খেলাপি ঋণ অবলোপনে সময়সীমার বাধা তুলে নিলো বাংলাদেশ ব্যাংক

আপডেট : ১৯ নভেম্বর ২০২৫, ০৩:৩৫ পিএম

খেলাপি ঋণ অবলোপনের সময়সীমার বাধা তুলে দিয়েছে বাংলাদেশ ব্যাংক। নতুন নির্দেশনা অনুযায়ী, কোনো ঋণ মন্দ বা ক্ষতিজনক হিসেবে শ্রেণিকৃত হলে অবিলম্বে তা অবলোপন করা যাবে।

গত সোমবার (১৭ নভেম্বর) এ সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করে কেন্দ্রীয় ব্যাংক।

বাংলাদেশ ব্যাংক জানিয়েছে, যেসব পুরনো শ্রেণিকৃত ঋণ বহুদিন ধরে ঝুলে আছে সেগুলো অবলোপনে অগ্রাধিকার দিতে হবে। তবে কমপক্ষে ১০ কর্মদিবস আগে সংশ্লিষ্ট ঋণগ্রহীতাকে নোটিশ দিয়ে বিষয়টি জানাতে হবে।

এতে ব্যাংকগুলোর আর্থিক হিসাব আরো বাস্তবসম্মত হবে এবং দীর্ঘমেয়াদি ঝুঁকি ব্যবস্থাপনায় স্বচ্ছতা বাড়বে বলে মনে করছে নিয়ন্ত্রক সংস্থা।

নতুন নির্দেশনার মাধ্যমে পুরোনো শর্ত—অর্থাৎ কোনো ঋণকে টানা দুই বছর মন্দ বা ক্ষতিজনক মানে থাকতে হবে, তবেই তা অবলোপন করা যাবে—এই বাধ্যবাধকতা বাতিল করা হয়েছে।

বাংলাদেশ ব্যাংক জানিয়েছে, নতুন নির্দেশনা জারি হওয়ার সঙ্গে সঙ্গেই তা কার্যকর হয়েছে।

একাত্তর/আরএ
বাংলাদেশের নিম্ন ও মধ্যম আয়ের মানুষের জন্য সাশ্রয়ী ও দুর্যোগসহনশীল আবাসন ঋণের সুযোগ বাড়াতে ১০ কোটি ডলার ঋণ অনুমোদন করেছে এশীয় উন্নয়ন ব্যাংক (এডিবি)।
খেলাপি ঋণ আদায়ের কার্যক্রম ত্বরান্বিত করা এবং আদালতে বিচারাধীন ঋণসংক্রান্ত মামলার সংখ্যা কমাতে বিকল্প বিরোধ নিষ্পত্তি (অল্টারনেটিভ ডিসপিউট রেজল্যুশন-এডিআর) কার্যক্রম পরিচালনার জন্য মধ্যস্থতাকারী...
ব্যাংকিং খাতে অনিয়ম ও দুর্নীতির কারণে সৃষ্ট খেলাপি ঋণের অর্থ অবৈধভাবে বিদেশে পাচারের ঘটনায় ক্ষতিগ্রস্ত প্রায় ৩০টি ব্যাংক ঋণের অর্থ পুনরুদ্ধারে উদ্যোগ গ্রহণ করেছে বলে জানিয়েছেন অর্থমন্ত্রী আমির খসরু...
ক্ষতিগ্রস্ত ঋণগ্রহীতা প্রতিষ্ঠানের ব্যবসা ও আর্থিক ব্যবস্থা পুনর্গঠনে নীতিগত সহায়তা প্রদানের লক্ষ্যে নতুন আবেদন জমার সময়সীমা আগামী ৩০ জুন পর্যন্ত বাড়িয়েছে বাংলাদেশ ব্যাংক।
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ‘প্রতিবন্ধী ব্যক্তিদের জীবনযাত্রার মান উন্নয়নে সরকার তাদের ভাতা আরও বাড়ানোর উদ্যোগ নেবে। রাষ্ট্রের আর্থিক সক্ষমতা বিবেচনায় নিয়ে আগামীতে এ ভাতা বাড়ানো হবে, যাতে...
ম্যাচের শুরুটা হয়েছিল দারুণ এক ঝড় দিয়ে, কিন্তু শেষ পর্যন্ত সেই ঝড় এসে থামলো এক অচেনা ও করুণ ধ্বংসস্তূপে! ত্রিদেশীয় সিরিজে দুর্দান্ত বোলিং প্রদর্শনী দেখিয়ে বাংলাদেশকে এক কথায় উড়িয়ে দিয়েছে...
শারদীয় দুর্গোৎসবের আনন্দ মুহূর্তেই পরিণত হলো গভীর শোকে। ভারতের কলকাতার একটি জনপ্রিয় পূজামণ্ডপে অতিরিক্ত ভিড় ও বৃষ্টির জেরে সৃষ্ট পদদলনে ঘটনায় অন্তত ১৭ জনের মর্মান্তিক মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত...
কক্সবাজারের উখিয়ার ইনানী পাটোয়ারটেক সৈকতসংলগ্ন এলাকায় কাঠের তৈরি তিনতলা টুপটুপ রিসোর্ট অ্যান্ড রেস্তোরাঁয় সংঘটিত ভয়াবহ আগুনে ১০ জন পর্যটকের মর্মান্তিক মৃত্যুর ঘটনায় চাঞ্চল্যকর সব তথ্য সামনে এসেছে।...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর