌমুহনী পৌরসভার বিএনপির আহবায়ক জহির উদ্দিন হারুন, সদস্য সচিব মো. মহসিনসহ আরও অনেকে। 

আরবিএস
মাদক, কিশোর অপরাধ ও স্মার্টফোনের অপব্যবহারের বিরুদ্ধে সচেতনতা তৈরিতে ব্যতিক্রমী কর্মসূচি পালন করেছেন নোয়াখালীর বেগমগঞ্জ সরকারি উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীরা।
বিএনপি সবসময় ঐক্যবদ্ধতার রাজনীতিতে বিশ্বাসী উল্লেখ করে সমাজকল্যাণ এবং মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রী অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন বলেছেন, বিএনপি কখনো একা চলার রাজনীতি করে না, বরং সকল শ্রেণি-পেশার...
নোয়াখালীর বেগমগঞ্জে দুর্বৃত্তদের এলোপাতাড়ি গুলিতে ইভেন্ট ম্যানেজমেন্টের এক ক্যামেরাম্যানসহ পাঁচজন গুলিবিদ্ধ হয়েছেন। তাদের মধ্যে একজনের অবস্থা গুরুতর হওয়ায় উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়েছে।
নোয়াখালী সদর উপজেলার আলোচিত তিনজনকে গুলি করে হত্যার ঘটনায় দায়ের করা ‘ট্রিপল মার্ডার’ মামলায় তিন আসামিকে মৃত্যুদণ্ড এবং তিনজনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত...
বিশ্বকাপ ফুটবলের মঞ্চে আলো ছড়ানো খেলোয়াড়দের ঘিরে বিশ্বজুড়ে সদ্য সমাপ্ত মধ্য বছরের ট্রান্সফার উইন্ডোতে রেকর্ড বাণিজ্য হয়েছে। ফুটবল সংস্থা ফিফা বৃহস্পতিবার জানিয়েছে, ২০২৬ সালের আন্তর্জাতিক এই...
প্রাকৃতিক আবহাওয়াগত প্রক্রিয়া হিসাবে পরিচিত 'এল নিনো'র প্রভাব বিশ্বজুড়ে দৃশ্যমান হতে শুরু করায় পৃথিবী চরম আবহাওয়ার এক বিপজ্জনক অঞ্চলে প্রবেশ করেছে বলে সতর্কবার্তা দিয়েছেন জাতিসংঘ মহাসচিব...
গভীর ভূরাজনৈতিক অস্থিরতা ও বৈশ্বিক উত্তেজনার মধ্যে যুক্তরাষ্ট্র এবং কানাডা থেকে শত শত কোটি ডলার সমমূল্যের স্বর্ণের রিজার্ভ যুক্তরাজ্যে সরিয়ে নিয়েছে নেদারল্যান্ডস। বুধবার ডাচ সেন্ট্রাল ব্যাংক...
সনাতন ধর্মাবলম্বীদের আরাধ্য ভগবান শ্রীকৃষ্ণের শুভ জন্মতিথি ও জন্মাষ্টমী শুক্রবার। ন্যায়নীতি, সত্য ও সুন্দরকে প্রতিষ্ঠা এবং দুষ্টের দমন করে মানবজাতির কল্যাণের লক্ষ্যে ভাদ্র মাসের কৃষ্ণপক্ষের এই...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর