তারেক রহমানের জন্মদিনে রাষ্ট্রদূত মুশফিকের শুভেচ্ছা

আপডেট : ২০ নভেম্বর ২০২৫, ১০:২৫ এএম

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে জন্মদিনের শুভেচ্ছা জানিয়েছেন সিনিয়র সচিব পদমর্যাদায় মেক্সিকোতে নিযুক্ত রাষ্ট্রদূত মুশফিকুল ফজল আনসারী। জন্মদিন নিয়ে তারেক রহমানের দেয়া ফেসবুক পোস্টের কমেন্টে ইংরেজিতে এই শুভেচ্ছা জানিয়েছেন তিনি। 

স্বপরিবারে তারেক রহমানের সেই ফেসবুক পোস্টের কমেন্টের অনুবাদ দাঁড়ায়, ‘শুভ জন্মদিন। বাংলাদেশের উজ্জ্বল ভবিষ্যৎ বিনির্মাণে আপনার দৃষ্টিভঙ্গি, সাহস ও প্রজ্ঞা যেনো অব্যাহত আশীর্বাদস্বরূপ থাকে।’

প্রসঙ্গত, বেগম খালেদা জিয়া প্রধানমন্ত্রী থাকাকালীন সহকারী প্রেস সচিবের দায়িত্বও পালন করেন বর্তমানে রাষ্ট্রদূতের দায়িত্বে থাকা জাতিসংঘসহ আন্তর্জাতিক অঙ্গনে আলোচিত সাংবাদিক মুশফিক। বাংলাদেশের গণতন্ত্র, মানবাধিকার প্রতিষ্ঠা ও জুলাই গণঅভ্যুত্থানে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন বর্তমানে মেক্সিকোতে রাষ্ট্রদূত হিসেবে কর্মরত মুশফিকুল ফজল আনসারী।

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ৬১তম জন্মদিন আজ। শহিদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এবং সাবেক প্রধানমন্ত্রী বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার বড় ছেলে তারেক রহমান ১৯৬৫ সালের ২০ নভেম্বর জন্মগ্রহণ করেন।

এই নেতার জন্মদিন কেন্দ্র করে দলের ভেতরে–বাইরে ছড়িয়ে পড়েছে শুভেচ্ছা ও প্রত্যাশার বার্তা। তবে সাম্প্রতিক রাজনৈতিক সংবেদনশীলতা ও গণঅভ্যুত্থান-পরবর্তী পরিস্থিতি বিবেচনায় এবারের জন্মদিন পালিত হচ্ছে অত্যন্ত সংযতভাবে।

দলীয় সূত্র জানায়, কেন্দ্রীয়ভাবে কোনো আনুষ্ঠানিক আয়োজন না করার নির্দেশনা দিয়েছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। এক বিজ্ঞপ্তিতে তিনি নেতাকর্মীদের কেক কাটা, পোস্টার-ব্যানার লাগানো, আলোচনা সভা বা উৎসবমুখর কোনো আয়োজন থেকে বিরত থাকার আহ্বান জানান। বরং দোয়া, মানবিক সহায়তা এবং নীরব শুভেচ্ছা প্রদানের মধ্য দিয়েই দিনটি পালন করতে বলা হয়েছে।

একাত্তর/আরএ
এক-এগারোর অগণতান্ত্রিক শাসনকালের কঠিন কারাবন্দিত্ব ও নির্যাতনের কষ্ট পেরিয়ে প্রতিকূল পথ অতিক্রম করেই আজ দলকে শক্তিশালী নেতৃত্বে পৌঁছে দিয়েছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান।  
জলবায়ু পরিবর্তনের ক্ষতিকর প্রভাব নিরসনে ব্যাপক হারে বৃক্ষরোপণের তাগিদ দিয়ে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, ছয় মাসে দেশব্যাপী আড়াই কোটি বৃক্ষরোপণের লক্ষ্যমাত্রা ধরা হলেও...
গঠনমূলক সমালোচনা ও মতপ্রকাশের স্বাধীনতাকে স্বাগত জানিয়ে আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী মো. আসাদুজ্জামান বলেছেন, বিএনপি সবসময় মধ্যমপন্থী রাজনীতির পথ ধরে এগিয়ে চলে। সমালোচনার আহবান জানিয়ে তিনি বলেন,...
মুক্তিযোদ্ধার হাতে গড়া দল বিএনপিকে নানামুখী ষড়যন্ত্র করেও ব্যর্থ করা যাবে না বলে মন্তব্য করেছেন দলটির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী আহমেদ। 
পটুয়াখালীর কলাপাড়ায় একটি ডাবল ডেকার স্লিপার কোচ নিয়ন্ত্রণ হারিয়ে পুকুরে পড়ে অন্তত ১৫ জন পর্যটক আহত হয়েছেন। 
ভারতের একটি নামসর্বস্ব প্রতিষ্ঠানের সঙ্গে সাড়ে সাত কোটি ইউরো বা প্রায় এক হাজার কোটি টাকার গোলাবারুদ চুক্তির বড়সড় কেলেঙ্কারিতে তোলপাড় শুরু হয়েছে বাল্টিক সাগরের তীরে অবস্থিত ছোট্ট দেশ এস্তোনিয়ায়।...
ধর্মের নামে কোনো বিভাজন চায় না বিএনপি সরকার বলে মন্তব্য করেছেন সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগ এবং রেলপথ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ হাবিব।
আর্সেনালের ব্রাজিলিয়ান তারকা উইঙ্গার গ্যাব্রিয়েল মার্টিনেলি প্রিমিয়ার লিগের পাঠ চুকিয়ে এবার পাড়ি জমালেন সৌদি প্রো লিগের হেভিওয়েট ক্লাব আল-হিলালে। নতুন মৌসুমে দল থেকে বাদ পড়ার নাটকিয়তার পর,...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর