ডিআরইউ নির্বাচনের ভোটগ্রহণ চলছে

আপডেট : ৩০ নভেম্বর ২০২৫, ০৩:১০ পিএম

ঢাকায় কর্মরত পেশাদার সাংবাদিকদের সংগঠন ঢাকা রিপোর্টার্স ইউনিটি (ডিআরইউ) নির্বাচনে ভোটগ্রহণ শুরু হয়েছে। 

রোববার (৩০ নভেম্বর) সকাল ৯টায় ডিআরইউর শফিকুল কবির মিলনায়তনে ভোটগ্রহণ শুরু হয়, চলবে বিকেল ৫টা পর্যন্ত।

সরেজমিনে দেখা গেছে, ডিআরইউ'র সদস্যরা লাইনে দাঁড়িয়ে উৎসবমুখর পরিবেশে পছন্দের প্রার্থীকে ভোট দিচ্ছেন।  

ডিআরইউ নির্বাচনে সভাপতি পদে (১টি) প্রতিদ্বন্দ্বিতা করছেন চার জন। তারা হলেন- আবু সালেহ আকন, মো. রোকন-উজ-জামান, মুরসালিন নোমানী এবং তৌহিদুল ইসলাম মিন্টু।

সহ-সভাপতি পদে (১টি) লড়ছেন দু'জন- হালিম মোহাম্মদ ও মেহদী আজাদ মাসুম।

সাধারণ সম্পাদক পদে (১টি) প্রতিদ্বন্দ্বিতা করছেন তিন জন প্রার্থী। তারা হলেন- মাইনুল হাসান সোহেল, মাহমুদুল হাসান ও মঈনুল আহসান।

যুগ্ম সম্পাদক পদে (১টি) মো. জাফর ইকবাল ইতোমধ্যে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন। অর্থ সম্পাদক পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন নিয়াজ মাহমুদ সোহেল এবং সাখাওয়াত হোসেন সুমন।

এছাড়া সাংগঠনিক সম্পাদক পদে লড়ছেন ছয় প্রার্থী। তারা হলেন- সাঈদ শিপন, আকতারুজ্জামান, এম এম জসিম, মোহাম্মদ ছলিম উল্লাহ (মেজবাহ), সোলাইমান সালমান ও সুশান্ত কুমার সাহা।

আরবিএস
রাজধানীর সেগুনবাগিচায় ঢাকা রিপোর্টার্স ইউনিটির (ডিআরইউ) প্রাঙ্গণে সাংবাদিকদের ওপর হামলা ও হত্যাচেষ্টার মামলাটি অধিকতর তদন্তে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনকে (পিবিআই) নির্দেশ দিয়েছে আদালত। 
বিএনপি সরকার বাকস্বাধীনতা হরণে বিশ্বাসী নয় উল্লেখ করে প্রধানমন্ত্রীর উপদেষ্টা মাহ্দী আমিন বলেছেন, বাকস্বাধীনতা দমন করে কোনো সরকারই দীর্ঘদিন ক্ষমতায় টিকে থাকতে পারে না। তিনি বলেন, প্রধানমন্ত্রী...
ঢাকা রিপোর্টার্স ইউনিটির (ডিআরইউ) সদস্যদের জন্য জ্বালানি তেল সরবরাহের ঘোষণা দিয়েছেন রমনা পেট্রোল পাম্পের মালিক ও বাংলাদেশ পেট্রোল পাম্প ওনার্স অ্যাসোসিয়েশনের সভাপতি মো. নাজমুল হক।
ঢাকা রিপোর্টার্স ইউনিটির (ডিআরইউ) সদস্য এবং তাদের সন্তানদের মানসিক ও বুদ্ধিবৃত্তিক বিকাশের লক্ষ্যে গঠিত হয়েছে ‘ঢাকা রিপোর্টার্স ইউনিটি ডিবেটিং ক্লাব’।
সনাতন ধর্মাবলম্বীদের আরাধ্য ভগবান শ্রীকৃষ্ণের শুভ জন্মতিথি ও জন্মাষ্টমী শুক্রবার। ন্যায়নীতি, সত্য ও সুন্দরকে প্রতিষ্ঠা এবং দুষ্টের দমন করে মানবজাতির কল্যাণের লক্ষ্যে ভাদ্র মাসের কৃষ্ণপক্ষের এই...
বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) বাতিল হওয়ার কারণে খেলোয়াড়দের আয়ের সুযোগ কমে যাওয়ার বিষয়টি বিবেচনায় নিয়ে ঘরোয়া ক্রিকেটের ম্যাচ ফি দ্বিগুণ করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)-এর পরিবর্তে ‘স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন’ (এসআরবি) নামে পুলিশের একটি নতুন বিশেষায়িত ইউনিট গঠনের লক্ষ্যে জাতীয় সংসদে একটি বিল উত্থাপন করা হয়েছে।
২০৩৪ সালের মধ্যে বাংলাদেশকে ট্রিলিয়ন ডলারের অর্থনীতিতে পরিণত করার লক্ষ্যকে কোনো স্লোগান নয়, বরং একটি সুনির্দিষ্ট পরিকল্পনা হিসেবে উল্লেখ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর