ঢাকায় ৬৫ শতাংশ শিশুর রক্তে মিললো বিপজ্জনক সিসা: জরিপ

আপডেট : ১৬ নভেম্বর ২০২৫, ০১:২৬ পিএম

দেশের ১২ থেকে ৫৯ মাস বয়সি ৩৮ শতাংশ শিশুর রক্তে বিপজ্জনক হারে সিসা পাওয়া গেছে। যার মধ্যে শুধু ঢাকায় শিশুদের রক্তে মিলেছে ৬৫ শতাংশ সিসা।

রোববার (১৬ নভেম্বর) মাল্টিপল ইন্ডিকেটর ক্লাস্টার সার্ভে (এমআইসিএস) ২০২৫ প্রকাশ করে বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো (বিবিএস) ও ইউনিসেফ।

জরিপের ফলাফলে দেখা যায়, দেশে ১২ থেকে ৫৯ মাস বয়সি শিশুদের ৩৮ শতাংশের এবং অন্তঃসত্ত্বা নারীদের প্রায় আট শতাংশের রক্তে সিসার উপস্থিতির মাত্রা নিরাপদ সীমার চেয়ে বেশি।

জরিপে বলা হয়, সিসা দূষণ শিশুদের মস্তিষ্ক বিকাশে হুমকি তৈরি করে এবং এর প্রভাব সব আর্থ-সামাজিক শ্রেণির ওপরই পড়ে।

জরিপে দেখা যায়, আক্রান্ত শিশুদের অর্ধেকের বেশি ধনী এবং ৩০ শতাংশ দরিদ্র জনগোষ্ঠীর।

এছাড়া এ জরিপে অপুষ্টি বৃদ্ধির বিষয়টি স্পষ্টভাবে উঠে এসেছে। এতে দেখা যায়, ২০১৯ সালে কম ওজনের শিশু ছিলো ৯ দশমিক ৮ শতাংশ, যা ২০২৫ সালে ১২ দশমিক ৯ শতাংশে পৌঁছেছে।

মায়েদের অ্যানিমিয়া বা রক্তস্বল্পতা এখন অত্যন্ত উচ্চহারে লক্ষণীয়। যা প্রায় ৫২ দশমিক ৮ শতাংশ। এই ফলাফলগুলো মাতৃ ও শিশু পুষ্টি, সঠিক স্তন্যপান এবং স্বাস্থ্যসেবা সম্প্রসারণের প্রয়োজনীয়তাকে তুলে ধরে।

একাত্তর/আরএ
গত এক দশকে দেশে শিশু শ্রমিকের হার বাড়লেও ঝুঁকিপূর্ণ কাজে তাদের অংশগ্রহণ কমেছে বলে একটি জরিপে উঠে এসেছে।জাতীয় শিশুশ্রম জরিপ ২০২২ এর তথ্য বলছে, ২০১৩ সালে দেশের শিশু শ্রমিক ছিল ১৭ লাখের কিছু কম। ১০...
সনাতন ধর্মাবলম্বীদের আরাধ্য ভগবান শ্রীকৃষ্ণের শুভ জন্মতিথি ও জন্মাষ্টমী শুক্রবার। ন্যায়নীতি, সত্য ও সুন্দরকে প্রতিষ্ঠা এবং দুষ্টের দমন করে মানবজাতির কল্যাণের লক্ষ্যে ভাদ্র মাসের কৃষ্ণপক্ষের এই...
বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) বাতিল হওয়ার কারণে খেলোয়াড়দের আয়ের সুযোগ কমে যাওয়ার বিষয়টি বিবেচনায় নিয়ে ঘরোয়া ক্রিকেটের ম্যাচ ফি দ্বিগুণ করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)-এর পরিবর্তে ‘স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন’ (এসআরবি) নামে পুলিশের একটি নতুন বিশেষায়িত ইউনিট গঠনের লক্ষ্যে জাতীয় সংসদে একটি বিল উত্থাপন করা হয়েছে।
২০৩৪ সালের মধ্যে বাংলাদেশকে ট্রিলিয়ন ডলারের অর্থনীতিতে পরিণত করার লক্ষ্যকে কোনো স্লোগান নয়, বরং একটি সুনির্দিষ্ট পরিকল্পনা হিসেবে উল্লেখ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর