বেঙ্গালুরুর এক কনসার্টে একনের প্যান্ট ধরে টানাটানি!

আপডেট : ১৬ নভেম্বর ২০২৫, ০৯:২৫ পিএম

জনপ্রিয় সেনেগালিজ-আমেরিকান গায়ক একন বর্তমানে তার ভারত সফরের শেষ ধাপে মুম্বাইতে পারফর্ম করার জন্য প্রস্তুতি নিচ্ছেন। দিল্লি, বেঙ্গালুরু, মুম্বাই জুড়ে তাঁর ভক্তদের উন্মাদনা তুঙ্গে উঠলেও, গেলো ১৪ নভেম্বর বেঙ্গালুরু কনসার্টের একটি ভাইরাল ভিডিও নেট দুনিয়ায় তীব্র বিতর্কের জন্ম দিয়েছে।

ইন্সটাগ্রামে ছড়িয়ে পড়া একটি ভিডিও ক্লিপে দেখা যায়, ভিআইপি সেকশনের কাছাকাছি এসে একন তার বিখ্যাত গান ‘সেক্সি বীচ’ পরিবেশন করছেন এবং এক পর্যায়ে মঞ্চের সামনে গিয়ে ভক্তদের সঙ্গে সরাসরি যোগাযোগ স্থাপন করার চেষ্টা করছেন। 

ঠিক তখনই সামনের সারিতে থাকা বেশ কয়েকজন দর্শক তাঁকে ধরে টানাটানি শুরু করেন এবং বারবার তাঁর ট্রাউজার ধরে নিচে টানার চেষ্টা করেন। পরিস্থিতি এতটাই বিব্রতকর হয়ে ওঠে যে একনকে পারফর্ম্যান্সের মাঝেই বারবার নিজের পোশাক ঠিক করতে দেখা যায়।

এই ন্যক্কারজনক পরিস্থিতিতেও একন নিজের শান্ত রাখেন এবং গান চালিয়ে যান, যা দেখে নেটিজেনরা হতবাক। ভিডিওটি দ্রুত সামাজিক মাধ্যমে ভাইরাল হয় এবং ভক্তদের অশালীন আচরণ নিয়ে সমালোচনার ঝড় ওঠে। দর্শকদের আচরণকে অত্যন্ত অসম্মানজনক এবং অগ্রহণযোগ্য বলে মন্তব্য করেছেন।

এক নেটিজেন করেছেন, এটা খুবই দুঃখজনক। আন্তর্জাতিক মানের একজন শিল্পী তাদের জন্য পারফর্ম করতে এসেছেন, আর তারা সরাসরি মঞ্চে তাকে হয়রানি করছে। অন্য একজন লেখেন, ভাই এটা কী হচ্ছে? এটা চরম অসভ্যতা!

অনেক অনুরাগীই ক্ষোভ প্রকাশ করে বলেছেন, কিছু লোক এই কুৎসিত আচরণকেও শিল্পীর প্রতি 'অতিরিক্ত ভালোবাসা' বলে দাবি করে ঘটনার গুরুত্ব কমিয়ে দিতে চাইছে। সবচেয়ে বেশি দৃষ্টি আকর্ষণ করা মন্তব্যটি ছিলো এমন- এত লোক হাসছে আর বলছে এটা নাকি শিল্পীর প্রতি 'ভালোবাসা'। পৃথিবী যে কারণে ভারতকে অন্য চোখে দেখে, তা আর বলার অপেক্ষা রাখে না। লজ্জা!

‘রাইট নাউ’, ‘লোনলি’, ‘স্মাক দ্যাট’ এবং বলিউডের ব্লকবাস্টার হিট 'ছম্মক চল্লো'-র জন্য বিশ্বজুড়ে পরিচিত একন ভারতেও ভীষণ জনপ্রিয় এবং লাখো কোটি ভক্তকূলও রয়েছে। এই ঘটনা ভারতীয় কনসার্টে দশর্ক আচরণের মান নিয়ে আবারও প্রশ্ন তুলেছে এবং বহু পুরোনো ভক্তকে গভীরভাবে হতাশ করেছে।

একাত্তর/এসি
দক্ষিণ কোরিয়ার জনপ্রিয় ব্যান্ড বিটিএস তাদের নতুন অ্যালবাম ‘অরিরাং’ প্রকাশের পরপরই বিশ্ব সফরে বেরিয়েছে, আর যেখানেই তারা পা রাখছে, সেখানেই তৈরি হচ্ছে এক অভাবনীয় উন্মাদনা। সম্প্রতি মেক্সিকো সিটিতে...
২০২৪ সালের আগস্টে অষ্ট্রিয়ার ভিয়েনায় মার্কিন পপ তারকা টেলর সুইফটের কনসার্টে জিহাদি হামলার পরিকল্পনার কথা স্বীকার করেছেন ২১ বছর বয়সী এক অস্ট্রিয়ান যুবক। বেরান এ নামে পরিচিত এই অভিযুক্ত আদালতে...
এক বিরল রোগের সঙ্গে দীর্ঘদিনের শারীরিক লড়াই আর পর্দার আড়ালে থাকা দিনগুলোর অবসান ঘটিয়ে, অবশেষে এক রাজকীয় প্রত্যাবর্তন করছেন পশ্চিমা সুরের সম্রাজ্ঞী সেলিন ডিওন। বিরল স্নায়বিক রোগ ‘স্টিফ পারসন...
‘রঞ্জনা আমি আর আসব না’, রঞ্জনাকে নিরাশ করলেও এপার বাংলার শ্রোতাদের কাছে বারবার ফিরে আসেন সংগীত শিল্পী অঞ্জন দত্ত। বহু গুণের অধিকারী এই মানুষটি একাধারে অভিনেতা, চলচ্চিত্র পরিচালক, সুরকার, গীতিকার...
নিউ ইয়র্কের মেটলাইফ স্টেডিয়ামে বিশ্ব ফুটবলের সবচেয়ে বড় ট্রফিটি উঁচিয়ে ধরার ২৪ ঘণ্টাও পার হয়নি, এর মধ্যেই বিজয়ী বীরের বেশে স্পেনের মাটিতে পা রেখেছে লাল-হলুদ ব্রিগেড! পরিষ্কার নীল আকাশের নিচে...
প্রধানমন্ত্রীর সহকারী (রাজনৈতিক) পদে সচিব পদমর্যাদায় চুক্তিভিত্তিক নিয়োগ পেয়েছেন মো. রাশেদ খাঁন। 
নিউ জার্সির মেটলাইফ স্টেডিয়ামের সেই মহাকাব্যিক লড়াইয়ে অতিরিক্ত সময়ের দ্বিতীয় অর্ধে ১০ জনের দল নিয়ে শেষ পর্যন্ত ভেঙে পড়েছিল আর্জেন্টিনার প্রতিরোধ। ১০৬ মিনিটে ফেরান তোরেসের এক নিখুঁত লক্ষ্যভেদে ২০২৬...
গণতন্ত্র রক্ষায় এবং জুলাই সনদকে বাস্তবরূপ দিতে রাজনৈতিক দলগুলোর মধ্যে ন্যূনতম ঐক্য থাকা জরুরি বলে মনে করেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা ও বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর