বেগম জিয়ার স্বাস্থ্য পরিস্থিতি নিয়ে যা জানালেন ডা. জাহিদ

আপডেট : ০৬ ডিসেম্বর ২০২৫, ০৪:৩৭ পিএম

খালেদা জিয়ার স্বাস্থ্য পরিস্থিতি বিদেশে যাওয়ার অনুকূলে নয়। স্বাস্থ্য পরিস্থিতি বলে দেবে কখন তাকে বিদেশে নিয়ে যাওয়া যাবে। তবে এয়ার অ্যাম্বুলেন্স প্রস্তুত আছে।

শনিবার (৬ ডিসেম্বর) বিকেল চারটার কিছু পর রাজধানীর এভারকেয়ার হাসপাতালে সাংবাদিকদের এক ব্রিফিংয়ে এসব তথ্য জানান চেয়ারপারসনের ব্যক্তিগত চিকিৎসক ও বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডা. এজেএম জাহিদ হোসেন।

ডা. জাহিদ বলেন, বেগম খালেদা জিয়ার মেডিক্যাল বোর্ড আশাবাদী যে, এর চেয়ে অনেক কঠিন মুহূর্ত থেকে তিনি ফিরে এসেছেন।

কাতার এবং অন্তর্বর্তী সরকার সার্বিক সহযোগিতা অব্যাহত রেখেছে জানিয়ে তিনি বলেন, খালেদা জিয়ার স্বাস্থ্যের ব্যাপারটি আমাদের সর্বোচ্চ গুরুত্বের মধ্যে আছে। বিদেশ যাওয়ার জন্য যখন মেডিক্যাল বোর্ড মনে করবে নিরাপদে ট্রান্সফার করা যাবে তখনই তাকে বিদেশ নেওয়া হবে। কারণ মনে রাখতে হবে একজন অসুস্থ মানুষ অনেক সময় ১২ থেকে ১৪ ঘণ্টা বিমানে যাত্রা করতে পারেন না। আকাশে একজন মানুষের যে শারীরক পরিবর্তন হয় সেটা একজন অসুস্থ মানুষ নিতে পারেন না। কাজেই এই জিনিসটি খেয়াল রেখে আপনারা দয়া করে বিভ্রান্ত হবেন না। পাশাপাশি দয়া করে কেউ বিভ্রান্তি ছাড়ানোর চেষ্টাও করবেন না। 

ডা. জাহিদ বলেন, আমাদের অনেক আবেগ প্রবণ নেতাকর্মীর জন্য এভারকেয়ার হাসপাতালে ভর্তি রোগী ও স্বজনরা হয়তো একটু কষ্ট পাচ্ছেন। আমরা সবার কাছে ক্ষমা প্রার্থী। আমরা সবার সহযোগিতা চাই।

একাত্তর/এসি
এক-এগারোর অগণতান্ত্রিক শাসনকালের কঠিন কারাবন্দিত্ব ও নির্যাতনের কষ্ট পেরিয়ে প্রতিকূল পথ অতিক্রম করেই আজ দলকে শক্তিশালী নেতৃত্বে পৌঁছে দিয়েছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান।  
জলবায়ু পরিবর্তনের ক্ষতিকর প্রভাব নিরসনে ব্যাপক হারে বৃক্ষরোপণের তাগিদ দিয়ে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, ছয় মাসে দেশব্যাপী আড়াই কোটি বৃক্ষরোপণের লক্ষ্যমাত্রা ধরা হলেও...
গঠনমূলক সমালোচনা ও মতপ্রকাশের স্বাধীনতাকে স্বাগত জানিয়ে আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী মো. আসাদুজ্জামান বলেছেন, বিএনপি সবসময় মধ্যমপন্থী রাজনীতির পথ ধরে এগিয়ে চলে। সমালোচনার আহবান জানিয়ে তিনি বলেন,...
মুক্তিযোদ্ধার হাতে গড়া দল বিএনপিকে নানামুখী ষড়যন্ত্র করেও ব্যর্থ করা যাবে না বলে মন্তব্য করেছেন দলটির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী আহমেদ। 
সনাতন ধর্মাবলম্বীদের আরাধ্য ভগবান শ্রীকৃষ্ণের শুভ জন্মতিথি ও জন্মাষ্টমী শুক্রবার। ন্যায়নীতি, সত্য ও সুন্দরকে প্রতিষ্ঠা এবং দুষ্টের দমন করে মানবজাতির কল্যাণের লক্ষ্যে ভাদ্র মাসের কৃষ্ণপক্ষের এই...
বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) বাতিল হওয়ার কারণে খেলোয়াড়দের আয়ের সুযোগ কমে যাওয়ার বিষয়টি বিবেচনায় নিয়ে ঘরোয়া ক্রিকেটের ম্যাচ ফি দ্বিগুণ করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)-এর পরিবর্তে ‘স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন’ (এসআরবি) নামে পুলিশের একটি নতুন বিশেষায়িত ইউনিট গঠনের লক্ষ্যে জাতীয় সংসদে একটি বিল উত্থাপন করা হয়েছে।
২০৩৪ সালের মধ্যে বাংলাদেশকে ট্রিলিয়ন ডলারের অর্থনীতিতে পরিণত করার লক্ষ্যকে কোনো স্লোগান নয়, বরং একটি সুনির্দিষ্ট পরিকল্পনা হিসেবে উল্লেখ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর