আমদানি বন্ধের ছুতোয় হিলি স্থলবন্দরে চালের দাম বৃদ্ধির অভিযোগ

আপডেট : ০৫ ডিসেম্বর ২০২৫, ০৫:৩৫ পিএম

আমদানি বন্ধের ছুতোয় সপ্তাহ ব্যবধানে হিলি স্থলবন্দরে প্রতি কেজিতে চালের দাম বেড়েছে পাঁচ থেকে ছয় টাকা। এতে বিপাকে পড়েছেন পাইকাররা। তাদের দাবি, ভারত থেকে পর্যাপ্ত  চাল আমদানি হয়েছে। তারপর এই দাম বৃদ্ধি অহেতুক। তারা বলছেন, দাম সহনীয় থাকলে কিনতে সুবিধা হবে। আর আমদানিকারকরা বলছেন, আমদানি বন্ধের শেষ মুহূর্তে পরিবহন খরচ বেড়ে যাওয়ায় চালের দাম বেড়েছে।

সংশ্লিষ্টা জানান, গত ১২ আগস্ট থেকে চাল আমদানির অনুমতি দেয় সরকার। এরপর দুই দফায় আমদানির অনুমতির মেয়াদ বাড়ানো হলেও সর্বশেষ ৩০ নভেম্বর পর্যন্ত আমদানির শেষ সময় ছিলো। যার কারণে এক ডিসেম্বর ভারত থেকে চাল আমদানি বন্ধ রয়েছে। 

সরেজমিন, সপ্তাহ আগে সম্পা কাটারি জাতের চাল বিক্রি প্রতি কেজি বিক্রি হয়েছিলো ৬০ থেকে ৬১ টাকায়। সেই চাল এখন বিক্রি হচ্ছে ৬৫ থেকে ৬৬ টাকা কেজি দরে। বন্দরে পাইকারিতে চালের দাম বাড়ায় খুচরা পর্যায়েও দাম বেড়ে গেছে। এতে বিপাকে পড়েছেন সাধারণ ক্রেতারা। 

পাইকাররা বলছেন, আগের তুলনায় আমদানির শেষ পর্যায়ে অনেক চাল আমদানি হয়েছে। শেষে দিকে  প্রতিদিন আমদানি হয়েছে ১০০ থেকে ১২০ ট্রাক। তারপরও আমদানি বন্ধের অজুহাতে চালের দাম বাড়াচ্ছেন আমদানিকারকরা। পাইকারদের অভিযোগ, সরকারের পক্ষ থেকে কোনো মনিটরিং না থাকায় দাম বাড়ছে। 

অপরদিকে, আমদানিকারকরা বলছেন, ৩০ নভেম্বর ছিলো চাল আমদানির শেষ সময়। তাই দ্রুত চালগুলো ভারত থেকে আমদানি করতে গিয়ে পরিবহন খরচ বেড়ে যাওয়ায় দামটা বেড়েছে।

হিলি শুল্ক স্টেশন রাজস্ব কর্মকর্তা আজিজুল ইসলাম বলেন, ভারত থেকে চাল আমদানির সর্বশেষ মেয়াদ ছিলো ৩০ নভেম্বর। আমদানি করা চালগুলো দ্রুত বাজারজাত করতে ছাড়করণ করা হয়েছে।

শুল্ক স্টেশনের তথ্য বলছে, এক নভেম্বর থেকে ৩০ নভেম্বর পর্যন্ত হিলি স্থলবন্দর দিয়ে ভারত থেকে এক হাজার ৬২ ট্রাকে চাল আমদানি হয়েছে ৪৫ হাজার ৪১০ মেট্রিকটন।

একাত্তর/এসি
দিনাজপুরের বিরামপুর সীমান্ত দিয়ে ২৫ থেকে ৩০ জন ভারতীয় নাগরিককে বাংলাদেশে পুশইনের চেষ্টা চালিয়েছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। তবে বিজিবি সদস্য ও স্থানীয় গ্রামবাসীদের তাৎক্ষণিক প্রতিরোধে...
দিনাজপুরের হিলি স্থলবন্দর দিয়ে ভারত-বাংলাদেশের মধ্যে পণ্য আমদানি-রপ্তানি কার্যক্রম অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করেছেন ভারতীয় ব্যবসায়ীরা। রোববার সকাল থেকে এই কার্যক্রম স্থগিত হওয়ায় গভীর...
২০২৪ সালের ১৭ ডিসেম্বর। সচিবালয়ে জনপ্রশাসন মন্ত্রণালয়ের তৎকালীন সিনিয়র সচিব মো. মোখলেস উর রহমান সাংবাদিকদের জানান, সরকারি কর্মকর্তাদের স্যার ডাকার নিয়ম আর নেই। সরকারি কর্মকর্তাদের ভাই ও আপা ডাকা...
দিনাজপুরের ঘোড়াঘাটে ট্রাকের ধাক্কায় মোটরসাইকেলের চালকসহ তিন আরোহী নিহত হয়েছেন। শনিবার (২৩ মে) সকাল ৯টার দিকে ঘোড়াঘাট-বিরামপুর সড়কের রানীগঞ্জ বাজার বড়ো মসজিদের সামনে এই সড়ক দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনার...
শারদীয় দুর্গোৎসবের আনন্দ মুহূর্তে রূপ নিয়েছে গভীর শোকে। শনিবার সন্ধ্যায় ভারতের কলকাতার উত্তর অংশের একটি অত্যন্ত জনপ্রিয় পূজামণ্ডপে বৃষ্টির মাঝে অতিরিক্ত ভিড়, সংকীর্ণ যাতায়াত পথ, অন্ধাকার এবং একটি...
সাপ্তাহিক ছুটির দিন, মুষলধারে বৃষ্টি, মণ্ডপের সংকীর্ণ প্রবেশ ও প্রস্থান পথ এবং অপর্যাপ্ত আলোর বন্দোবস্ত, সব মিলিয়ে এক ভয়ংকর রূপ নিয়েছিল কলকাতার উত্তর অংশের দুর্গোৎসব। শনিবার সন্ধ্যায় কলকাতার...
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ‘প্রতিবন্ধী ব্যক্তিদের জীবনযাত্রার মান উন্নয়নে সরকার তাদের ভাতা আরও বাড়ানোর উদ্যোগ নেবে। রাষ্ট্রের আর্থিক সক্ষমতা বিবেচনায় নিয়ে আগামীতে এ ভাতা বাড়ানো হবে, যাতে...
ম্যাচের শুরুটা হয়েছিল দারুণ এক ঝড় দিয়ে, কিন্তু শেষ পর্যন্ত সেই ঝড় এসে থামলো এক অচেনা ও করুণ ধ্বংসস্তূপে! ত্রিদেশীয় সিরিজে দুর্দান্ত বোলিং প্রদর্শনী দেখিয়ে বাংলাদেশকে এক কথায় উড়িয়ে দিয়েছে...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর