এমএস ধোনিকে নিয়ে বড় খবর দিলো চেন্নাই সুপার কিংস

আপডেট : ০৮ নভেম্বর ২০২৫, ০৩:২০ পিএম

চেন্নাই সুপার কিংসের (সিএসকে) ভক্তদের জন্য এক বড় খবর এসেছে। দীর্ঘদিনের অবসরের গুঞ্জনের মধ্যে ক্লাবটি নিশ্চিত করেছে- কিংবদন্তি মহেন্দ্র সিং ধোনি আইপিএল-২০২৬ মৌসুমে খেলবেন। খবর ক্রিকবাজ ডটকমের।

৪৪ বছর বয়সী এই ক্রিকেটার ২০০৮ সাল থেকে সিএসকের প্রাণ। তিনি ২০২৬ সালে খেললে এটি হবে সিএসকের ১৯তম মৌসুমের মধ্যে ধোনির ১৭তম।

সিএসকের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) কাসি বিশ্বনাথন এই তথ্য জানিয়েছেন। 

বিশ্বনাথান বলেছেন, এমএস আমাদের বলেছেন যে তিনি পরবর্তী মৌসুমের জন্য থাকবেন। এই ঘোষণা এসেছে আইপিএল ২০২৫-এর হতাশাজনক সমাপ্তির পর, যেখানে সিএসকে টেবিলের শেষ স্থানে থেমে গিয়েছিলো। রতুরাজ গাইকোয়াডের অনুপস্থিতিতে ধোনি নেতৃত্বের দায়িত্ব নিয়েছিলেন।

সিএসকের জন্য ২৪৮ ম্যাচ খেলে ধোনি চার হাজার ৮৬৫ রান করেছেন এবং দলকে পাঁচটি আইপিএল শিরোপা (২০১০, ২০১১, ২০১৮, ২০২১, ২০২৩) এনে দিয়েছেন। 

প্রতি মৌসুমের আগে তার ভবিষ্যৎ নিয়ে গুঞ্জন চলতো, কিন্তু এই নিশ্চয়তা ইঙ্গিত দেয়- তিনি আরও একটি শক্তিশালী সমাপ্তির লক্ষে এগিয়ে যাচ্ছেন—হয়তো একটি রূপকথার মতো উজ্জ্বল বিদায়।

সিএসকে সূত্র বলছে, ধোনি ২০২৬-এর জন্য কৌশল নির্ধারণে সক্রিয়ভাবে যুক্ত, যার মধ্যে রয়েছে বিশ্বনাথন, গাইকোয়াড এবং কোচ স্টিফেন ফ্লেমিংয়ের সঙ্গে আলোচনা। একটি গুরুত্বপূর্ণ দলীয় সভা নির্ধারিত হয়েছে ১০-১১ নভেম্বর, যা আইপিএল রিটেনশনের শেষ তারিখ ১৫ নভেম্বরের ঠিক আগে।

গুঞ্জন রয়েছে, রাজস্থান রয়্যালসের সঙ্গে সম্ভাব্য একটি বড় ট্রেড নিয়েও কথা চলছে, সম্ভবত একজন মূল খোলোয়াড়েরর বিনিময়ে উইকেটকিপার ব্যাটার সঞ্জু স্যামসনকে আনা হতে পারে। আরআর মালিক মনোজ বড়াল একাধিক দলের সঙ্গে আলোচনা চালিয়ে যাচ্ছেন এবং শিগগিরই আরও বিস্তারিত জানা যেতে পারে।

এদিকে ধোনির ফেরা নিয়ে অফ-সিজনের উত্তেজনার মধ্যে এই ঘোষণা ইতিমধ্যে হলুদ শিবিরে উল্লাসের সৃষ্টি করেছে। 

একাত্তর/এসি
দলীয় ট্রফি জিততে না পারার আক্ষেপ হয়তো থাকবে, কিন্তু ব্যক্তিগত নৈপুণ্যে এবারের আইপিএলে সব আলো একাই কেড়ে নিয়েছেন ‘বিষ্ময় বালক’ বৈভব সূর্যবংশী। তাঁর দল রাজস্থান রয়্যালস ফাইনালে উঠতে ব্যর্থ হলেও, ১৫...
গত বছর দীর্ঘ ১৮ বছরের অপেক্ষার অবসান ঘটিয়ে অধরা আইপিএল ট্রফি ছুঁয়েছিল রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। আর এবার তারা প্রমাণ করল যে সেই সাফল্য কোনো ফ্লুক ছিল না। আহমেদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়ামে...
ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের মেগা ফাইনালে রাতে আহমেদাবাদের নরেন্দ্র মোদী স্টেডিয়ামে মুখোমুখি হচ্ছে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু এবং গুজরাট টাইটান্স। দুই দলের সামনেই দ্বিতীয়বারের...
মেগা ফাইনালের মহাযুদ্ধের মঞ্চ এবার পুরোপুরি প্রস্তুত! ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের মহা-লড়াইতে রাতে আহমেদাবাদের নরেন্দ্র মোদী স্টেডিয়ামে মুখোমুখি হতে যাচ্ছে আসর সেরা দুই দল, ডিফেন্ডিং চ্যাম্পিয়ন রয়্যাল...
প্রধানমন্ত্রীর পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবিরের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন আন্তর্জাতিক শ্রম সংস্থার (আইএলও) মহাপরিচালক গিলবার্ট এফ. হোংবো।
ফুটবল বিশ্বকাপ মানেই বিশ্বজুড়ে কোটি ভক্তের অন্যরকম উন্মাদনা। প্রিয় দলের প্রতি ভালোবাসা প্রকাশে কেউ বানান বিশাল পতাকা, কেউ রাঙিয়ে তোলেন নিজের বাড়ি, আবার কেউ সাজান গাড়ি।
মেটলাইফ স্টেডিয়ামের সবুজ ঘাস রাত ১টায় সাক্ষী হতে চলেছে ফুটবল ইতিহাসের অন্যতম সেরা এক মহাকাব্যিক থ্রিলারের। ইতিহাসের প্রথমবারের মতো বিশ্বকাপের ফাইনালে মুখোমুখি হচ্ছে বর্তমান ইউরোপ সেরা স্পেন এবং...
জিম্বাবুয়ে সফরে একমাত্র টেস্ট ও তিন ম্যাচের ওয়ানডে সিরিজে পরাজয়ের পর টি-টোয়েন্টি সিরিজের শুরুটাও ভালো হয়নি বাংলাদেশের। তবে ঘুরে দাঁড়িয়ে শেষ দুই ম্যাচ জিতে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ নিজেদের করে...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর